আফিফকে বল ছুড়ে মারলেন শাহীন

ক্রীড়া ডেস্ক: প্রথম ওভারে দলকে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু এনে দিয়েছিলেন। ফিরিয়েছেন সাইফ হাসানকে। তাই হয়তো নিজের দ্বিতীয় ওভারে আফিফের ছক্কা হাঁকানো হজম করতে পারেননি শাহিন শাহ আফ্রিদি।

নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম বলে মাত্র এক রান দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় বলেই ছক্কা হাঁকায় আফিফ হোসেন। এরপরের বলে কোনো রান নেওয়ার চেষ্টাই করেননি আফিফ। ক্রিজেই বল ছিল। কিন্তু তারপরও অন্যায়ভাবে আফ্রিদি দৌড়ে এসে আফিফের পা বরাবর বল ছুড়ে মারেন।

যা বিক্ষুব্ধ করেছে বাংলাদেশের সমর্থকদের। বিষয়টি নিয়ে ক্রিকেইনফোতেও মন্তব্য করা হয়েছে। শরিফ নামের একজন টুইট করেছেন, ‘শাহিনের কাছ থেকে অপ্রয়োজনীয় আগ্রাসী মনোভাব। এটার কোনো প্রয়োজনই ছিল না। যেহেতু সে (আফিফ) ক্রিজের মধ্যেই ছিলেন।’

এর আগে প্রথম ম্যাচে নুরুল হাসান সোহানকে স্লেজিং করেছিলেন পাক পেসার হাসান আলি। যদিও এরই মধ্যে তার শাস্তিও পেয়েছেন তিনি। এরই মধ্যে তাকে ওয়ান ডেমিরিটস পয়েন্ট দেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •