ইউপি নির্বাচন স্থগিত, দায়িত্বে থাকবেন বর্তমান চেয়ারম্যান-মেম্বাররাই

upp

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতির কারণে স্থাগিত হওয়া নির্বাচনী এলাকায় নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে বিদ্যমান ইউনিয়ন পরিষদ।

মঙ্গলবার (২৯ জুন) স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১) থেকে জারি করা পরিপত্রে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করােনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় জনসমাগম এড়ানাের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অতএব, মেয়াদোত্তীর্ণ এবং আশু মেয়াদোত্তীর্ণ হবে এমন ইউনিয়ন পরিষদসমূহের নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১০১ ধারা মােতাবেক প্রশাসনিক অসুবিধা দূরীকরণার্থে বিদ্যমান ইউনিয়ন পরিষদসমূহকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হলাে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে জানানো হয়।

উল্লেখ্য গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১১ এপ্রিল এসব ইউপির নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় ওই নির্বাচন স্থগিত করা হয়।

পরে গত ৩ জুন বৈঠকে ভোটগ্রহণের নতুন দিন নির্ধারণ করা হয়। ওইদিনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণের তারিখ পুনঃনির্ধারণ করে ২১ জুন করা হয়। ২১ জুন ২০৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে সীমান্তবর্তী এলাকায় করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: ,