বন্ধের নির্দেশ গণস্বাস্থ্যের করোনা ল্যাব ও প্লাজমা সেন্টার

নিউজ ডেস্কঃ করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের আরটি-পিসিআর ল্যাব ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টারের অনুমোদন নেই জানিয়ে তা বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (৩১ আগস্ট) অধিদফতরের পরিচালক ফোন দিয়ে তা বন্ধের নির্দেশ দেন বলে জানিয়েছে গণস্বাস্থ্য। এ বিষয়ে গণস্বাস্থ্য থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দুপুর ১টার দিকে পরিচালক, হাসপাতাল, স্বাস্থ্য অধিদফতর (০১৭১২৫০৯০০১) ফোন করে গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালককে […]

» Read more

ক্ষেত থেকে আউশ ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কৃষকরা

নিউজ ডেস্কঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। ক্ষেত থেকে ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকেরা। বাম্পার ফলন এবং বাজারে ধানের দাম বেশি হওয়ায় তাঁরা বেশ খুশি। উপজেলা কৃষি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে উপজেলায় ৩ হাজার ৫শ’ হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে […]

» Read more

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত আড়াই কোটি ছাড়াল

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরো ছয় হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। মৃত্যুবরণ করেছেন। একই সময়ে নতুন করে প্রায় তিন লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা আট লাখ সাড়ে ৪৬ হাজার ছাড়াল। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি সাড়ে ৫১ লাখ ছাড়িয়েছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ […]

» Read more

অনেক বেশি শক্তিশালী সানোফির করোনা টিকা দাবি কোম্পানিটির ভাইরোলজিস্টের

নিউজ ডেস্কঃ মার্কিন ও ব্রিটিশ কোম্পানির সঙ্গে যৌথভাবে করোনাভাইরাসের টিকা তৈরি করেছে বিখ্যাত ফরাসি ফার্মাসিউটিক্যাল কোম্পানি সানোফি। আগামী মাস থেকেই তাদের টিকার দুই পর্বের ট্রায়াল শুরু করবে কোম্পানিটি। চলতি বছরের শেষেই টিকার প্রায় ৩০ কোটি ডোজ বিশ্বের বাজারে নিয়ে আসার দাবিও করা হয়েছে। কোম্পানিটির ভাইরোলজিস্টের দাবি, এই টিকায় রয়েছে এমন উপাদান, যা শরীরে অনেক বেশি অ্যান্টিবডি তৈরি করবে। ব্রিটিশ বার্তা […]

» Read more

মেসি অনুপস্থিত বার্সার করোনা পরীক্ষায়

নিউজ ডেস্কঃ মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের করোনা পরীক্ষা শুরু করেছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। কিন্তু সেই পরীক্ষায় উপস্থিত হননি দলটির সেরা খেলোয়াড় লিওনেল মেসি। গত মঙ্গলবার বার্সেলোনার সাথে দীর্ঘ ১৯ বছরের সর্ম্পকের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন মেসি। সে কারণেই বার্সার প্রাক-মৌসুম খেলোয়াড়দের বাধ্যতামূলক করোনা পরীক্ষায় অনুপস্থিত থাকেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, স্থানীয় সময় সকাল ১০টায় দলের খেলোয়াড়দের ক্লাবের অনুশীলন মাঠে […]

» Read more

স্বাস্থ্যবিধি মেনেই ইউরোপের আদলে স্থানীয় ফুটবল মাঠে ফেরানোর পরিকল্পনা করছে বাফুফে

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যবিধি মেনেই ইউরোপের আদলে স্থানীয় ফুটবল মাঠে ফেরানোর পরিকল্পনা করছে বাফুফে। সেই সাথে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে দক্ষিণ এশিয়ার ভালো দলগুলোর সাথে নভেম্বরে প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। এমনটাই জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এছাড়া আসন্ন বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণার পরও বাফুফের সকল কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলবে বলে জানান বাফুফে বস। করোনা ভাইরাসের প্রভাবে গেলো মার্চ […]

» Read more

টাইফুন মেসাক প্রবল শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে দ. কোরিয়ার দিকে

নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই কোরিয়ান উপদ্বীপে তাণ্ডব চালিয়ে গেছে প্রলয়ঙ্করী টাইফুন বাভি। এর সপ্তাহখানেক যেতে না যেতেই আগেরটির চেয়েও শক্তিশালী ঘূর্ণিঝড়ের হুমকিতে পড়েছে দক্ষিণ কোরিয়া। মেসাক নামের এ টাইফুন চলতি সপ্তাহেই আঘাত হানতে পারে দেশটিতে। টাইফুনটি ফিলিপাইনের পূর্ব উপকূলে সৃষ্টি হয়ে ক্রমাগত শক্তি সঞ্চয় করে দক্ষিণ কোরিয়ার দিকে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে ঝড়টি পূর্ব চীন সাগরে জাপানের ওকিনাওয়া অঞ্চল থেকে […]

» Read more

ইউরোপ-আমেরিকায় ঝিনাইদহের নারীদের হাতে তৈরি পাটের জুতা রফতানি

নিউজ ডেস্কঃ দেশে যখন সরকারিভাবে বিভিন্ন পাটের কারখানাগুলো বন্ধ করা হচ্ছে, এমন সময় লোকসানের মুখে পড়া দেশীয় এ শিল্প ধরে রাখতে দেশের মফস্বল অঞ্চলের ঝিনাইদহ-যশোর মহাসড়কের রঘুনাথপুর গ্রামে পাট দিয়ে জুতা তৈরি করছে অ্যামাস ফুটওয়্যারলিমিডেট নামের একটি প্রতিষ্ঠান। এখানে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব পাটের জুতা। এসব জুতা রফতানি হচ্ছে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে। এসব জুতা তৈরির কাজ করছেন স্থানীয় প্রায় ৪শ […]

» Read more

কলেজ নিশ্চিতে দ্বিতীয় ধাপের আবেদন আজ

নিউজ ডেস্কঃ একাদশ শ্রেণিতে কলেজ নিশ্চিতে দ্বিতীয় ধাপের আবেদন আজ সোমবার থেকে শুরু হয়েছে। আবেদনের সময়সীমা মাত্র তিনদিন। আগামী ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত এ আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। পছন্দক্রম অনুসারে প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। আর দ্বিতীয় পর্যায়ের আবদনের ফলাফলও প্রকাশ হবে একই সময়ে। এ দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫ থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে […]

» Read more

পাখির কলকাকলিতে মুখরিত রাজশাহী নগর

নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকা। যেদিকে চোখ যায় শুধু পাখি আর পাখি। কিচিরমিচির শব্দে মনে হয় গহীন অরণ্যের কোনো পাখিরাজ্য যেন। মাথার ওপর উড়ে যাচ্ছে হাজারো শামুক খোল, পানকৌড়ি ও নিশি বক। কেউ ছুটছে খাবার সংগ্রহ করতে, কেউবা গাছের ছোট-ছোট ডাল ছিঁড়ে আনছে বাসা বাননোর জন্য। আবার কেউবা তৈরি করা বাসায় ও গাছের ডালে বসে আছে করছে […]

» Read more
1 151 152 153 154 155 811