রাতে পিএসজির ম্যাচ; মাঠে কি নামবেন মেসি-রামোস?
ক্রীড়া ডেস্কঃ মেসিকে পাওয়ার পর পিএসজি প্রথমবারের মতো মাঠে নামছে শনিবার দিবাগত রাতে। লিগ ওয়ানের সেই ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ট্রাসবার্গ। পিএসজি ঘরের মাঠে খেলবে সেই ম্যাচটি।
আর্জেন্টিনা ও বার্সার হয়ে ১০ নম্বর জার্সি পরা মেসি পিএসজিতে মাঠে নামবেন ৩০ নম্বর জার্সি পরে। ব্রাজিলীয় তারকা নেইমার বন্ধু মেসিকে দশ নম্বর জার্সিটি নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, এই প্রস্তাবে রাজি হননি মেসি। তিনি জানান, দশ নম্বর জার্সিটি তার বন্ধুর (নেইমার) জন্যই তোলা থাকবে।
লিগ ওয়ানে ট্রাসবার্গের বিপক্ষে ম্যাচে পিএসজির হয়ে মেসির অভিষেক হবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। শনিবার দিবাগত রাত ১টায় শুরু হবে সেই ম্যাচটি। রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক সার্জিও রামোসও আছেন পিএসজির হয়ে অভিষেকের অপেক্ষায়।

