ট্রেন্ট বোল্টকে বাংলা শেখাচ্ছেন মুস্তাফিজ!

ক্রিড়া প্রতিবেদক:
কাটার, স্লোয়ারসহ বৈচিত্র্যময় বোলিংয়ে গেল এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠ মাতানো মুস্তাফিজুর রহমান এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে যাওয়া বাংলাদেশি এই বাঁ-হাতি পেসার বাংলা ছাড়া ইংরেজি কিংবা হিন্দী কোনটাই ঠিক মতো বলতে পারেন না। এমনকি বুঝতেও পারেন না।

তবুও পুরো দলের মধ্যমণি হয়েই আছেন মুস্তাফিজ। সতীর্থদের সাথে বিলিয়ার্ড খেলার সময়, অনুশীলনে নিজে বাংলা ছাড়া অন্য কিছু বলতে পারেন না। আর এই বাংলাই সতীর্থদের শেখাচ্ছেন তিনি। এই তালিকা থেকে বাদ যাননি ট্রেন্ট বোল্টও।

নিজেদের প্রথম ম্যাচ খেলতে বেঙ্গালুরুতে পৌঁছায় মুস্তাফিজের হায়দরাবাদ দল। বিমানবন্দরে নেমে দলের সবাই মজা করছিলেন যার দৃশ্য ধারণ হচ্ছিলো ক্যামেরায়। সেই ভিডিওতে দেখা যায়, ভিডিও ধারণকারী মুস্তাফিজকে ক্যামেরায় কিছু বলতে বলেন। তখন ট্রেন্ট বোল্টকে মুস্তাফিজ বলে বসেন, ‘কেমন আছো?’ উত্তরে যখন বোল্ট বলেন ‘হোয়াট?’ তখনই মুস্তাফিজ ইংরেজিতে বলেন ‘গুড’।

এরপরেই পাশ থেকে একজন বোল্টকে বুঝিয়ে বলেন মুস্তাফিজ জিজ্ঞেস করেছে কেমন আছো। তখন বোল্ট-মুস্তাফিজ দুজনেই হেসে উঠেন। এ যেনো ভাষা বিড়ম্বনার সমাধান হিসেবে বোল্টকেই বাংলা শেখালেন মুস্তাফিজ! দলের সবাই মেতে উঠে তাদের এই হাসি ঠাট্টায়।

জানিয়ে রাখা ভাল, মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কোহলি-গেইলদের রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিপক্ষে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালুরুতেই। দুইদিন আগেই তাই সেখানে পুরো দলের সাথে উড়ে গেলেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’।

  •  
  •  
  •  
  •