বন্যা মোকাবিলায় বাংলাদেশে ব্র্যাককে ২৫ হাজার ইউরো দিলো গ্রেটা থুনবার্গ

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতে বন্যার্তদের জন্য ১ লাখ ইউরো অর্থ-সহায়তা প্রদান করছেন সুইডিশ কিশোরী ও জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থুনবার্গ। বুধবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ব্র্যাক। এতে বলা হয়, গত ২০ জুলাই গ্রেটা ‘গুলবেনক্যিয়া প্রাইজ ফর হিউম্যানিটি’ পুরস্কারে ভূষিত হন। যার অর্থমূল্য ১ মিলিয়ন ইউরো। এই অর্থ পুরোটাই গ্রেটা থুনবার্গ ফাউন্ডেশন জলবায়ু সংকট মোকাবিলায় কাজ […]

» Read more

উচ্চ ধাপে নির্ধারণ হচ্ছে প্রাথমিক শিক্ষকদের বেতন

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন উচ্চ ধাপে নির্ধারণ হচ্ছে বলে বুধবার (২৯ জুলাই) জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন। এ নিয়ে বুধবার গণশিক্ষা সচিব অর্থ সচিবের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। পরে আকরাম-আল-হোসেন ফেসবুকেও এ নিয়ে একটি বার্তা দিয়েছেন। সেখানে প্রাথমিক ও গণশিক্ষার সচিব লিখেছেন, ‘… আজ অর্থ বিভাগের সচিবের সঙ্গে আপনাদের উচ্চ ধাপে […]

» Read more

কোরবানির পশুর দাম হাট থেকে অনলাইনে অনেক কম

নিউজ ডেস্কঃ সাধারণ পশুর হাট থেকে অনলাইনে তুলনামূলক কম দামে এবার বিক্রি হচ্ছে কোরবানির পশু। ডিএনসিসির ডিজিটাল হাটসহ প্রায় অর্ধশতাধিক অনলাইন সাইট থেকে বিক্রি হচ্ছে গরু। অনলাইনে পশু বিক্রি আগে শুরু হলেও ক্রেতাদের অনলাইন হাট থেকে পশু কেনার আগ্রহ দেখা যাচ্ছে গত দুদিন ধরে। বিশেষ করে রাজধানীর গরুহাটগুলো চালু হওয়ার পর যখনি ক্রেতারা হাটে গিয়ে এবং অনলাইন ভিজিট করে গরুর […]

» Read more

নিয়োগ দেয়া হচ্ছে না দুই হাজার নতুন চিকিৎসকের

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে দুই হাজার সহকারী সার্জন পদ সৃষ্টি করা হলেও আপাতত নিয়োগ দেয়া হচ্ছে না। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। এর আগে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১৫৮টি ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালে, ২৬৬টি ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালে, ২৮টি ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এবং ১৮টি ১০ […]

» Read more

মিনায় পৌঁছেছেন হজ্ব যাত্রীরা,কাল পবিত্র হজ্ব

নিউজ ডেস্কঃ সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় এবার সীমিত পরিসরে পালিত হচ্ছে হজ্ব। হজের আনুষ্ঠানিকতা গতকাল মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে। আজ বুধবার মিনায় অবস্থান করবেন হজযাত্রীরা। আগামীকাল বৃহস্পতিবার আরাফাতের ময়দানে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এবার মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত মাত্র ১০ হাজার মুসলমান হজে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। আর হজের সুযোগ পাওয়াদের মধ্যে দুই-তৃতীয়াংশই দেশটিতে […]

» Read more

এক দিকে কোভিড-১৯, আর অন্যদিকে ডেঙ্গু

নিউজ ডেস্কঃ এক দিকে কোভিড-১৯ যখন মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে, তখনই উদ্বেগের মাত্রা আরও কয়েক গুণ বাড়িয়ে দু’টি প্রাণ কেড়ে নিল ডেঙ্গি। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মঙ্গলবার ১২ বছরের এক বালক ও ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। ডেঙ্গি ও করোনার এই জোড়া হামলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন নবান্নে বলেন, ‘‘জুলাই-অগস্ট মাসে কোভিড পিকে থাকবে। বর্ষা শুরু হয়েছে। […]

» Read more

গরুর দাম ও বিক্রি নিয়ে ফেনীতে শঙ্কায় খামারিরা

নিউজ ডেস্কঃ জেলায় কোরবানির পশু বেচাকেনার জন্য অনলাইনে পশুর হাট নামে বেশ কয়েকটি আইডি খোলা হলেও তেমন সাড়া পাচ্ছেন না খামারিরা। তারা বলছেন, করোনাকালীন পরিস্থিতিতে চাহিদার তুলনায় জোগান বেশি। এছাড়া করোনা সংক্রমণের ভয়ে হাটে ক্রেতা কম দেখা যাচ্ছে। এ অবস্থায় গরুর দাম ও বিক্রি নিয়ে শঙ্কায় আছেন তারা। কোরবানির হাটে পশুর দাম কম হওয়ায় খামারিদের সঙ্গে মৌসুমী ব্যবসায়ীরাও মারাত্মকভাবে আর্থিক […]

» Read more

ভারতে ১৫ লক্ষ ছাড়িয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্কঃ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ পেরিয়েছিল গত রবিবার। আজ রাতে আন্তর্জাতিক সমীক্ষায় তা ১৫ লক্ষও পেরিয়ে গেল। আজ সকাল ৮টায় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল, দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১৪.৮৩ লক্ষ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৭.৭০৩ জন, মারা গিয়েছেন ৬৫৪ জন। মোট মৃতের সংখ্যা ৩৩ হাজার পেরিয়েছে। অ্যাক্টিভ রোগী ৪,৯৬,৯৮৮ জন। আন্তর্জাতিক সমীক্ষায় দিনভর এই প্রতিটি সংখ্যাই বেড়েছে। […]

» Read more

সবচেয়ে খারাপ স্বাস্থ্য সঙ্কটের মুখোমুখি:হু

নিউজ ডেস্কঃ করোনা অতিমারিতে তারা সবচেয়ে খারাপ স্বাস্থ্য সঙ্কটের মুখোমুখি বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সোমবার জেনিভায় একটি অনলাইন সাংবাদিক বৈঠকে সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস এই কথা বলেন। বিশ্বে দেড় কোটির বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথম দিকে ভাবা হয়েছিল, লকডাউন করে করোনা সংক্রমণ রুখে দেওয়া যাবে। কিন্তু লকডাউন উঠে যাওয়ার পরে বহু দেশে করোনার প্রকোপ বাড়ছে। […]

» Read more

কেন্দ্রীয় সংস্থার টিকা কিভাবে কাজ করবে ?

নিউজ ডেস্কঃ কোভিড-১৯-এর টিকা আবিষ্কারের দৌড়ে বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে কেন্দ্রের বায়োটেকনোলজি দফতরের অধীনে থাকা ফরিদাবাদের ‘ট্রান্সলেশনাল হেল্‌থ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট’ (টিএইচএসটিআই)। সিন্থেটিক পেপটাইড নির্ভর টিকা তৈরি করছে সংস্থার গবেষকেরা। তবে এর বিশেষত্ব হল, ‘সেল্‌ফ ডেলিভারি ভ্যাকসিন’। অর্থাৎ নিজেই নেওয়া যাবে। ক্লিনিক্যাল ট্রায়াল অবশ্য এখনও বাকি। গবেষণার নেপথ্যে রয়েছেন বিজ্ঞানী সুইটি সামল ও বিজ্ঞানী শুব্বির আহমেদ। কী […]

» Read more
1 175 176 177 178 179 811