ব্রকলি চাষে লাভবান বরিশালের চাষিরা

নিউজ ডেস্ক: ব্রকলি চাষে লাভবান বরিশালের চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় ও ব্রকলির ফলন ভালো হওয়াতে ব্যাপক সাফল্য পেয়েছেন এই অঞ্চলের চাষিরা। গত মৌসুমে পরীক্ষামূলকভাবে ব্রকলির চাষে সাফল্য পাওয়াতে এ মৌসুমে ব্যাপকহারে চাষ হয়েছে। সামনের মৌসুমগুলোতে আরও চাষ বাড়বে বলে জানান কৃষকরা। স্থানীয় চাষি দুলাল বলেন, গত মৌসুমে প্রথম জানতে পারি ব্রোকলি সম্পর্কে। পরে সেখান থেকে আগ্রহী হয়ে নিজ জমির একাংশে […]

» Read more

বাকৃবিতে বিজ্ঞান চর্চা কেন্দ্রের সভাপতি আসিফ, সাধারণ সম্পাদক ঋতু

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিজ্ঞান বিষয়ক সংগঠন “বিজ্ঞান চর্চা কেন্দ্র” এর ২০২০ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. আব্দুল্লাহ-আল-আসিফ এবং সাধারণ সম্পাদক হিসেবে তানজিলা ইসলাম ঋতু মনোনীত হয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘বিজ্ঞান নাটক ও কমিটি পরিচিতি’ অনুষ্ঠানে ওই কমিটি ঘোষণা করেন সাবেক সভাপতি সৌরভ সিংহ। কমিটিতে […]

» Read more

অভিনেতা তাপস পাল আর নেই

বিনোদন ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমালেন ওপার বাঙলার জনপ্রিয় অভিনেতা তাপস পাল। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে মুম্বাইয়ের জুহু হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ৬১ বছর। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- মেয়ের সঙ্গে দেখা করতে মুম্বাই গিয়েছিলেন তাপস পাল। সেখান থেকে কলকাতা ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে পৌঁছালে বুকে ব্যাথা অনুভব করেন এই অভিনেতা। এরপর তাকে […]

» Read more

শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অবিলম্বে সচল করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা জানান, ইতিহাস বিভাগের আন্দোলনের পক্ষে তাদের সমর্থন রয়েছে। এভাবে ক্লাস-পরীক্ষা স্থগিত ও ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজমান থাকায় […]

» Read more

কাবা শরিফ ও মসজিদে নববিতে সেলফি তোলা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে মক্কা নগরীর মসজিদুল হারাম তথা কাবা শরিফে সেলফি তোলা নিষিদ্ধ করেছে সৌদি হারামাইন কর্তৃপক্ষ। একই সঙ্গে মদিনার মসজিদে নববিতেও সেলফি তোলা নিষিদ্ধ করা হয়েছে। এ দুটি পবিত্র স্থানে কেউ সেলফি তুললেই দায়িত্ব পালনকারী কর্মকর্তারা তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করবেন। কাবা শরিফ ও মসজিদে নববিতে সেলফি তোলার ব্যাপারে ২০১৭ সালে প্রথম নিষেধাজ্ঞা জারি হয়। তবে বিষয়টি আবার […]

» Read more

প্রথমবার টিউলিপ ফুটল বাংলাদেশে

নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে এক খণ্ড ফসলি জমিকে ঘিরে এখন স্থানীয় দর্শনার্থীদের ভিড়। স্থানীয় এক দম্পতির প্রচেষ্টায় বাংলাদেশের প্রথম টিউলিপ ফুলের বাগান গড়ে উঠেছে সেখানে। বিশ্বব্যাপী জনপ্রিয় ফুল টিউলিপ। বর্তমানে বাংলাদেশে প্রায় এক হাজার টিউলিপ ফুলের মালিক কেওয়া দক্ষিণখান গ্রামের শেলি এবং তার স্বামী দেলোয়ার হোসেন। গতবছর ডিসেম্বরের শেষদিকে তারা টিউলিপের এক হাজার বাল্ব রোপণ করেছিলেন। বাল্বগুলোর প্রত্যেকটি ২২ দিনের […]

» Read more

দেশের প্রথম কাজুবাদামের কারখানা পরিদর্শন করেন কৃষিমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি: দেশে উৎপাদিত কাজুবাদাম রফতানির গল্প শুনে, কারখানা দেখে মুগ্ধ হয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। শুধু মন্ত্রী নন, বিস্মিত হয়েছেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক মেহেদী মাসুদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। রোববার (১৬ ফেব্রুয়ারি) নগরের পতেঙ্গার ডেইলপাড়ায় দেশের প্রথম কাজুবাদামের কারখানা ‘গ্রিনগ্রেইন কেশিও প্রসেসিং ইন্ডাস্ট্রি’ পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তরুণ উদ্যোক্তা […]

» Read more

ড. শামসুজ্জোহা দিবসকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি

রাবি প্রতিনিধি: ঊনসত্তরের গণঅভ্যূত্থানে পাকিস্তানি হানাদার কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহার শাহাদাৎ বরণের দিনটিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টায় শহীদ জোহা চত্বরের পাশে মানববন্ধন করে এ দাবি জানান বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। রাজশাহী ইউনিভার্সিটি একডুকেশন ক্লাবের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, জোহা স্যার শিক্ষার্থীদের শিখিয়ে গেছেন কীভাবে মাথা উঁচু […]

» Read more

ময়মনসিংহ হবে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইনের নগর

নিউজ ডেস্ক: বাংলাদেশে ডিজিটাল সেবা নিশ্চিতকল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দেশের সমস্ত শহরে পাঁচ বছরের মধ্য আন্ডারগ্রাউন্ড ক্যাবল নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ঢাকা শহরে বিদ্যুতের তারের জন্য সব গাছের গলা কেঁটে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন এটা করা যাবে না। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। বিদ্যুতের তার আন্ডারগ্রাউন্ডে নিতে হবে। এই […]

» Read more

ঘরে ফিরলেন কোয়ারেন্টাইনে থাকা ৩১২ বাংলাদেশি

নিউজ ডেস্ক: হজ ক্যাম্প থেকে ঘরে ফিরেছেন চীনের উহান শহর থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকা ৩১২ বাংলাদেশি। সংশ্লিষ্টরা জানান, রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে পৃথকভাবে ভাগ হয়ে হজ ক্যাম্প ছাড়েন ১১২ বাংলাদেশি। এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঘরে ফেরেন ২০০ বাংলাদেশি। সূত্র জানায়, উহান থেকে ফেরা বাংলাদেশিদের ১৫ দিনেরও বেশি সময় ধরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে নিবিড় তত্ত্বাবধানে […]

» Read more
1 245 246 247 248 249 811