৯০% ইতিবাচক ফল সিনোভ্যাকের ভ্যাকসিনে

নিউজ ডেস্কঃ বেইজিংভিত্তিক সিনোভ্যাক বায়োটেক লিমিটেড দাবি করেছে, তাদের করোনাভাইরাস ভ্যাকসিন নিরাপদ এবং পরীক্ষায় ৯০ শতাংশ ইতিবাচক ফল পাওয়া গেছে। চীনে চালানো প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় এ ফল এসেছে। এটি ট্রায়ালে প্রতিরোধের প্রতিক্রিয়া অর্জন করতে সক্ষমতা দেখানোর ফলে আশা করা যাচ্ছে, এটি করোনাভাইরাস রোগের সংক্রমণের বিরুদ্ধে সম্ভাব্য ভ্যাকসিন হিসেবে কার্যকর হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার সিনোভ্যাক তাদের ফলাফল […]

» Read more

দর্শকশূন্য স্টেডিয়ামেও ঢুকে পড়েছে এক মেসি ভক্ত

নিউজ ডেস্কঃ খেলা চলাকালীন মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা হরহামেশাই চোখে পড়ে। কিন্তু এখন তো পরিস্থিতি ভিন্ন; করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দর্শকশূন্য স্টেডিয়ামে চলছে লা লিগা। সেখানেও কি-না এমন ঘটনা। স্বাগতিক মায়োর্কা ও বার্সেলোনার ম্যাচে সব নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মাঠে ঢুকে পড়লেন এক মেসি ভক্ত! প্রায় তিন মাসের অনাকাঙ্ক্ষিত বিরতি শেষে গত বৃহস্পতিবার দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু হয়েছে লা লিগা। সঙ্গে […]

» Read more

যমুনায় তলিয়ে গেছে প্রাথমিক বিদ্যালয়ের ভবন

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের নাগরপুরে যমুনা নদীতে তলিয়ে গেছে ‘পাইকশা মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে একটি স্কুলের ভবন। তবে স্কুল বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্কুলটি উপজেলার সলিমাবাদ ইউনিয়নে। স্থানীয়রা জানান, এই এলাকায় গত কয়েক বছর ধরেই যমুনার ভাঙন চলছে। নদীতে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম। বর্তমানে বর্ষায় নদীতে নতুন জোয়ারে নদী ভাঙতে ভাঙতে শনিবার গভীর রাতে ভবনটির খুব […]

» Read more

সুশান্ত সিং প্রতি মাসে ৪.৫১ লাখ টাকা ফ্লাট ভাড়া দিতেন

নিউজ ডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে হইচই শুরু হয়ে গিয়েছে গোটা বলিউড জুড়ে। সুশান্ত কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। লকডাউনের মধ্যে সুশান্ত সিং রাজপুতের অর্থনৈতিক টানাপোড়েন চলছিল বলে বেশ কয়েকটি সূত্রে খবর প্রকাশ করা হয়। কিন্তু জুম টিভির খবর অনুযায়ী সামনে আসে অন্য তথ্য। জানা গেছে, ২০১৯ সালের ডিসেম্বরে মুম্বাইয়ের ব্যান্দ্রার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট […]

» Read more

করোনাভাইরাস বদলে গিয়ে মারাত্মক ভাবে সংক্রামক রুপ ধারন করতে পারে

নিউজ ডেস্কঃ ফ্লোরিডার একদল গবেষক মনে করছেন, তারা দেখাতে পেরেছেন যে নতুন করোনাভাইরাস এমনভাবে পরিবর্তিত হয়েছে যাতে এটি আরও সহজে মানুষকে সংক্রমিত করতে পারে। সিএনএন জানিয়েছে, ভাইরাসের এই পরিবর্তন মহামারীর গতিপ্রকৃতি বদলে দিতে পারে কিনা তা দেখতে আরও গবেষণার প্রয়োজন বলে বিজ্ঞানীরা মনে করেন। তবে গবেষণাটির সঙ্গে জড়িত নন এমন একজন বিজ্ঞানী বলছেন, সম্ভবত ভাইরাসটি পরিবর্তিত হয়েছে, যা ব্যাখ্যা করে […]

