স্বাস্থ্যবিধি মেনেই ইউরোপের আদলে স্থানীয় ফুটবল মাঠে ফেরানোর পরিকল্পনা করছে বাফুফে
নিউজ ডেস্কঃ
স্বাস্থ্যবিধি মেনেই ইউরোপের আদলে স্থানীয় ফুটবল মাঠে ফেরানোর পরিকল্পনা করছে বাফুফে। সেই সাথে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে দক্ষিণ এশিয়ার ভালো দলগুলোর সাথে নভেম্বরে প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। এমনটাই জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এছাড়া আসন্ন বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণার পরও বাফুফের সকল কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলবে বলে জানান বাফুফে বস।
করোনা ভাইরাসের প্রভাবে গেলো মার্চ থেকে দেশের সবধরনের খেলা বন্ধ রয়েছে। খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তাদের অনেকেই কোভিড ১৯ থাবায় নাজুক অবস্থা। ফলে নতুন করে খেলা কিংবা অনুশীলন শুরু করতে গিয়েও নানান রকম বিপত্তি দেখা যাচ্ছে ক্রীড়াঙ্গনে। যার মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দেশের ফুটবল। গত এপ্রিলে বাতিল করায় হয় এ মৌসুমের পেশাদার ফুটবল লিগ। এছাড়া অন্য লিগগুলো না হওয়ায় ফুটবল অঙ্গনে বিরাজ করছে স্থবিরতা।
তবে বিশ্বব্যাপী করোনা মহামারির মাঝেও চলতি বছরের জুনে মাঠে ফেরে ইউরোপিয়ান ফুটবল লিগ। যেখানে স্বাস্থ্যবিধি মেনেই সফলভাবে শেষ হয় ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ সহ ইউরোপের বেশকটি লিগ। তাইতো এবার স্বাস্থ্যবিধি মেনেই ইউরোপের আদলে স্থানীয় ফুটবল মাঠে ফেরানোর পরিকল্পনা করছে বাফুফে।
বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘ইউরোপে করেছে ওই ফর্মুলা গুলা এনে আমাদের ওভাবে শুরু করতে হবে। আশা করছি খুব জলদি একটা ফরম্যাট এ ফেলে দিতে পারবো যে ফরম্যাটে সবাইকে নিরাপত্তা দিয়ে লোকাল খেলা শুরু করতে পারি।’
বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে গত ৫ আগস্ট জাতীয় দলের ক্যাম্প শুরু করেছিল বাফুফে। তবে ক্যাম্প শুরুর আগেই বাঁধে বিপত্তি। করোনা পরীক্ষায় ৩০ ফুটবলারের মধ্যে ১৮ জনেরই ফল আসে পজিটিভ। যদিও পরিস্থিতি বিবেচনায় বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো পিছিয়ে দেয় এফসি। ফলে ফুটবলারদের আবাসিক ক্যাম্প স্থগিত করা হয়। তবে ক্যাম্প স্থগিত হলেও,ফুটবলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন কোচ জেমি ডে।
কাজী সালাউদ্দিন বলেন, ‘ন্যাশনাল টিমের খেলোয়াড়দেরকে তাদের ফিটনেস রাখার জন্য কি করতে হবে না করতে হবে সে বিয়য়ে প্রতিনিয়ত কথা বলা হচ্ছে। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলা যায় কিনা সে বিষয়ে কাজ করছে বাফুফে।’
বহুল আলোচিত বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ অক্টোবর। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাফুফে। এদিকে,তফসিল ঘোষণার পরও বাফুফের সকল কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলবে। এমনটাই জানিয়েছেন বাফুফে সভাপতি।
তিনি আরও বলেন, ‘নির্বাচন শেষ হবার পরে রেজাল্ট হওয়ার পরে আমাকে আমাকে তালিক দেওয়া হয়েছিলো।’
১৩৯ জন ডেলিগেট আসন্ন বাফুফে নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের বিজয়ীকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে বলে জানান বাফুফে বস।

