ব্যালন ডি’অর রোনালদোর প্রাপ্যঃ ফার্গুসন

নিউজ ডেস্কঃ এবারের ব্যালন ডি’অর প্রাপ্য ক্রিস্টিয়ানো রোনালদোর। এমনটাই মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসন।
চলতি বছরের ব্যালন ডি’অরের জন্য সম্প্রতি ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। অন্যবারের তুলনায় এবার এককভাবে এগিয়ে নেই কেউ। তাইতো সেরা তিনে জায়গা পেতে হবে তীব্র লড়াই।

তবে ফার্গুসন মনে করেন, পুরস্কারটা প্রাপ্য রোনালদোরই। দলীয় সাফল্য না পেলেও ব্যক্তিগত অর্জনে বছরটা দুর্দান্ত কেটেছে সিআরসেভেনের। য়্যুভেন্তুাসের হয়ে সিরিআয় সর্বোচ্চ ২৯ গোল করেন তিনি।

পর্তুগালের জার্সিতে ভেঙেছেন আলী দাইয়ের রেকর্ড। শুধু তাই নয় সব মিলিয়ে পেছনে ফেলেছেন ৭৫৯ গোল করা ইয়োসেপ বিকানকে। এ সবই ব্যালন ডি’অর এনে দেবে ক্রিস্টিয়ানোকে, বিশ্বাস অ্যালেক্স ফার্গুসনের।

কদিন আগে জাতীয় দলের জার্সিতে ইউরোপীয় দেশগুলোর ফুটবলারদের বিচারে সব থেকে বেশি ম্যাচ খেলে টপকে যান স্পেনের সার্জিও রামোসকেও। কাতারের বিপক্ষে ম্যাচে পর্তুগালের হয়ে ১৮১তম ম্যাচ খেলেন রোনালদো। আর স্পেনের সার্জিও রামোস দেশের হয়ে খেলেছেন ১৮০টি ম্যাচ।

এদিকে, ব্যালন ডি’অর পুরস্কারের জন্য লিওনেল মেসি চারজন ফুটবলারকে ভোট দেবেন বলে জানিয়েছেন, সেখানে নেই পিএসজি তারকার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর নাম।

অন্যদিকে, ব্যালন ডি’অরের দৌড়ে প্রত্যাশিতভাবেই এগিয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও। চলতি ২০২১ মৌসুমে ৩৬ গোল, ১৪ এসিস্ট, আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা এবং বার্সেলোনার কোপা দেল রে জয়। দারুণ সময় কেটেছে ক্ষুদে এই ফুটবল জাদুকরের। তাই এখন থেকেই বলা হচ্ছে সপ্তম বারের মতো ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ এ পুরস্কার উঠছে মেসিরই হাতে।

  •  
  •  
  •  
  •  

Tags: ,