» Read more

অর্ধশতাধিক এলাকা জুড়ে ‘রেড জোন’ , চুড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মাত্রা বেশি- এমন এলাকাগুলোকে ‘রেড জোন’ ঘোষণা করে সোমবার (১৫ জুন) তালিকা প্রকাশ হতে পারে। এই তালিকায় ঢাকার দুই সিটি করপোরেশনের ৪৫টি ও চট্টগ্রামের ১০টি এলাকা থাকতে পারে বলে জানা গেছে। রোববার (১৪ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। আগে থেকেই বলা হচ্ছে, করোনাভাইরাসে আক্রান্তের আধিক্য বিবেচনায় রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন […]

» Read more

প্লাস্টিকের কাপে চা নাকি বিষ খাচ্ছি!

স্বাস্থ্য ডেস্কঃ শহরের আশেপাশে চা পানের জন্য টঙের দোকান থেকে অভিজাত দোকান যেখানেই যাওয়া হোক না কেন, সর্বত্রই ডিসপোজেবল কাপের ছড়াছড়ি। স্বচ্ছ প্লাস্টিক, সাদা প্লাস্টিক, এবং কাগজ এবং প্লাস্টিকের সংমিশ্রণে নেসক্যাফের কাপেরও দেখা মেলে এসকল চায়ের দোকানে। ডিসপোজেবল কাপে পরিবেশনের ফলে খুব বেশি খরচও হয়না দোকানিদের। অথচ গরম পানীয় ফুডগ্রেড বিহীন প্লাস্টিকে পরিবেশন করলে সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেই সম্পর্কে […]

» Read more

করোনায় সিদ্ধান্ত নেন আমলারা, চিকিৎসকরা পিছনে

করোনা ডেস্কঃ বাংলাদেশে শুরু থেকেই করোনা চিকিৎসা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কোনো ‘এপিডেমিক প্রজেকশন মডেল’ তৈরি করা হয়নি৷ ফলে জানা নেই কত আক্রান্ত হতে পারে, কতগুলো হাসাপতাল লাগবে, কত বেড লাগবে, কতগুলো আইসিইউ বেড লাগবে, লাগবে কতগুলো টেস্টিং সেন্টার৷ সাধারণ ছুটি দিয়ে কী হবে, কোথায় লকডাউন লাগবে, কেন লাগবে তাও বৈজ্ঞানিকভাবে ঠিক করা হয়নি৷ ফলে করোনার বিরুদ্ধে সামনে থেকে বাংলাদেশ […]

» Read more

লকডাউন চেয়ে রিট ঢাকা সিটির

নিউজ ডেস্কঃ ঢাকা শহরকে লকডাউন ঘোষণা ও চিকিৎসার জন্য পর্যাপ্ত হাই ফ্রো নেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহের নির্দেশনা চেয়ে হাইকোটের ভার্চুয়াল আদালতে রিট করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালতে রিটটি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রিটে বাদী হয়েছেন অ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলাম। বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য, অর্থ ও প্রধানমন্ত্রীর সচিবলায়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত […]

» Read more

গ্যাস-বিদ্যুতের বকেয়া বিল ৩০ জুনের মধ্যে পরিশোধ করার জন্য নির্দেশ

নিউজ ডেস্কঃ গ্যাস-বিদ্যুতের বকেয়া বিল ৩০ জুনের মধ্যে দিতে হবে, না দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার (১০ জুন) বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে থেকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ‘করোনা পরিস্থিতি এখন তো আরও খারাপ। তাই বিলম্ব ফি মওকুফের বিষয়টি আর বাড়ানো হবে কি-না’ […]

» Read more
1 205 206 207 208 209 811