ক্যারিয়ারের প্রথম জার্সি নম্বরেই নতুন শুরু মেসির

ক্রীড়া ডেস্ক:

বার্সেলোনায় দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ার শেষ করে প্যারিস পাড়ি জমিয়েছেন মেসি। খেলবেন প্যারিসের বিখ্যাত ফুটবল ক্লাব পিএসজির হয়ে।আজ প্যারিস পৌঁছানোর পর মেসির সাথে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে ক্লাবটির।

সেখানেই দেয়া হয় মেসির নতুন জার্সি নাম্বার। ৩০ নম্বরের জার্সি নিয়ে মাঠ মাতাবেন মেসি। এমন ই কথা ঘুরপাক খাচ্ছে গোটা সোশ্যাল মিডিয়ার জগতে।

এমন ই ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে মেসিকে ৩০ নম্বর জার্সি গায়ে দেখা গেছে। এই জার্সি পড়েই খেলবেন তিনি।

একই নম্বরের জার্সি দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন বার্সায়। তাই হয়তো ৩০ কেই বার্সার প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে বেছে নিয়েছন এই  ফুটবল তারকা।

উল্লেখ্য যে,  লা লিগার নিয়মের বেড়াজালে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি হলো মেসি-বার্সার।

তারপর থেকেই নানা ক্লাবে মেসির চুক্তিবদ্ধ হবার গুঞ্জন থাকলেও পি এস জি এই দৌড়ে এগিয়ে ছিলো সবার থেকে।

আজ প্যারিস পৌঁছার পর ৩৫ মিলিয়ন বেতনে পি এস জির সাথে গাঁটছড়া বাঁধেন লিওনেল আন্দ্রেস মেসি।

  •  
  •  
  •  
  •  

Tags: , , , , , , ,