জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের অবিস্মরণীয় সাফল্য

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: ১৬তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) বাংলাদেশ চারটি রৌপ্য ও দুইটি ব্রোঞ্জপদক অর্জন করেছে। ৭০টি দেশের অংশগ্রহণে অনুর্ধ্ব-১৬ বয়সিদের আন্তর্জাতিক এই অলিম্পিয়াডটি কাতারের রাজধানী দোহায় ৩-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এই বিজ্ঞান প্রতিযোগিতায় ৬ সদস্যের বাংলাদেশ দল অংশগ্রহণ করে প্রত্যেকেই পদক জয়ের গৌরব অর্জন করেছে। ১১ ডিসেম্বর দুপুরে দোহায় কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে […]

» Read more

৫০ টাকার নতুন নোট আসছে বাজারে

নিজস্ব প্রতিবেদক: ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে আসবে আগামী ১৫ ডিসেম্বর (রোববার)। ১০ ও ৫০ টাকা মূল্যমানের ব্যাংকনোট দু’টির রংয়ের মধ্যে ক্ষীণ সংশ্লেষ থাকায় ৫০ টাকার নতুন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স মহাব্যবস্থাপক (সহকারী মুখপাত্র) জি. এম. আবুল কালাম আজাদ জানান, ১০ ও ৫০ টাকা মূল্যমানের ব্যাংকনোট দু’টির রংয়ের মধ্যে ক্ষীণ সংশ্লেষ […]

» Read more

রোহিঙ্গা গণহত্যা অভিযানের সব অভিযোগ অস্বীকার সু চির

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৭ সালে রাখাইন রাজ্যে চালানো সেনা অভিযানকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় বলে গণহত্যা, গণধর্ষণ ও জাতিগত নির্মূল অভিযানের সব অভিযোগ অস্বীকার করেছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি। বুধবার (১১ ডিসেম্বর) নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইজেসি) গাম্বিয়ার দায়ের করা রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানির দ্বিতীয় দিনে আত্মপক্ষ সমর্থনে এসব কথা বলেন সু চি। এদিন আত্মপক্ষ সমর্থনে বক্তব্য […]

» Read more

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধের নির্দেশ ইউজিসির

নিজস্ব প্রতিবেদক: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সান্ধ্যকালীন কোর্স বন্ধ, উপাচার্যদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং নতুন বিভাগ ও পদ সৃষ্টিতে ইউজিসির পূর্বানুমোদন গ্রহণ, নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইন অনুসরণসহ ১৩ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আজ বুধবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এসব নির্দেশনা সংবলিত চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয় এবং শিক্ষামন্ত্রণালয়কে অবহিত […]

» Read more

কৃষিবিদের অবদানে বাংলাদেশ খাদ্য পুষ্টিতে এগিয়ে যাচ্ছেঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত ‘জাতীয় খাদ্য সুরক্ষা অর্জনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান’ শীর্ষক সেমিনার ১০ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩:০০ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফরহাদ […]

» Read more

বাকৃবিতে ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‌্যালি

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‌্যালি বের করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি দিবসটি উপলক্ষে র‌্যালি বের করে। এদিন সকাল ১০টার দিকে প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘মরণ সাগর’ এ গিয়ে শেষ হয় এবং মুক্তিযুদ্বের স্মৃতিস্তম্ভে […]

» Read more

ময়মনসিংহে বাস চলাচল বন্ধ ২য় দিনের মত

ময়মনসিংহে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ শুরু হওয়া পরিবহন ধর্মঘটে বাস চলাচল বন্ধ থাকায় স্থবির হয়ে গেছে শহর। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করে ফিরে যেতে হচ্ছে তাদের। মঙ্গলবার সকাল থেকে ২য় দিনের মতো চলা এই ধর্মঘটে জেলার বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে মাসকান্দা বাসস্ট্যান্ড ও পাটগুদাম বাস […]

» Read more

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে সৌম্য-শান্তদের স্বর্ণ জয়

স্পোর্টস ডেস্ক: সব সংশয় দূর করে, সকল অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে এসএ গেমস ক্রিকেটে মেয়েদের পর স্বর্ণ জয় করলো বাংলাদেশের পুরুষ ক্রিকেটাররাও। এই তো ২৪ ঘন্টা আগে গ্রুপপর্বে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটের শোচনীয় পরাজয় রীতিমত ভাবিয়ে তুলেছিল। রাজ্যের শঙ্কা এসে ভর করেছিল। মনে হচ্ছিল স্বর্ণপদক বুঝি ‘সোনার হরিণ’ হয়েই থাকবে। বার বার মনে হচ্ছিল ভারত আর পাকিস্তান নেই, তারপরও এস […]

» Read more

শত বছরের ইতিহাসে দেশে চা উৎপাদনে রেকর্ড!

ডেস্ক নিউজ: ১৬৬ বছরের ইতিহাসে দেশে চা উৎপাদনে সর্বোচ্চ রেকর্ড অর্জন করেছে। এ বছরের নভেম্বর পর্যন্ত ৮ কোটি ৫০ লাখের অধিক কেজি চা উৎপাদিত হয়েছে; যা ২০১৬ সালের রেকর্ড উৎপাদনকে পেছনে ফেলেছে। ধারনা করা হচ্ছে বছর শেষে ৯ কোটিতে পৌঁছাবে। এতে চা শিল্পের উপর থেকে অনেক শঙ্কা কেটে যাবে। চা উৎপাদনের রেকর্ড নিয়ে চা বাগান সংশ্লিষ্টরা জানিয়েছেন, সঠিক সময়ে কীটনাশক […]

» Read more

বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী সানা ম্যারিন

আন্তর্জাতিক ডেস্ক: ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ৩৪ বছর বয়সী সানা ম্যারিন। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী পেলো উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড। একই সঙ্গে দেশটির তৃতীয় নারী হিসেবে সরকার প্রধানের দায়িত্ব পেলেন ম্যারিন। রোববার (৮ ডিসেম্বর) ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির এ নেতা। এর আগে দেশটির পরিবহন মন্ত্রী ছিলেন তিনি। গত মঙ্গলবার এক আস্থা […]

» Read more
1 273 274 275 276 277 811