নতুন করে তৈরি হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস

নিউজ ডেস্কঃ আগামী রবিবার (১ নভেম্বর) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা ৩৯ দিনের সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়ন শুরুর কথা ছিল। কিন্তু ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার কারণে এই সিলেবাস বাস্তবায়ন হচ্ছে না। তবে ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হচ্ছে। যদি ১৫ নভেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা সম্ভব হয়, তাহলে ৩০ দিনের […]

» Read more

দেশে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১ হাজার ৬০৪ জন, মৃত্যু ১৯ জনের

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯০৫ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ২৫ জনের। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৬০৪ জনের দেহে। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল এক হাজার ৬৮১ জন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৬ হাজার […]

» Read more

সংক্রমণের তথ্য লুকাচ্ছে চীন

নিউজ ডেস্কঃ চীনের শ্যানডং প্রদেশের কিংদাও শহরে নতুন করে আবার করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। চীনের মধ্য শরৎ উৎসবের কিছুদিন পরেই সংক্রমণ দেখা দিয়েছে এবং তা বিস্তর আকারে ছড়াতে শুরু করেছে। তবে উহান শহরের মত এবারো বিষয়টি গোপন রাখার চেষ্টা করছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। ছুটির সময়গুলোতে কিংদাওতে ৪৪ লাখের বেশি মানুষ বেড়াতে আসে। কিংদাও শহরে করোনা সংক্রমণের খবর জানাজানির পর পুরো শহরে […]

» Read more

বাংলাদেশি পণ্য আমদানি না করার আহ্বান

নিউজ ডেস্কঃ ফ্রান্সে মহানবী (সা.)-এর একটি ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দেশটিকে বয়কটের আহ্বান জানাচ্ছে বাংলাদেশিরা। এ নিয়ে দেশজুড়ে বিক্ষোভও হয়েছে। এমনই এক বিক্ষোভের খবর শেয়ার করে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি রাজনীতিবিদ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ভার্জিনি জোরোন। এ নিয়ে তিনি একটি টুইট করেছেন। ফ্রান্সবিরোধী বিক্ষোভের সংবাদ শেয়ার করা ওই টুইটে তিনি বাংলাদেশি পণ্য আমদানি থামাতে পশ্চিমা ক্রেতাদের […]

» Read more

করোনার প্রথম ডোজ ডিসেম্বরের শেষ বা জানুয়ারি শুরুতে পাবার সম্ভাবনা

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে করোনাভাইরাসের নিরাপদ ও কার্যকর টিকার প্রথম ডোজ ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরু থেকে পাবেন। গতকাল বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টুইটার ও ফেসবুকে লাইভ চ্যাটে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক বলেছেন, করোনার টিকা তৈরিতে […]

» Read more

আমন ধানে আসবে সুখের দিন

নিউজ ডেস্কঃ ভাল আবহাওয়া ও পর্যাপ্ত বর্ষার পানি পাওয়ায় আমন ধানের ক্ষেত যেন এবার হাসছে। দিনাজপুরের চিরিরবন্দরে এবার আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষকরা। উপজেলার পশ্চিম সাইতাড়া গ্রামের কৃষক রশিদুল ইসলাম বলেন, ‘আমি গরিব মানুষ, চার বিঘা জমি বর্গা নিয়ে চাষ করেছি। এই মাঠে সবার চেয়ে আমার জমিতে আমন চাষ ভাল হয়েছে। প্রতিদিন ধান ক্ষেতে আসি আর স্বপ্ন দেখি, […]

» Read more

৬ মণ কয়েন নিয়ে বিপাকে পড়া খবির

নিউজ ডেস্কঃ মাগুরার মুহম্মদপুরে কয়েন জমিয়ে বিপাকে পড়া ক্ষুদ্র সবজি ব্যবসায়ী খবির এখন লাখপতি। গলার কাঁটা হয়ে ওঠা সেই কয়েনই হলো তার গলার মালা। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ঢাকার ব্যবসায়ী মিকা ফার্মা কেয়ার লিমিটেডের কর্ণধার নিয়ামুল কবির টিপু সেই ছয় মণ ওজনের ৬০ হাজার টাকার ধাতব মুদ্রার (কয়েন) বিনিময়ে তাকে এক লাখ টাকা প্রদান করেছেন। গত বুধবার দুপুরে মুহম্মদপুর […]

» Read more

শির্ক্ষাথীদের নিজ নিজ বাসস্থানে থাকার নির্দেশ

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে তাদের নিজ-নিজ বাসস্থানে থাকতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে। এই সময়ে নিজেদের এবং […]

» Read more

সমগ্র মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান

নিউজ ডেস্কঃ পশ্চিমা বিশ্বের ইসলাম বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে লড়তে সমগ্র মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক চিঠিতে ইমরান বলেছেন, ‘মুসলিম রাজনীতির নেতা হিসেবে আমাদের সবার উচিত ইসলামের বিরুদ্ধে যে ঘৃনা ও সংঘাতের চক্র ইউরোপজুড়ে সৃষ্টি হয়েছে তার পরিসমাপ্তি ঘটাতে উদ্যোগ নেয়া।’ বুধবার পাক প্রধানমন্ত্রী মুসলিমপ্রধান দেশগুলোর শীর্ষ নেতৃবৃন্দের কাছে এই চিঠি প্রেরণ করেছেন। তবে ঠিক […]

» Read more

টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরবেন সাকিব

নিউজ ডেস্কঃ ঠিক এক বছর আগে জুয়াড়ির প্রস্তাব গোপনের দায়ে সাকিব আল হাসানকে সব ধরণের ক্রিকেটে নিষেধাজ্ঞা দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল শেষ হয়েছে এক বছর মেয়াদি সেই শাস্তির মেয়াদ। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে আবারো সবধরণের ক্রিকেটে ফেরার সুযোগ পেলেন সাকিব। টাইগার অলরাউন্ডারের ফেরার দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম কথা লিখে আবেগ প্রকাশ করেছেন তার সতীর্থরা। সাকিবকে উদ্দেশ্য […]

» Read more
1 107 108 109 110 111 811