তলিয়ে যাওয়া ধান ডুবে ডুবে তুলছে কৃষক

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসি ইউনিয়নের কুমুরিয়া গ্রামের কৃষক ইয়াকুব আলী। এ বছর পাঁচ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছেন। কিন্তু আকম্মিক পানিতে তলিয়ে গেছে তার সাড়ে তিন বিঘা জমির ধান। অথৈয় পানিতে ডুবে ডুবে তিনি কিছু ধান তুলতে পারলেও বেশির ভাগই পানির নিচেই পচে যাচ্ছে। ইয়াকুবের মতো একই অবস্থা ওই গ্রামের শতাধিক কৃষকের। পানিতে থৈ থৈ করছে তাদের […]

» Read more

চীনের করোনা বিশেষজ্ঞ দল ঢাকায় এসেছে চিকিৎসা সরঞ্জাম নিয়ে

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে চিকিৎসা সরঞ্জাম নিয়ে ঢাকায় পৌঁছেছে চীনের একটি মেডিকেল বিশেষজ্ঞ দল। সোমবার(৮ জুন) বেলা ১১টা ২০ মিনিটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলটিকে স্বাগত জানান। এর আগে গত ৩ জুন রাতে এক বিজ্ঞপ্তিতে ঢাকায় চীন দূতাবাস জানায়, চীনের প্রতিনিধি দলে হাইনান প্রদেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন। […]

» Read more

চীনকে টপকালো ভারত

নিউজ ডেস্কঃ চীনকে প্রাণঘাতী করোনাভাইারাস শনাক্তে টপকে গেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র। সোমবার (৮ জুন) ভারতের স্বাস্থ্যবিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। সরকারি হিসেবে চীনে এখন পর্যন্ত মোট ৮৪ হাজার ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে এক মহারষ্ট্রেই এ যাবৎ করোনা শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৯৭৫ জনের। খবরে বলা হয়, কেবল করোনা শনাক্তেই নয়, এ ভাইরাসে মৃতের […]

» Read more

৩ কোটি ৬০ লাখ মানুষ কাজ হারিয়েছেন মহামারী করোনায়

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সরকারঘোষিত লকডাউনে ৩ কোটি ৬০ লাখ মানুষ কাজ হারিয়েছেন। সোমবার (৮ জুন) ২০২০-২১ অর্থবছরের বিকল্প বাজেট নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। সমিতির সহ-সভাপতি জেড এম সালেহের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ। সমিতির সভপতি আবুল বারকাত বিকল্প বাজেট প্রস্তাবনা […]

» Read more

২৬৫ বাংলাদেশি মালদ্বীপ থেকে ফিরেছেন

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্র মালদ্বীপে আটকে পড়া বাংলাদেশের ২৬৫ শিক্ষার্থী ও পর্যটক দেশে ফিরেছেন। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্র জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, মালদ্বীপ থেকে আসা বাংলাদেশিরা হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের কারও দেহেই করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া […]

» Read more

ব্লাড ক্যানসারের ওষুধ আশা জাগাচ্ছে করোনা চিকিৎসায়

নিউজ ডেস্কঃ খ্যাতনামা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে নভেল করোনাভাইরাসের ডিএনএ ভেক্টর ভ্যাকসিন বানাচ্ছে ব্রিটিশ-সুইডিশ ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রজেনেকা। পাশাপাশি,করোনাজনিত কোভিড-১৯ চিকিৎসায় নানা রকম ওষুধের পরীক্ষাও চালাচ্ছে এ জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে ব্লাড ক্যানসারের ওষুধ কোভিড-১৯ রোগীদের ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছিল। প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল ইতিবাচক বলে দাবি করেছে অ্যাস্ট্রজেনেকা। বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম দ্য ওয়াল […]

» Read more

আজ ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১৮ টি অঞ্চলে

নিউজ ডেস্কঃ আজ দেশের ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওই ১৮ অঞ্চলে নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ রোববার (৭ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের […]

» Read more

মৌসুমে নতুন ফলের যত গুন

নিউজ ডেস্কঃ গ্রীষ্মকালকে ফলের ঋতু বা মধুমাস বলা হয়। এই মৌসুমে আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল, আনারসসহ আরও নানা ধরনের ফল থাকে বাজারে। এই ভাইরাস আতঙ্কের সময়ে মৌসুমি ফল খেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। রোগ ঠেকাতে কাজে দেওয়া এসব ফল এখন খুবই সহজলভ্য। তবে বাজার থেকে কিনে এনে সরাসরি খাওয়া যাবে না ফল। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে […]

» Read more

অজানা গল্পে তামিম : একদিন কেঁদেছিলেন রাস্তায় দাঁড়িয়ে

নিউজ ডেস্কঃ গত এক যুগ ধরেই বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনিং পজিশনের এক নম্বর ভরসা তামিম ইকবাল খান। যেকোন দল সাজানোর সময় তামিমকে এক নম্বরে রেখে ঠিক করা পরের দশটি জায়গা। নিজেকে ঠিক এতটাই মূল্যবান হিসেবে প্রমাণ করেছেন দেশসেরা এ ওপেনার। চট্টগ্রামের বিখ্যাত ক্রীড়া পরিবার কাজীর দেউড়ির খান পরিবারের থেকে উঠে আসায় তামিমের পথচলাটা খুব সহজ ছিল বলে মনে করেন অনেকে। […]

» Read more

পেছাচ্ছে বড় বড় পাবলিক পরীক্ষা গুলো

নিউজ ডেস্কঃ সারাদেশে করোনাভাইরাস মহামারির কারণে পাঁচটি পাবলিক পরীক্ষা আয়োজন করা অনিশ্চিত হয়ে পড়েছে। ইতোমধ্যে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে গেছে। চলতি বছরের নভেম্বরে নির্ধারিত পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী বা পিইসি ও জেএসসি পরীক্ষা এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে নেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। তার মধ্যে পিইসি ও জেএসসি পিছিয়ে ডিসেম্বরে নেয়ার চিন্তা চলছে বলে […]

» Read more
1 207 208 209 210 211 811