আর্জন্টিনাকে হারিয়ে টানা আট ম্যাচ জিততে চায় ব্রাজিল

ক্রীড়া ডেস্কঃ শেষ ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। লাতিন অঞ্চলের চলতি বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের এটি টানা সপ্তম জয়। রোববার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেসাওরা। মাসদুয়েক আগে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে সবশেষ মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই ম্যাচে ১-০ গোলে জিতে কোপার শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। তবে এবার বাছাইয়ের ম্যাচে আর একই ফলের […]

» Read more

আটকানো গেল না ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে সংঘর্ষ

Conflic

নিউজ ডেস্কঃ ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ শেষ হয়েছে গত ১১ জুলাই। সেসময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। কিন্তু শেষ পর্যন্ত আটকানো গেল না সংঘর্ষ। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে সংঘর্ষে জড়ায় দুই দলের সমর্থকরা। এতে আহত হয়েছে অন্তত তিনজন। আহতরা […]

» Read more

বোমা আতঙ্কে দেশ ছাড়তে পারছেন না মেসি

স্পোর্টস ডেস্কঃ কিছু দিন আগেই দেশকে জিতিয়েছেন কোপা আমেরিকার শিরোপা। দেশে এসে মেতেছিলেন উৎসবে। এই জয়ের পর পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য স্পেনে যাচ্ছিলেন লিওনেল মেসি। কিন্তু বোমাতঙ্কে তার সে যাত্রা পিছিয়ে গেছে। আর্জেন্টিনার রোজারিয়ো বিমানবন্দরের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, মেসি বিমান ধরার কয়েক ঘণ্টা আগে এক ব্যক্তি দাবি করেন, বিমানবন্দরে রাখা একটি স্যুটকেসে বোমা রয়েছে। সঙ্গে […]

» Read more

আর্জেন্টিনা সমর্থককে ব্রাজিল ভক্তের ছুরিকাঘাতের অভিযোগ

জাতীয় ডেস্কঃ উত্তেজনাপূর্ন কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর কক্সবাজারের টেকনাফে এক ব্রাজিল ভক্তের ছুরিকাঘাতে ইকবাল নামে এক আর্জেন্টিনার সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১১ জুলাই) সকালে হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। আহত আর্জেন্টিনা সমর্থক ইকবাল মহেশখালিয়া পাড়ার আব্দুর রহিমের ছেলে। স্থানীয়রা জানান, ভোরে এলাকার একটি দোকানে বসে কয়েকজনের সঙ্গে খেলা দেখেন ইকবাল। খেলায় ব্রাজিল […]

» Read more

মেসি-নেইমার যৌথভাবে কোপার সেরা খেলোয়াড়

স্পোর্টস ডেস্কঃ ব্রাজিলের মারাকানা রাজত্বের অবসান ঘটালো লিওনেল মেসির আর্জেন্টিনা। দীর্ঘ ৭১ বছর পর ঐতিহাসিক মারাকানায় হারল ব্রাজিল। আর্জেন্টিনা পেল ২৮ বছর পর শিরোপার স্বাদ। অ্যাঞ্জেল ডি মারিয়ার করা একমাত্র গোলে তিতের অপরাজেয় যাত্রা অবসান ঘটিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। ফাইনাল মাঠে গড়ানোর কয়েক ঘণ্টা আগেই আয়োজক কনমেবল লিওনেল মেসি ও নেইমারকে যৌথভাবে সেরা ঘোষণা করেছে। শতবর্ষী এই টুর্নামেন্টের […]

» Read more

কোপা আমেরিকার সেরা যারা

ক্রীড়া ডেস্কঃ রুদ্ধশ্বাস কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা। মেসির ক্যারিয়ারে এল আন্তর্জাতিক ট্রফির অর্জন। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল দি মারিয়া। ম্যাচের জয়সূচক গোলটি আসে তার পা থেকে। টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছেন আর্জেন্টিনার এমি মার্টিনেজ। মাত্র মাসখানেক দলের হয়ে অভিষেক হওয়া এই গোলকিপার এনে দিলেন দীর্ঘ অপেক্ষার ট্রফি। কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি ঠেকিয়ে […]

» Read more

মারিয়ার উড়ন্ত শটে ঘুচল মেসির আক্ষেপ

ক্রীড়া ডেস্কঃ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারালো আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে চোখ ধাধানো একটি শটে বল জালে জড়ান ডি মারিয়া। হাফ টাইমের পর ব্রাজিলের রিচার্লিসনের গোল অফসাইডের ফাদে পড়ে। এরপর বার বার এটাক করেও ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল। অবশেষে আক্ষেপ ঘুচল মেসির। বিশ্বসেরা ফুটবলার পেলেন আন্তর্জাতিক ট্রফির স্বাদ।

» Read more

ব্রাজিল-আর্জেন্টিনা: খাতা-কলমে কে এগিয়ে?

brazil

স্পোর্টস ডেস্কঃ ২০০৭ সালে কোপা আমেরিকার ফাইনালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার দুই পাওয়ার হাউজ ব্রাজিল এবং আর্জেন্টিনা। অবশেষে ১৪ বছর পর আবারও বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। কোপার তথ্য-পরিসংখ্যান বিচার করলে দেখা যাবে ২টি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবং পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের থেকে কোপা আমেরিকায় প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছে আর্জেন্টাইরাই। এখন পর্যন্ত ১৪ বার লাতিন আমেরিকার সর্বোচ্চ […]

» Read more

কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবেন মেসি-নেইমাররা

নিউজ ডেস্কঃ ব্রাজিল বনাম আর্জেন্টিনা! মেসি বনাম নেইমার! রাত পোহালেই ধ্রুপদি মহারণ। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ছয়টায় ফাইনালে সেটির মঞ্চায়ন যখন হচ্ছে। ফাইনাল ম্যাচটি জিতলে শিরোপার পাশাপাশি মোটা অঙ্কের প্রাইজমানিও পাবে চ্যাম্পিয়ন দল। এবারের কোপা আমেরিকার জন্য কোটি ডলারের প্রাইজমানি নির্ধারণ করেছে টুর্নামেন্টের আয়োজক সংগঠন কনমেবল। এবারের কোপা চ্যাম্পিয়নরা পাবে ১ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৮৪ কোটি ৭৩ […]

» Read more

ফুটবল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, খবর এলো আর্জেন্টিনার পত্রিকায়!

স্পোর্টস ডেস্কঃ গত মঙ্গলবার ৬ জুলাই কোপা আমেরিকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকেরা সংঘর্ষে জড়ায়। যাতে ৪ জন আহত হয়। এই সংঘর্ষের খবর প্রকাশিত হয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘বুয়েন্স এইরেস টাইমস’-এ। বুয়েনস এইরেস টাইমসে বলা হয়, ‘কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনার লড়াইকে সামনে রেখে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। স্থানীয় বেশ কিছু ভক্তগোষ্ঠীর […]

» Read more
1 2 3