করোনায় আরও সাড়ে ৮ হাজার মানুষের প্রাণহানি

করোনা ডেস্কঃ সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৮ হাজার মানুষ করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছে। একই সময়ে আরও ৪ লাখ ৪ হাজার ৩৭৯ জন মানুষ নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

শনিবার (২৬ জুন) সকাল ৮টায় পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৫৬১ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ২৪ হাজার ৯৭২ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ২৮২ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৬৭২ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ১৫২ জন। অপরদিকে সুস্থ হয়েছেন ২ কোটি ৮৮ লাখ ৯৭ হাজার ৪৬০ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১ লাখ ৮২ হাজার ৪৬৯। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৫২৪ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ৫৫৯ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৩ লাখ ২২ হাজার ৭৬০। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ১১ হাজার ২৭২ জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার ১৫৯ জন।

  •  
  •  
  •  
  •  

Tags: ,