ভারতে আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল মন্ত্রিসভায় অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিলে (সিএবি) অনুমোদন দিয়েছে ভারতীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে বিলটি সংসদে উত্থাপন করা হবে। সেখানে বিলটি পাসের জন্য ইতোমধ্যেই দলীয় সব সংসদ সদস্যকে বলে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট অধিবেশনে সবাইকে বাধ্যতামূলক হাজির থাকতে হবে। বুধবার (০৪ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে দেশটির মন্ত্রিসভার বৈঠক হয়। এই বৈঠকে অন্যান্য কয়েকটি বিলের সঙ্গে এই নাগরিকত্ব বিলও অনুমোদন […]

» Read more

‘ন ডরাই’ সিনেমার সেন্সর বাতিল ও প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ‘সার্ফিং’ চলচ্চিত্র ‘ন ডরাই’-এর সেন্সর বাতিল ও প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী। আগামী দুই দিন অর্থাৎ ৪৮ ঘন্টার মধ্যে তথ্য মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচজনকে এই নোটিশের প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ না করলে হাইকোর্টে রিট করা হবে। বুধবার ডাক ও রেজিস্ট্রিযোগে জনস্বার্থে সুপ্রিমকোর্টের আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম এই নোটিশ পাঠান। নোটিশ পাঠানোর বিষয়টি […]

» Read more

ভিপি নুরের পদত্যাগের দাবিতে মানববন্ধন, কক্ষে তালা, কুশপুত্তলিকা দাহ

ঢাবি প্রতিনিধি: একটি ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকের নুরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা মঞ্চের একাংশ। বুধবার দুপুরে ডাকসু ভবনের সামনে অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনের নেতৃত্বে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে ভিপি নুরের কক্ষে তালা দেয়া হয় এবং তার কুশপুত্তলিকা দাহ করা হয়। ছাড়া মানববন্ধনে নুরের পদত্যাগ দাবিতে ঢাকা […]

» Read more

সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথমবারের মত দেশের ৭টি কৃষি ও কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় মেধা তালিকায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৭৬.৭৫ এবং সর্বনিম্ন ৫০.২৫। অপেক্ষমান তালিকাভুক্ত সর্বনিম্ন নম্বর ৩৯.৭৫ পর্যন্ত রাখা হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষার ফলাফলের সারমর্ম তুলে ধরেন বিশ্ববিদ্যালয় […]

» Read more

শীতকালীন ফসলের বাজারেও অস্বস্তি

নিউজ ডেস্কঃ রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার কাঁচাবাজারগুলো নতুন সবজিতে ভরপুর থাকলেও দামে বাড়তি। মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ধুন্দল ও নতুন আলুর দাম বেশি। বরাবরের মতো মুরগি ও ডিমেও বাড়তি দাম। কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম অপরিবর্তিত। ফলে শীতে নতুন সবজিতে বাজার ভরপুর থাকলেও অস্বস্তি প্রকাশ করেন সাধারণ ক্রেতারা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কে. আর. মার্কেটে নতুন আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা […]

» Read more

বাংলাদেশকে চতুর্থ স্বর্ণ এনে দিলেন অন্তরা

ক্রীড়া প্রতিবেদক: কারাতের নারী একক প্রতিযোগিতা থেকে আরও একটি সোনার পদক পেল বাংলাদেশ। নেপালের প্রতিযোগীকে উড়িয়ে কুমিতে সেরা হয়েছেন হুমায়রা আক্তার অন্তরা। পেলেন অনেক ত্যাগ স্বীকারের ফল। কাঠমান্ডুর সাতদাবাতোর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে মঙ্গলবার নারী একক অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণিতে নেপালের অনু গুরুংকে ৫-২ পয়েন্টে হারান অন্তরা। এসএ গেমসের ক্যাম্পের জন্য এবার বিশ্ববিদ্যালয়, মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারেননি অন্তরা। তবে সোনা […]

» Read more

বাংলাদেশকে দ্বিতীয় স্বর্ণ জেতালেন আল আমিন

বিশেষ সংবাদদাতা: দক্ষিণ এশিয়ান গেমসের এবারের আসরটিকে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় হিসেবেই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। পদক জয়ের সংখ্যায় আগের যেকোনো আসরকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই নেপালে পাড়ি জমিয়েছে বাংলাদেশের ক্রীড়াবিদরা। সেই মোতাবেক এরই মধ্যে দুটি স্বর্ণপদক জিতে নিয়েছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) আসরের তৃতীয় দিনে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্বর্ণপদক জিতেছেন কুমিল্লার মোহাম্মদ আল আমিন ইসলাম। কারাতে ডিসিপ্লিনে পুরুষ বিভাগে ঊর্ধ্ব-৬০ কেজি […]

» Read more

সুবিধাবঞ্চিত নারীদের ফ্রি ফেসবুকিং শেখাবে বাংলালিংক

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ফেসবুকের সহযোগিতায় অপেক্ষাকৃত কম ডিজিটাল সুবিধাপ্রাপ্ত নারীদের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের আওতায় তাদের নিরাপদ উপায়ে ও দায়িত্বশীলতার সঙ্গে ডিজিটাল দুনিয়ার বিভিন্ন সুবিধা ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। এ উপলক্ষে বাংলালিংক সম্প্রতি চালু করেছে শিখবো বেশি, পারবো বেশি শীর্ষক একটি ক্যাম্পেইন, যার মাধ্যমে নির্ধারিত জনগোষ্ঠীর নারীরা বিনামূল্যে ফেসবুক ব্যবহারের ওপর প্রশিক্ষণ […]

» Read more

‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার পেল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে দুর্দান্ত পেশাদারি দেখানোয় এমসিসি’র ‘স্পিরিট অব ক্রিকেট ২০১৯’ পুরস্কার জিতেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। চলতি বছরের ১৪ জুলাই লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে রোমাঞ্চকর ফাইনালে ইংলিশদের কাছে হেরে যায় নিউজিল্যান্ড। তবে ইতিহাসের অন্যতম সেরা এই ওয়ানডে ম্যাচে হেরে গেলেও কেন উইলিয়ামসনের দল অবিশ্বাস্য স্পোর্টসম্যানশিপ, নম্রতা, নিঃস্বার্থ আচরণের নজির স্থাপন করেছিল। এমসিসি’র প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারা বলেন, ‘নিউজিল্যান্ড […]

» Read more

এসএ গেমসে বাংলাদেশকে প্রথম সোনা জেতালেন দিপু

স্পোর্টস ডেস্ক: কাঠমাণ্ডুতে এশিয়ান গেমসের (এসএ) ১৩তম আসরে সোমবার (০২ ডিসেম্বর) সকালে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন হুমায়রা আক্তার অন্তরা। তবে সেটি ছিল ব্রোঞ্জ। এবার সেরা পুরস্কার সোনা জয়ের সুখবর দিলেন দিপু চাকমা। তায়কোয়ান্দোতে এই পুরস্কারটি জেতেন তিনি। তায়কোয়ান্দোতে ছেলেদের এককে পুমসায় ২৯ অথবা এর বেশি ওজনে ভারতের প্রতিযোগীকে হারিয়ে বাংলাদেশকে প্রথম সোনা জেতান রাঙামাটির ছেলে দিপু। তায়কোয়ান্দো ইভেন্টে আসরের […]

» Read more
1 275 276 277 278 279 811