গোপালপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলের গোপালপুরে আজ বুধবার গোপালপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পৌরশহরের সূতী হোসেন শহীদ সোহরাওয়াদী স্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান প্রধান অতিথি হিসেবে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, হেমনগর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. রওশন খান আইয়ুব, মুক্তিযোদ্ধা তোরাপ আলী শিকদার, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল আজিজ, সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গমাতা গোল্ডকাপে সূতী নয়াপাড়া বনাম উদ্যমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু গোল্ডকাপে দক্ষিণ গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম সোনাআটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল অংশ গ্রহন করে।

