বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া

পাকিস্তানকে হতাশায় ডুবিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। ১৭৬ রানের জবাবে খেলতে নেমে ৫২ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর স্টিভ স্মিথও ফিরে যান মাত্র ৫ রান করে। এরপর সবচেয়ে বড় ভরসার নাম ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলও বিদায় নেন ৭ রানের ব্যবধানে। স্মিথ, ওয়ার্নার ও ম্যাক্সওয়েল; তিনজনের উইকেটই নেন শাদাব খান।

এর আগে দলীয় এক রানেই অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে দেন এই আসরে দুর্দান্ত বোলিং করা শাহিন শাহ আফ্রিদি। ১ বলে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফিরেন অজি দলপতি। ২৮ রান করা মিচেল মার্শকে আসিফ আলির ক্যাচে পরিণত করেন শাদাব খান।

এরপর মার্কার স্টোইনিসের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। এক পর্যায়ে ১৮ বলে ৩৭ রান দরকার ছিল তাদের। স্টোইনিসও খেলছিলেন তুলনামূলকভাবে মেরে। সেই রূপ ধারণ করেন ওয়েডও। এ দুজনের ব্যাটেই জয় নিয়ে ফিরে অ্যারন ফিঞ্চ বাহিনী, স্টোইনিস শেষ পর্যন্ত ৩১ বলে ৪০ ও ওয়েড ১৭ বলে ৪১ রান করেন। পাকিস্তানের হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন শাদাব। একটি উইকেট পান শাহিন।

  •  
  •  
  •  
  •