বাফুফে নির্বাচনে সালাম মুর্শেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
স্পোর্টস ডেস্ক:
আগেই সরে দাঁড়িয়েছিলেন মনজুর কাদের ও লোকমান হোসেন ভুইয়া। বুধবার সিনিয়র সহ-সভাপতি সড়ে দাঁড়ান দেওয়ান শফিউল আরেফিন টুটুল। ফলে এই পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী আছেন সালাহউদ্দিন প্যানেলের আব্দুস সালাম মুর্শেদী। ফলে তিনি আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সালাম মুর্শেদীকে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে বাফুফের নির্বাচন কমিশন।
আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাকে এ পদে বিজয়ী ঘোষণা করা হবে। ফলে আগামী ৩০ এপ্রিল বাফুফের অনুষ্ঠেয় নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে কোন নির্বাচন হবে না। গত চার বছর বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন সালাম মুর্শেদী।
বুধবার সদস্য পদ থেকে নাম প্রত্যাহার করেছেন- আজমল আহমেদ তপন, মুস্তাফিজুর রহমান মাইনু, আব্দুল মান্নান, শেখ নিজাম উদ্দীন, মুমিনুল হক সাঈদ, দেওয়ান শফিউল আরেফিন টুটুল।

