ফিরছেন সাকিব?

স্পোর্টস ডেস্ক:

ইনজুরির কারণে মাঝে কিছু ম্যাচে জাতীয় দলকে সার্ভিস দিতে না পারলেও চলতি বছর জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন সাকিব।

ব্যাট-বলে বরাবরই বাংলাদেশের প্রধান চালিকাশক্তি। ওয়ানডে, টি-টোয়েন্টির মত টেস্টেও বাংলাদেশের বাংলাদেশের এক নম্বর অলরাউন্ডার। সর্বাধিক ম্যাচ জেতানো পারফরমারও। টেস্টেও বোলিংয়ের পাশাপাশি সাকিবের ব্যাটিং টিম বাংলাদেশের প্রধান সম্পদ।

বোলার সাকিব অধিনায়ক মুমিনুল হকের প্রধান আস্থা শক্তি এবং সবচেয়ে বড় কার্যকর অস্ত্র। ঠিক ৩ টেস্ট আগেও হোম অব ক্রিকেটে দল জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অলরাউন্ডার সাকিব। কিন্তু পরিসংখ্যান জানান দিচ্ছে শেষ ৫ টেস্টে বোলার সাকিব একবারের জন্য ৫ উইকেট পাননি।

টেস্টে সব্যসাচী সাকিবের শেষ ৫ বা তার বেশি উইকেট শিকার তিন বছর আগে, ২০১৮ সালের জুলাই মাসে। ওয়েস্ট ইন্ডিজ ১৬৬ রানে জিতলেও, জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে দ্বিতীয় ইনিংসে তার ৬ উইকেট (৩৩ রানে) আছে। তারপর আর ৫ টেস্ট খেললেও আর ৫ উইকেট পাননি সাকিব আল হাসান। এর মধ্যে ইনিংসে সেরা বোলিং ৪/৮২ (এ বছর জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে) আর সেরা ম্যাচ ফিগার ৫/৭৩ (২০১৮ সালে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চট্টগ্রামে)।

ওপরে যে পাঁচ টেস্টের কথা বলা হলো, তার মধ্যে একটি টেস্টই শুধু খেলেছেন ঢাকায় এবং সেই টেস্টেই জিতেছে বাংলাদেশ। সে ম্যাচেও ৮০ রানের দারুণ ইনিংস খেলার পাশাপাশি ৯২ রানে ৪ উইকেট ছিল সাকিবের।

পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে একদিনই বল এক-আধটু ঘুরেছে। সেদিনই পাকিস্তানিদের টুটি চেপে ধরেছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রতিপক্ষকে স্পিন জালে আটকে ১১৬ রানে ৭ উইকেট দখল করে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং করেন তাইজুল।

  •  
  •  
  •  
  •