পিএসএলে রিজওয়ানের ‘প্রথম’ সেঞ্চুরি

নিউজ ডেস্ক:

চলতি পিএসএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন রিজওয়ান। এ পর্যন্ত ৫ ইনিংসে ব্যাটিংয়ে করে ১৪৪.২৯ স্ট্রাইক রেট ও ১০৯.৬৬ গড়ে সর্বোচ্চ ৩২৯ রান তার।

একটি সেঞ্চুরির সঙ্গে নামের পাশে আছে তিন ফিফটি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এ নিয়ে দ্বিতীয়বার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন রিজওয়ান।

চলতি পিএসএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন রিজওয়ান। একটি সেঞ্চুরির সঙ্গে নামের পাশে আছে তিন ফিফটি।

করাচির বিপক্ষে এদিন ওপেনিংয়ে নেমে ধীরলয়ে শুরু করেন রিজওয়ান। একটা সময় তার রান ছিল ১৭ বলে ১৬, চার ছিল কেবল একটি। এরপর রানের গতিতে কিছুটা দম দেন তিনি। ৫ চারে ৪২ বলে স্পর্শ করেন ফিফটি।

পঞ্চাশের পর আরও মারমুখী হয়ে ওঠেন রিজওয়ান। শোয়েব মালিককে টানা মারেন দুই চার। মোহাম্মদ উমরকে ওড়ান ছক্কায়। পরে আমির ইয়ামিনকে পরপর দুই চার মেরে আশির ঘরে পৌঁছে যান তিনি।

১৯তম ওভারে আকিফের ওপর দিয়ে ওই ঝড় তুলে ৬০ বলে সেঞ্চুরিতে পা রাখেন রিজওয়ান। শতক স্পর্শ করেই ব্যাট-হেলমেট খুলে দুই হাত উঁচিয়ে ধরেন তিনি। শেষ ওভারে উমরকে আরেকটি ছক্কা মারেন রিজওয়ান।

তার বিধ্বংসী সেঞ্চুরি ও শান মাসুদের ৫১ রানের ইনিংসের সুবাদে ২ উইকেটে ১৯৬ রানের বড় পুঁজি গড়ে মুলতান।

  •  
  •  
  •  
  •