মস্কো থেকে পরিবর্তন হল চ্যাম্পিয়ন্স লীগের ভেন্যু

ক্রীড়া ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপেক্ষিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু সেন্ট পিটার্সবার্গ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। টুর্নামেন্টটির ফাইনাল রাশিয়া থেকে সরিয়ে ফ্রান্সের প্যারিসের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলার পরিপ্রেক্ষিতে বদলে গেল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক বৈঠকে কর্তৃপক্ষ ফাইনালের ভেন্যু রাশিয়া থেকে সরিয়ে ফ্রান্সে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

রাশিয়া ও ইউক্রেন সংঘাত বাড়ছেই। এরই মধ্যে ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আরও আগেই ইউক্রেন সরকার ও আমেরিকা আশঙ্কা জানিয়েছিল, যে কোনো মুহূর্তে ইউক্রেন দখল করার জন্য আক্রমণ চালাতে পারে মস্কো। এবার তেমন কিছুই হচ্ছে।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে, উয়েফা প্রেসিডেন্ট কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক ডেকেছে । শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩ টায় শুরু হয় এই বৈঠক। যেখানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পরিবর্তিত ভেন্যু নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে আগামী ২৮ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। তবে উত্তপ্ত হতে থাকা পরিস্থিতির কারণে উয়েফাকে আগে থেকেই ভেন্যু পরিবর্তনের অনুরোধ করে এসেছে ব্রিটিশ সরকার ও বিভিন্ন ফুটবল সমর্থকগোষ্ঠী। যে প্রেক্ষাপটে সিদ্ধান্ত বদলে বাধ্য হয়েছে উয়েফা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফাইনালের ভেন্যু পরিবর্তন করা হলেও, পরিবর্তন হয়নি তারিখের।

  •  
  •  
  •  
  •