একই ম্যাচে দুই দলের কোচই দেখলেন লাল কার্ড
স্পোর্টস ডেস্কঃ
চেলসি বনাম টটেনহামের ম্যাচটিকে এখন পর্যন্ত লীগের সবচেয়ে জমজমাট ম্যাচ হবে বলে ধরা হচ্ছি এবং হয়েছেও তাই। স্ট্যামফোর্ড ব্রীজে দারুণ এক ম্যাচ শেষ হয়েছে ২-২ গোলে। তবে মাঠের হিসেব নিকেশ ছাপিয়ে আলোচনায় দুই দলের কোচ।
ঘরের মাঠে প্রথমার্ধেই প্রভাব বিস্তার করতে সক্ষম হয় চেলসি। দলটি যায় ১-০ গোলের লীড নিয়ে। অবশ্য বিরতি থেকে ফিরেই গোল শোধ করতে মরিয়া হয়ে পড়ে টটেনহাম। ৬৮ মিনিটে আসে টটেনহামের কাঙ্ক্ষিত গোল। এ গোলের পরই প্রতিপক্ষের ডাগআউটের সামনে গিয়ে উদযাপন শুরু করেন টটেনহাম কোচ অ্যান্তোনিও কন্তে। আর তখনই তাকে বাঁধা দেন চেলসি কোচ টমাস টুখেল। তখনই দুই কোচের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। অবশ্য বিপত্তি ঘটার আগেই অতিরিক্ত কোচ এবং দুই দলের কর্মকর্তারা দুই কোচকে নিবৃত্ত করেন।
এরপরে ম্যাচে আরও দুটি গোল হয়। খেলা শেষ হবার পর হাত মেলানোর সময় আবারও বাকবিতণ্ডায় জড়ান দুই কোচ। পরস্পরের চোখের দিকে তাকিয়ে দুজনেই ঝাঁঝালো মন্তব্য করতে থাকেন। ম্যাচ রেফারি এসময় দুই কোচকেই দেখান লাল কার্ড।
একই ম্যাচে দুই দলের কোচের লাল কার্ড পাওয়ার ঘটনা ফুটবলে বিরল।

