টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশের ক্ষুদে মেয়েরা
খেলাধুলা ডেস্ক:
এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকেই অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছে দলটি।
রোববার তাজিকিস্তানের রাজধানী দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে ভারতকে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতল বাংলাদেশ। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন তহুরা। একটি গোল করেছেন আনুচং।
এর আগে গ্রুপ পর্বের ম্যাচেও ভারতকে হারিয়েছিলো বাংলাদেশ। পরে সেমিফাইনালে স্বাগতিক তাজিকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। আর ফাইনালে ভারতকে ৪-০ গোলে হারাল বাংলাদেশের ক্ষুদে মেয়েরা।

