জুলাই মাসে দরিদ্রদের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষা

hasina

নিউজ ডেস্কঃ দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী জুলাই মাসের পুরোটা সময় তারা এই নমুনা পরীক্ষা বিনামূল্যে করতে পারবেন। বৃহস্পতিবার স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগমের সই করা এক অফিস নির্দেশনায় এ কথা জানানো হয়। এতে বলা হয়, সারা দেশের করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কোভিডের নমুনা পরীক্ষার প্রয়োজনীয় […]

» Read more

ময়মনসিংহ মেডিক্যালে একদিনে সর্বোচ্চ মৃত্যু

mym

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতির অবনতি হয়েছে ময়মনসিংহে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সাত জন করোনা পজিটিভসহ ১৪ জন রোগী মারা গেছেন। এটি একদিনে হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। এছাড়া উপসর্গ নিয়ে ময়মনসিংহের পাঁচ জন, শেরপুর ও যশোরের একজন করে রোগী মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে […]

» Read more

যাদের ডেল্টা ভ্যারিয়েন্টের ঝুঁকি বেশি এবং যাদের কম

করোনা ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ এর জন্য অনেকাংশেই দায়ী ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট। এই প্রজাতি দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বের ৯৬টি দেশে। ডেল্টা সংক্রমণের হার এতটাই বেড়ে যায় ব্রিটেনে যে লকডাউন খোলার সময় পিছিয়ে দিতে হয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসনকে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়েছে ভবিষ্যতে ডেল্টাই সবচেয়ে মারাত্মক প্রজাতি হয়ে দাঁড়াবে। ব্রিটেনের কেন্টে প্রথম পাওয়া গিয়েছিল আলফা প্রজাতির খোঁজ। সেই প্রজাতির […]

» Read more

রাজশাহীর করোনা আপডেট, গতদিনের চেয়ে মৃতের সংখ্যা কমল

করোনা ডেস্কঃ গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়েছে। এর পূর্বে ২৪ ঘন্টায় মারা যায় ২২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি জানান, মৃত ১৭ জনের মধ্যে ১২ জন করোনা পজিটিভ ছিলেন। আর ৫ জন […]

» Read more

করোনা মহামারীর সর্বশেষ আপডেট

করোনা ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের তাণ্ডব যেন থামছেই না। দিন দিন আরও ভয়ংকর রূপ নিচ্ছে প্রাণঘাতী এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ধরন ডেল্টা ভ্যারিয়েন্ট মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ লাখ ৭১ হাজার এবং আক্রান্ত […]

» Read more

পথ বদলাচ্ছে করোনা ভাইরাস

এস এম আবু সামা আল ফারুকীঃ সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে কোভিড-১৯ এর জন্য দ্বায়ী সারস-কোভ-২ করোনা ভাইরাস দেহে প্রবেশের জন্য ভিন্ন পথ ব্যবহার করছে। করোনা মহামারী শুরুর দিকে বিজ্ঞানীরা গবেষণা করে বের করেন যে দেহের কোষে এসিই-২ নামের যে গ্রাহক বা সংযুক্ত প্রান্ত আছে সেখানে করোনা ভাইরাস যুক্ত হয়ে রোগ সৃষ্টি করে। কিন্তু বার বার মিউটেশন বা জিনগত পরিবর্তনের কারণে […]

» Read more

যেসব কারণে বাড়ছে করোনা সংক্রমণ

corona

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যবিধি না মানা, আক্রান্তদের কোয়ারেন্টিনে বা আইসোলেশনে না নেওয়া এবং ডেল্টা ভ্যারিয়েন্টের অতিমাত্রার সংক্রমণ প্রবণতার কারণেই বাড়ছে করোনা সংক্রমণ, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ হয়েছে। এর ফলে প্রথমে সীমান্তবর্তী জেলা এবং পরে সেসব জেলা থেকে সংক্রমণ ছড়িয়েছে পাশের জেলাগুলাতেও। পরে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে […]

» Read more

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে আরও ৮ জনের মৃত্যু, সর্ব্বোচ্চ শনাক্তের রেকর্ড

করোনা ডেস্কঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা যান। করোনায় মৃতরা হলেন- জামালপুরের শ্রীপুর উপজেলার মুজিবুর রহমান (৮৫), শেরপুর সদর উপজেলার নুরুজ্জামান (৩৫), একই জেলার জংগলদী উপজেলার জালাল উদ্দিন (৮৫)। উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার আলাউদ্দিন (৬৪) ও নাজমুন্নাহার […]

» Read more

কাল থেকে কঠোর বিধিনিষেধঃ প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬ টা থেকে শুরু হচ্ছে এই লকডাউন। ৭ দিনের এই লকডাউনে কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হলেই কঠোর শাস্তি দেওয়া হবে। বুধবার (৩০ জুন) বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কঠোর এই বিধিনিষেধ বাস্তবায়ন করতে পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও। এ সময়ে সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ […]

» Read more

রাজশাহীতে গত ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু

করোনা ডেস্কঃ করোনায় নাজেহাল রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন। বুধবার (৩০ জুন) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টা থেকে বুধবার (৩০ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১২ জন […]

» Read more
1 21 22 23 24 25 33