আরও একটি শিরোপা মেসিদের

ক্রীড়া ডেস্কঃ ইউরোপ সেরা ইতালিকে হারিয়ে বিশ্বকাপের আগে আরও একটি ট্রফি জয় করে নিল আর্জেন্টিনা। দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন দলকে নিয়ে অনুষ্ঠিত ‘ফাইনালিসিমিয়া’য় ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আগে নিজেদের আরো ঝালাই করে নিল লুই স্কলানির শিষ্যরা।

ফাইনালিসিমিয়ার আগে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এ ম্যাচটিকে বর্ণনা করেছেন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। পুরো ম্যাচ জুড়ে ইতালির বিরুদ্ধে আধিপত্য বুঝিয়ে দিচ্ছে বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত লা আলবিসেলেস্তো।

ম্যাচে মাত্র ২৮ মিনিটেই মেসির অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন লাউতারো মার্টিনেজ। এরপর প্রথমার্ধের বাঁশি বাজার আগ মুহুর্তে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করলেও সুবিধা করতে পারেনি টিম ইতালি। শেষে ম্যাচের ৯৪ মিনিটে মেসির আরও একটি অ্যাসিস্টে স্কোর লাইন ৩-০ করেন ডিবালা। বল পজিশন, গোলের জন্য শর্ট নেয়া বা টার্গেটে শর্ট সবকিছুতেই ইউরো জয়ীদের রিতীমত শাসন করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ থেকে বাদ পড়া ইতালির জন্য এ ম্যাচটি তাই একটি দুঃস্বপ্ন হয়েই থাকবে।

  •  
  •  
  •  
  •