ইউপি নির্বাচন স্থগিত, দায়িত্বে থাকবেন বর্তমান চেয়ারম্যান-মেম্বাররাই

upp

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতির কারণে স্থাগিত হওয়া নির্বাচনী এলাকায় নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে বিদ্যমান ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার (২৯ জুন) স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১) থেকে জারি করা পরিপত্রে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করােনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় জনসমাগম এড়ানাের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অতএব, মেয়াদোত্তীর্ণ […]

» Read more

দেশে করোনা শনাক্ত ৯ লাখ ছাড়াল, টানা ৩ দিন শতাধিক মৃত্যু

ctg corona

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৩৮৮ জনের। এ সময় নতুন করে আরও ৭ হাজার ৬৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মাধ্যমে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়াল। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনে। মঙ্গলবার (২৯ […]

» Read more

রাজশাহীতে একদিনে রেকর্ড ২৫ জনের মৃত্যু

করোনা ডেস্কঃ রাজশাহীতে গত ২৪ ঘন্টায় রেকর্ড ২৫ জন মানুষ করোনাজনিত কারণে মৃত্যুবরন করেছে। তাদের মধ্যে করোনায় মারা গেছেন নয় জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা ৬৩৪টি নমুনা পরীক্ষায় ২০৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৩২.৬ শতাংশ। আজ মঙ্গলবার সকালে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। করোনায় মারা যাওয়া নয় জনের মধ্যে […]

» Read more

দেশে তৈরি হবে ভ্যাক্সিন প্লান্ট

করোনা ডেস্কঃ এবার নিজ দেশেই সরকার নিজস্ব ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে। যাতে ভবিষ্যতে ভ্যাকসিনের জন্যে অন্য দেশের ওপর নির্ভরশীল থাকতে না হয়। এ পর্যন্ত দেশের ১৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার তিন শতাংশেরও কম মানুষকে কোভিড-১৯ এর ভ্যাকসিন দিতে পেরেছে সরকার। আন্তর্জাতিক মহলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ না পাওয়ায় গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া […]

» Read more

রাজশাহীতে মৃত্যু ১০

করোনা ডেস্কঃ গতকাল ১৪ জনের পর আজ বিগত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। এরমধ্যে রাজশাহীর ৪ জন, নাটোর ৪ ও চাঁপাইনবাবগঞ্জের ২ জন মারা গেছেন। এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে ২৭ দিনে মোট ৩০৬ জনের মৃত্যু হলো। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের […]

» Read more

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়ছে

sikkha

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতির কারণে আবারো ছুটি বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে সোমবার (২৮ জুন) থেকে দেশজুড়ে আসছে কঠোর লকডাউন। এ অবস্থায় ফের অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটির সময়সীমা বৃদ্ধি করা হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে সরকারের ওপর মহলে আলোচনা করে এবিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এ বিষয়ে শিক্ষামন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন […]

» Read more

টিকার বদলে দেয়া হচ্ছে লবণপানি

করোনা ডেস্কঃ টিকার বদলে দেয়া হচ্ছে লবণ পানি। সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতায় ভুয়া টিকার বিষয়টি সামনে এসেছে। তবে তার আগেই মুম্বাইয়েও ভুয়া প্রতিষেধকের ঘটনা জনসমক্ষে এসেছিল। সেখানে নকল টিকা নিয়েছেন প্রায় দুই হাজার মানুষ। এ ঘটনায় মোট সাতটি এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। খবর আনন্দবাজার। মুম্বাই পুলিশ জানিয়েছে, যারা ভুয়া টিকার শিকার হয়েছে, তাদের সম্ভবত লবণপানি দেওয়া হয়েছে। […]

» Read more

করোনায় আরও সাড়ে ৮ হাজার মানুষের প্রাণহানি

করোনা ডেস্কঃ সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৮ হাজার মানুষ করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছে। একই সময়ে আরও ৪ লাখ ৪ হাজার ৩৭৯ জন মানুষ নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৮টায় পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৫৬১ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর […]

» Read more

রাজশাহীতে আজ করোনায় মৃত্যু ১৭ জনের

রাজশাহী প্রতিবেদকঃ রাজশাহীতে করোনার আগ্রাসন থামার কোনো লক্ষন নেই। গত ২৪ ঘন্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছেন। শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যে ১৭ জন মারা গেছেন তাদের […]

» Read more

করোনায় ১০৮ জনের মৃত্যু, শনাক্ত ৫৮৬৯

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯৭৬ জনের। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জনে। শুক্রবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. […]

» Read more
1 22 23 24 25 26 33