ছেলেকে দেশসেরা বিসিএস ক্যাডার বানালেন সেলাই মেশিন চালিয়ে তার মা

নিউজ ডেস্কঃ অভাবের সংসার ছিল তারাপদ সরকারের। মাছের ব্যবসা করতেন তিনি। বিভিন্ন জায়গা থেকে মাছ কিনে বিক্রি করতেন হাটবাজারে। সেই মাছ বিক্রির রোজগারের টাকা দিয়ে চলতো সংসার ও ছেলে-মেয়ের লেখাপড়া। ২০০৬ সালে হঠাৎ দুর্যোগ নেমে আসে তার পরিবারে। সাতক্ষীরার ত্রিশমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান তারাপদ সরকার। এতে বেসামাল হয়ে পড়ে তার পারিবার। ছেলে-মেয়ের লেখাপড়া বন্ধের উপক্রম হয়ে যায়। বাবা […]

» Read more

২ লাখ মানুষ পানিবন্দি জামালপুরে

নিউজ ডেস্কঃ বুধবার (০১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ৮২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় এ পর্যন্ত পানিতে ডুবে মাদারগঞ্জ ১, ইসলামপুরে ২ ও দেওয়ানগঞ্জে একজনসহ জেলায় মোট চার শিশুর মৃত্যু হয়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান  জানান, বিকেল ৩টার দিকে বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট এলাকায় […]

» Read more

সরকার কঠোর অবস্থানে যাবে চালের বাজার অস্থিতিশীল হলে

নিউজ ডেস্কঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এবার বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। ভরা মৌসুমে চালের বাজার অস্থিতিশীল হওয়ার কোনো কারণ নেই। যদি কেউ চালের মূল্যবৃদ্ধির চেষ্টা করে তাহলে সরকার কঠোর অবস্থানে যাবে। প্রয়োজনে সরকারিভাবে চাল আমদানির কথা পুনর্ব্যক্ত করেন মন্ত্রী। বুধবার (১ জুলাই) ‘বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে আলোচনা’ শীর্ষক সভায় মন্ত্রীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে […]

» Read more

সাহারাকে থাইল্যান্ড নেওয়ার প্রক্রিয়া চলছে চিকিৎসার জন্য

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে। বুধবার (০১ জুলাই) দুপুরে সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান এ তথ্য জানান। তিনি দীর্ঘ দিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন। সাহারা খাতুন গত ২৬ জুন থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন ৷ এর আগেও তিনি কিছু দিন […]

» Read more

উৎপাদনের আগেই যুক্তরাষ্ট্র ‘রেমডিসিভির’ সব ওষুধ কিনে নিল

নিউজ ডেস্কঃ নভেল করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত পরীক্ষিত একটি ওষুধ রেমডিসিভির। প্রমাণ পাওয়া গেছে, এ ওষুধ ব্যবহার করে করোনাজনিত কোভিড-১৯ রোগ থেকে দ্রুত সেরে ওঠা যায়। এমন প্রেক্ষাপটে বিশ্বে আগামীতে তৈরি হতে যাওয়া প্রায় সব রেমডিসিভির ওষুধ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিনে নিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। রেমডেসিভির ওষুধটির পেটেন্ট যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি গিলিয়াড সায়ন্সেসের। ওষুধটি প্রথমে ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য […]

» Read more

৪০তম বিসিএস থেকে কোটা বিলুপ্তি বাস্তবায়ন

নিউজ ডেস্কঃ ‘কোটা বিলুপ্তি বাস্তবায়ন হবে ৪০তম বিসিএস থেকে। তবে গতকাল চূড়ান্ত ফল প্রকাশ হওয়া ৩৮তম বিসিএসে নিয়োগে আগের সিদ্ধান্ত বহাল রয়েছে।’ এ কথা জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। বুধবার তিনি বিষয়টি নিশ্চিত করেন। পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘কোটার বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে তা ৪০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ করেছি। সেখানে […]

» Read more

বন্যায় ডুবেছে কৃষকের ধান-সবজি ,ভেসে গেছে মাছ, ভেঙ্গে গেছে স্বপ্ন

নিউজ ডেস্কঃ উজানের ঢল এবং অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাসহ জামালপুর ও সিলেটে বন্যা হচ্ছে। এই বন্যার ফলে লাখ লাখ মানুষ যেমন পানিবন্দি হচ্ছে সেই সঙ্গে ডুবে গেছে ফসলি জমি। হঠাৎ বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। ধানের ভালো দামের কারণে এবার বোরো কাটার সঙ্গে সঙ্গে চাষিরা আউশ ধান আবাদ করেছেন। বন্যায় আউশ ধান ছাড়াও আমন বীজতলা, কাউন, চিনা […]

» Read more

১৪০ বাংলাদেশি আবুধাবি থেকে ফিরছেন

নিউজ ডেস্কঃ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আটকে পড়া ১৪০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। ফ্লাইটটি মঙ্গলবার (৩০ জুন) আবুধাবির স্থানীয় সময় ভোর ৫টায় ১৪০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে ও বাংলাদেশ সময় সকাল ১১টা ৪২ মিনিটে ঢাকায় অবতরণ করে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং […]

» Read more

৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে আজ বিকালে

নিউজ ডেস্কঃ ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে যাচ্ছে। ইতোমধ্যে ফল তৈরির সকল কাজ সম্পন্ন হয়েছে। আজ (মঙ্গলবার) ফলাফল প্রকাশে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জরুরি সভা ডাকা হয়েছে। সভায় অনুমোদন হলে বিকেলে এ ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে পিএসসির একজন সদস্য মঙ্গলবার বলেন, আজ ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করার চেষ্টা চলছে। এ জন্য বিকেল […]

» Read more

করোনার সম্ভাব্য ভ্যাকসিন তৈরী ভারতে ,মানবদেহে পরীক্ষার অনুমোদন

নিউজ ডেস্কঃ নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯-এর ভ্যাকসিন তৈরির দৌড়ে যুক্ত হলো ভারতের নাম। ভারতে সরকারি উদ্যোগে তৈরি করোনার সম্ভাব্য প্রতিষেধক ‘কোভ্যাক্সিন’ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ বা ট্রায়াল চালানোর অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ভারতের হায়দরাবাদ ভিত্তিক ভারত বায়োটেক, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (এনআইভি) সমন্বিত উদ্যোগে করোনাভাইরাসের এ সম্ভাব্য প্রতিষেধকটি তৈরি করা হয়েছে। জানা গেছে, […]

» Read more
1 195 196 197 198 199 811