শিক্ষকদের কষ্টটা যদি এবার শেষ হয়

নিউজ ডেস্কঃ এমপিও, শিক্ষকদের জন্য অনেকটা সোনার হরিণ। যারা এই তালিকায় আছে তারা তৃপ্তির ঢেঁকুর গিলতেই পারে। আর যারা নাই, কিংবা নানা জটিলতায় গভীর অনিশ্চয়তায় তাদের বোধ হয় রাতের ঘুম হারাম। তবে জটিলতা নিরসনে জোর পদক্ষেপের কথাই বললেন বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসি)-এর চেয়ারম্যান মো. আকরাম হোসেন। সে অনুযায়ী সমাধান মিললে এমপিও নিয়ে শিক্ষকদের কষ্টটা হয়তো শেষ হবে। মূলত এমপিও […]

» Read more

জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে শক্তিশালী ভূমিকা রাখছে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে একটি জনগোষ্ঠী কতটা উদ্ভাবনী হতে পারে, বাংলাদেশ তার একটি উৎকৃষ্ট উদাহরণ। তিনি বলেন,‘ জিসিএ (গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন ) বাংলাদেশের মাধ্যমে তাদের মূল্যবান শিক্ষা গ্রহণ করে বাকি বিশ্ব নতুন জলবায়ুর বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হবে। ’ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ)-এর বাংলাদেশ কার্যালয় […]

» Read more

এখন থেকে দেশেই করা যাবে রাসায়নিক পরীক্ষা

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মান অনুসরণ করে বিভিন্ন রাসায়নিকের পরিমাপ নিয়ে গবেষণার জন্য সংবিধিবদ্ধ সংস্থা তৈরি করতে গতকাল মঙ্গলবার সংসদে একটি বিল পাশ হয়েছে। এসংক্রান্ত ‘বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিল-২০২০’ পাশের প্রস্তাব করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। পরে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। নতুন এই আইনের অধীনে গবেষণাগার হলে রাসায়নিক পরীক্ষা করতে আর বিদেশে যেতে হবে না, এমনকি অন্য […]

» Read more

ঝাঁকে ঝাঁকে মিলছে ইলিশ

নিউজ ডেস্কঃ করোনার ছোবল, সাগরের বৈরিতা, ৬৫ দিনের নিষেধাজ্ঞার অলস সময় কাটিয়ে জেলেরা এখন সাগরমুখী। কয়েক দিন আগেও জেলেদের মধ্যে ছিল হতাশা, নীরব কান্না। সেসব অতিক্রম করে এখন সাগরে পৌঁছে জাল ফেললেই মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। রুপালি ইলিশ ধরার নেশায় মগ্ন এখন জেলেরা। তাঁদের চোখে-মুখে ঝিলিক কাটছে হাসি, তৃপ্তি। ট্রলার ভর্তি ইলিশ নিয়ে ঘাটে ফিরে ভালো দামেই বিক্রি করছেন। দীর্ঘদিন […]

» Read more

রোনালদোর গোলে পর্তুগালের জয়

নিউজ ডেস্কঃ উয়েফা নেশন্স লিগে সুইডেনের বিপক্ষে রোনালদোর দুর্দান্ত গোলে জয় পেয়েছে পর্তুগাল। সোলনায় মঙ্গলবার ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলা সুইডেনকে ২-০ গোলে হারিয়েছে প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়নরা। ম্যাচের ৪৫ তম মিনিটই এগিয়ে যায় পর্তুগাল। জাতীয় দলের হয়ে গোলের সেঞ্চুরি পূরণ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। প্রায় ২৫ গজ দূর থেকে রক্ষণ প্রাচীরের […]

» Read more

রাশিয়া সাধারণের জন্য করোনা ভ্যাকসিন বাজারে আনলো

নিউজ ডেস্কঃ সাধারণ মানুষের হাতের নাগালে চলে এলো রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা স্পুটনিক ফাইভ। সোমবার রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইতোমধ্যে স্পুটনিক ফাইভের প্রথম ব্যাজ সাধারণ নাগরিকের জন্য বাজারে আনা হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই এলাকাভিত্তিক বিতরণ শুরু হবে। রুশ বার্তা সংস্থা তাস এখবর জানিয়েছে। স্পুটনিক-ফাইভ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আরডিআইএফ (রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড)-এর সঙ্গে হাত মিলিয়ে ভ্যাকসিনটি তৈরি করেছে গামালিয়া […]

» Read more

৯ কোম্পানির ভ্যাকসিন নিয়ে ‘ঐতিহাসিক অঙ্গীকার’

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন উৎপাদনকারী ৯টি কোম্পানির পক্ষ থেকে বৈজ্ঞানিক ও নৈতিক মান বজায় রাখার এক ঐতিহাসিক অঙ্গীকারের কথা ঘোষণা দেওয়া হয়েছে। এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সম্ভাব্য ভ্যাকসিন উদ্ভাবনে এগিয়ে থাকা আস্ট্রাজেনেকা, মডার্নাসহ আরও সাতটি কোম্পানি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। ২০২০ সালের মধ্যেই সাধারণ জনগণের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আসার ঘোষণার পর এগুলোর নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে চলমান […]

» Read more

করোনা থেকে বেচেঁ যাওয়া ৪ ডাক্তারকে স্বর্ণ পদক দিলো চীন

নিউজ ডেস্কঃ বাণিজ্য মেলায় করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রদর্শনীর আয়োজনে চার ডাক্তারকে স্বর্ণ পদক দিয়ে সম্মাননা জানিয়েছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, করোনাভাইরাস মহামারি দক্ষতার সঙ্গে রুখে দেওয়া হয়েছে। সংক্রমণ ঠেকাতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন দেশের ডাক্তার, বিজ্ঞানী, স্বাস্থ্যকর্মীরা। বিশ্বব্যাপী স্বাস্থ্য বিপর্যয়ের মোকাবিলা করতে চীনের ভূমিকা ব্যতিক্রমী। বেইজিংয়ে বাণিজ্য মেলা শুরু হয়েছে ৫ সেপ্টেম্বর থেকে। সেখানে করোনা ভ্যাকসিনের প্রদর্শনী চলছে। […]

» Read more

মুক্তিযুদ্ধের চেতনা, সততা, দক্ষতা, পেশাদারিত্বকে অগ্রাধিকার দিন

নিউজ ডেস্কঃ ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে থেকে মুক্তিযুদ্ধের চেতনা, সততা, দক্ষতা, পেশাদারিত্বকে অগ্রাধিকার দিয়ে ন্যায়নীতির ভিত্তিতে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীর নির্বাচনী পর্ষদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর নিজের আস্থা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটুকু অনুরোধ করবো ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে উপযুক্ত কর্মকর্তারা যাতে প্রমোশনটা পায়। গতকাল সোমবার সশস্ত্র বাহিনী পর্ষদ ২০২০ (১ম পর্ব) এ […]

» Read more

টিসিবি খোলা বাজারে বিক্রি করবে পেয়াজ

নিউজ ডেস্কঃ বাজারে দাম নিয়ন্ত্রণ করতে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আমদানি বন্ধ অজুহাতে কৃত্রিম সংকটের সৃষ্টি করে একটি সিন্ডিকেট পেঁয়াজের দাম বৃদ্ধি করায় বাজারে পেঁয়াজের দাম বেশি। পেঁয়াজের সেই দাম নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেয়া হয়। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে বলা হয় দেশে পর্যাপ্ত পরিমাণে […]

» Read more
1 146 147 148 149 150 811