এমবাপেকে ১৬০০ কোটি টাকার প্রস্তাব দিল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্কঃ পিএসজির চুক্তি নবায়নের প্রস্তাবে সাড়া দিচ্ছেন না কিলিয়ান এমবাপে। আজ নাহয় কাল, ফরাসি ক্লাবটি ছাড়তে চাইছেন তিনি। এমন পরিস্থিতিতে এমবাপেকে পেতে পিএসজির টেবিলে ১৬০০ কোটি টাকার প্রস্তাব রেখেছে রিয়াল মাদ্রিদ।

দলবদলের বাকি আছে আর মাত্র এক সপ্তাহ (৩১ আগস্ট পর্যন্ত)। তবু রিয়াল মাদ্রিদ ভীষণ আশাবাদী, এই মৌসুমেই তারা এমবাপেকে দলে নিয়ে আসতে পারবে।

তবে পিএসজি নাকি এমবাপেকে ছাড়তে রাজি নয়। ১৬০০ কোটি টাকার প্রস্তাব পেয়েও তারা মুখে কুলুপ এঁটে বসে আছে।

এদিকে স্প্যানিশ ক্রীড়াদৈনিক স্পোর্ত জানিয়েছে, চুক্তির অঙ্কটা ২০০০ কোটি টাকায় বাড়িয়ে নিতেও আপত্তি নেই রিয়ালের। সেক্ষেত্রে দর কষাকষি মিলে গেলে এমবাপেকে ছেড়ে দেয়ার জোর সম্ভাবনা আছে পিএসজির।

  •  
  •  
  •  
  •  

Tags: