বিশ্বকাপ বাছাপর্বে পয়েন্ট হারালো পর্তুগাল
ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপ অঞ্চলের এ’ গ্রুপে পয়েন্ট খুইয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। দুর্বল আয়ারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। পর্তুগালের হতাশার রাতে গোল উৎসব করেছে জার্মানি। লিখটেইনস্টানের জালে ডাইমানশ্যাফটরা দিয়েছে ৯ গোল। আরেক ম্যাচে গ্রিসকে ১-০ ব্যবধানে হারিয়েছে স্পেন। মাল্টার বিপক্ষে ক্রোয়েশিয়ার জয় ৭-১ গোলে।
আক্রমণ পাল্টা আক্রমণ, লাল কার্ড, ২৫টা ফাউল, উত্তেজনা কিংবা উন্মাদনা, কি ছিল ন এই ম্যাচে? তবে ছিল না গোলের খেলা ফুটবলে ওই গোলটাই। তাইতো ম্যাচ শেষে আয়ারল্যান্ড কিংবা পর্তুগাল। নতমস্তকে মন খারাপ যেন সবারই।
জিতলেই কাতার বিশ্বকাপের যাত্রা যে হবে আরও একধাপ মসৃণ। এই সমীকরণে স্তাদে ডি লুক্সেমবার্গে ৪-৩-৩ ফর্মেশনে গুয়েদেস-আন্দ্রে সিলভাকে নিয়ে আক্রমণে ক্রিস্টিয়ানো। তবে প্রতিবারই সে যাত্রায় বাধার নাম আইরিশ ডিফেন্ডার কোলম্যান-ইগান।
দ্বিতীয়ার্ধেও চলতে থাকে শেয়ানে শেয়ান টক্টর। যোগ করা সময়ে গোলের দেখাও পেয়েছিল আয়ারল্যান্ড। তবে শেষ পর্যন্ত তা বাতিল হয় ফাউলের গেরোয়। ফলাফল ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় দু’দলকে।

