কাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১৭ মার্চ থেকে স্কুল-কলেজ, মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ ১৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সোমবার (১৬ মার্চ) বিকালে এ সংক্রান্ত আদেশ জারি হবে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানান। প্রাথমিক ও গণশিক্ষা সচিব […]

» Read more

অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছে বাকৃবি শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: করোনায় সংক্রমনের ঝুঁকি এড়াতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সকল অনুষদের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে সকল অনুষদের ছাত্র প্রতিনিধিদের একটি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ক্লাস বর্জনের এ বিষয়টি অবহিত করেন। এদিকে সরকারের নির্দেশনা পেলেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। রবিবার বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা ক্লাসে গেলে ছাত্র প্রতিনিধিরা ক্লাস […]

» Read more

ধানের গোলাঃ হরিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রেখেছে মহেশপুরবাসী

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ যেখানে গ্রামাঞ্চল থেকে ধানের গোলা হারিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় ঝিনাইদহ মহেশপুরের ভবনগর গ্রামে পাড়ায়-পাড়ায়, বাড়িতে বাড়িতে ধানের গোলা চোখে পড়ছে। গ্রামের কৃষকরা বলছেন, তারা এখনও অনেকে গোলায় ধান রাখেন, আবার অনেকের গোলা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যেগুলো তারা স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন। তাদের গ্রামে এখনও অর্ধশত বাড়িতে গোলা রয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসি। সরেজমিনে মহেশপুর উপজেলার […]

» Read more

ক্ষুদ্রতম ডাইনোসর পাখি

নিউজ ডেস্ক: ওজন এক আউন্সেরও কম। লম্বায় মাত্র দুই ইঞ্চি। মানুষের হাতের তালুতে এটি স্বচ্ছন্দে নাচানাচি করতে পারবে। শরীরের তুলনায় এর ঠোঁট লক্ষণীয়ভাবে দীর্ঘ আর শতাধিক দাঁতের অধিকারী। চোখ রক্তবর্ণ ও ঝলমলে। যেন ঠিকরে আগুন বের হচ্ছে। দুই ডানায় ভর করে ওড়ায় ছিল খুবই দক্ষ। এ পাখিকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে খুদে ডাইনোসর। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘অক্টুলুডেন্টাভিস খ্রৌংগ্রাইয়ে’। এর […]

» Read more

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরিস্থিতি এখনো হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

 জাতীয় ডেস্ক:  করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রয়োজন হলে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। রোববার দুপুরে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ২ জনের পরিস্থিতি বর্তমানে ভালো।

» Read more

আমের রাজ্যে স্ট্রবেরি চাষে সাফল্য

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে স্ট্রবেরি চাষে দারুন সাফল্য পেয়েছেন চাষিরা। এখানকার উৎপাদিত স্ট্রবেরি জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে। কৃষকরা জানিয়েছে, কয়েক বছর থেকেই বাণিজ্যিকভাবে জেলার বিভিন্ন স্থানে স্ট্রবেরি চাষ শুরু হয়েছে। শীতকালীন দেশের ফল হলেও লাভবান হওয়ায় এর প্রতি ঝুঁকছেন এখানকার চাষিরা। শিবগঞ্জ উপজেলার কালপুপুর গ্রামের স্ট্রবেরি চাষি আলমগীর হোসেন জানান, তিন বছর আগে তিনি […]

» Read more

মার্ক স্কলারশিপ প্রাপ্ত বাকৃবির শিক্ষার্থীদের সংবর্ধনা

মো. আব্দুর রহমান: সারা বিশ্বের ভেটেরিনারি শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ বৃত্তি মার্ক এনিম্যাল হেলথ গ্রান্টস স্কলারশিপ (২০১৯-২০) পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের (বাকৃবি) ৮ শিক্ষার্থী। স্কলারশিপ প্রাপ্ত ঐ ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে সবুজবাংলাদেশ পরিবার। সম্প্রতি, স্কলারশিপ প্রাপ্ত ৮ শিক্ষার্থীর সাথে কৃষি সংযোগ অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করে তাদেরকে সবুজবাংলাদেশ পরিবারের পক্ষ থেকে সম্মননা পুরষ্কার প্রদান করেন সবুজবাংলাদেশ24.কম-এর প্রধান সম্পাদক প্রফেসর […]

» Read more

নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রোনালদো

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের ভয়াবহতা ক্রীড়াঙ্গনেও প্রভাব ফেলেছে। ইউরোপ থেকে শুরু করে বিভিন্ন দেশের লিগ স্থগিত রাখার খবর আগেই জানা যায়। এর মধ্যে ইতালির পরিস্থিতিই সবচেয়ে খারাপ। দেশটির সবধরনের ক্রীড়া আয়োজন আপাতত স্থগিত রাখা হয়েছে। সর্বশেষ ডিফেন্ডার দানিয়েল রুগানির কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে তার ক্লাব জুভেন্টাস। এই খবর জানার পর পর্তুগালে নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন […]

» Read more

বাকৃবিতে চাকরির নামে প্রতারণা: নারী সদস্য আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দীর্ঘদিন ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মচারি পদে চাকরির মিথ্যে প্রলোভন দেখিয়ে আসছিল একটি প্রতারকচক্র। বুধবার দুপুরে সেই চক্রের এক নারী সদস্যকে হাতেনাতে আটক করেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। আটককৃত সদস্য ময়মনসিংহের সুতিয়াখালীর বয়রা গ্রামের মো. সিদ্দিকের মেয়ে সুমাইয়া আক্তার সুমা (২৪)। সুমাইয়া এক লক্ষ ৪২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা যায়। কৃষি বিশ্ববিদ্যালয়ের টির […]

» Read more

শেষ তিন সাদা জিরাফের দুটিকেই হত্যা!

প্রাণিসম্পদ ডেস্ক: শাবকসহ বিরল প্রজাতীর নারী সাদা জিরাফকে হত্যা করেছ কেনিয়ার পাচারকারীরা। দেশটির পূর্বাঞ্চলের গ্যারিসায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার এ তথ্য জানায় ডেইলি মেইল। তাদের প্রতিবেদনে দেশটির ইশাকবিনি হিরোলা কমিউনিটির সদস্যদের বরাত দিয়ে বলা হয়, আর একটি সাদা পুরুষ জিরাফ বেঁচে আছে বিশ্বে। ইশাকবিনি হিরোলা কমিউনিটি কনজারভেন্সি এক বিবৃতিতে জানায়, কেনিয়ার স্কেলেটাল স্টেটে এই বিরল সাদা জিরাফগুলোর মরদেহ খুঁজে পাওয়া […]

» Read more
1 235 236 237 238 239 811