হাসপাতালে ২৮ ডেঙ্গু রোগী

নিউজ ডেস্কঃ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ১০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ২৮ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি হওয়া ১০ জনই ঢাকার। ঢাকার বাইরের হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি। এদিকে চিকিৎসাধীন ২৮ রোগীর […]

» Read more

ঢাকায় আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতির উন্নতির হলে মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসার ব্যাপারে সম্মত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এছাড়া নিজেদের দূতাবাস উদ্বোধন করতে শিগগিরই ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার তার কার্যালয়ে তুরস্কের প্রেসিডেন্টের পক্ষ থেকে করোনাভাইরাস চিকিৎসায় পাঠানো উপহারসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান। চতুর্থ দফায় দেশটির পক্ষ থেকে ১০ হাজার পিস […]

» Read more

৩৭ টাকা কেজি দরে সেদ্ধ চাল সংগ্রহ করবে সরকার

নিউজ ডেস্কঃ দেশের প্রান্তিক কৃষকদের কাছ থেকে এবার সরাসরি ২ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। ১৫ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৭ টাকা কেজি দরে সেদ্ধ চাল সংগ্রহ করা হবে । আজ বুধবার খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আগামী ৭ নভেম্বর থেকে ২০২১ সালের […]

» Read more

পাকিস্তানে মাদ্রাসায় বিষ্ফোরণ

নিউজ ডেস্কঃ পাকিস্তানের পেশোয়ারের একটি মাদ্রাসায় আজ মঙ্গলবার সকালে ক্লাস চলাকালে বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে। পুলিশের বরাতে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ঘটনাস্থল থেকে এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, নিহত সাতজনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। বিস্ফোরণে অনেকেই আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।   হাসপাতালের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, অনেককে আহত অবস্থায় হাসপাতালে আনা […]

» Read more

ন্যান্সি পেলোসি আবারো হাউস স্পিকার হতে চান

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডেমোক্র্যাটরা জিততে পারে, তবে তিনি আবারো হাউস স্পিকার হতে চান। আরেকটি মেয়াদে তিনি এই পদে দায়িত্ব পালন করতে ভীষণ আগ্রহী বলে জানিয়েছেন। ডেমোক্র্যাটদের যে জনপ্রিয়তা দেখা যাচ্ছে তাতে প্রতিনিধি পরিষদের প্রধানের পদে থাকার সৌভাগ্য আরেকবার হতে পারে বলে তিনি মনে করছেন। যদি তার দল জেতে তবে মার্কিন […]

» Read more

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমানের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৪৮) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’ এর আগে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের […]

» Read more

পানির খোজ মিলেছে চাঁদে

নিউজ ডেস্কঃ চাঁদে পানির সন্ধান পেয়েছে নাসার বিজ্ঞানীরা। নাসার বিজ্ঞানীদের দাবি, চাঁদের পানি রয়েছে। চাঁদের যে পৃষ্ঠের অংশ সূর্যলোক দ্বারা আলোকিত, সেখানেই পানি থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মার্কিন মহাকাশ বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান নাসার স্ট্র্যাটোসফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি (সোফিয়া), চাঁদের বুকে পানি থাকার বিষয়টি নিশ্চিত করেছে। গবেষণা বলছে, আপাতভাবে মনে করা হচ্ছে যে চাঁদের বিভিন্ন অংশে এই পানি ছড়িয়ে […]

» Read more

এক সপ্তাহ আগে একটি জয় তুলে নিলেন ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে একটি জয় তুলে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মনোনীত বিচারক অ্যামি কোনি ব্যারেট যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। মার্কিন সিনেটে দীর্ঘ শুনানি শেষে অ্যামিকে বিচারপতি হিসেবে নিয়োগের বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ৫২ জন রিপাবলিক সিনেটর অ্যামি কোনির পক্ষে ভোট দেন। বিপক্ষে দেন ৪৮ জন। যদিও তাকে নিয়োগের বিষয়ে […]

» Read more

প্রতিদিন চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আসছে , কমছে দাম

নিউজ ডেস্কঃ ভারতের বিকল্প দেশগুলো থেকে এখন প্রতিদিন চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আসছে। এভাবে সরবরাহ বাড়ায় বাজারেও পণ্যটির দাম কমছে। ফলে কিছুটা নিম্নমানের পেঁয়াজের ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। চট্টগ্রাম বন্দর ও পাইকারি বাজার খাতুনগঞ্জে খবর নিয়ে এমন তথ্য পাওয়া গেছে। ব্যবসায়ীরা জানান, আমদানি বাড়ায় দুই সপ্তাহের ব্যবধানে খাতুনগঞ্জ পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১৫–২৫ টাকা কমেছে। সেখানকার আড়তে […]

» Read more

নদীতে ভাসছে লাউ

নিউজ ডেস্কঃ হালকা স্রোত। সেই পানিতে ভেসে আসছে হাজার হাজার লাউ। সেগুলো সংগ্রহ করছে কিশোর-কিশোরীরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে। জানা গেছে, ছবিটি বান্দরবানের চাপাছড়ি নামক জায়গার। বাগান থেকে লাউ সংগ্রহ করে সেগুলো ভাসিয়ে দেয়া হয় পানিতে। এরপর দুই কিলোমিটার দূরে স্রোতের দিকে বাজারের কাছাকাছি জায়গায় সেই লাউগুলো সংগ্রহ করা হয়। পরিবহন খরচ বাঁচাতে লাউচাষীরা […]

» Read more
1 109 110 111 112 113 811