ভিপি নুরের দুই আঙুল ভেঙে দিল মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালিয়ে তার দুই আঙুল ভেঙে দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। হামলায় ভিপি নুর ছাড়াও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতারসহ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, বিকাল ৪টার দিকে ভারতের সংশোধিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চকে ভারতের দালাল […]

» Read more

ফের উত্তাল বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আব্দুলাহ আল জোবায়ের’র পদত্যাগ দাবিতে আন্দোলনে করেছেন বিভাগেরই শিক্ষার্থীরা। মঙ্গলবার চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভাগের সামনে বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা আবদুলাহ আল জোবায়ের’র বিরুদ্ধে নানা অভিযোগ করেন। এর […]

» Read more

পাকিস্তানের স্বৈরশাসক পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রদ্রোহিতা মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পাকিস্তানের একটি বিশেষ আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট অবসারপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। তিন সদস্য বিশিষ্ট এ বিশেষ আদালতে ছিলেন পেশোয়ার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াকার শেঠ, সিন্ধ হাইকোর্টের বিচারক নাজার আকবর এবং লাহোর হাইকোর্টের বিচারক শহীদ করিম। ২০০৭ সালের […]

» Read more

শেষ ষোলোতে যে যার মুখোমুখি চ্যাম্পিয়নস লিগে

খেলাধুলা ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই শুরু ফেব্রুয়ারিতে। গতকাল সোমবার সুইজারল্যান্ডের নিয়নে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ের পর কোন দল কোন প্রতিপক্ষের বিপক্ষে নকআউট পর্বে খেলবে দেখে নিন। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। ভারপুলের প্রতিপক্ষ কে? গতবার টটেনহ্যামকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ইংলিশ ক্লাব লিভারপুল। এবার ইউরোপসেরা লিগের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে স্প্যানিশ ক্লাব […]

» Read more

মুসলিম শিক্ষার্থীদের নির্যাতন; গর্জে উঠেছে ভারতের ছাত্রসমাজ

আন্তর্জাতিক ডেস্কঃ নাগরিত্ব আইনের বিরোধিতায় তুলকালাম চলছে ভারতজুড়ে। এর মাঝেই জামিয়া মিলিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালিয়েছে পুলিশ। এর প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সোমবার কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় মিছিল করেন। শান্তিনিকেতনে বিশ্বভারতীর শিক্ষার্থীদের মিছিলে ছিলেন অনেক শিক্ষক-শিক্ষিকাও।রবিবার জামিয়া মিলিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়ে পুলিশি পীড়নের খবর ছড়িয়ে পড়ার পরে রাতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাদবপুর ও সল্টলেকের দুই […]

» Read more

বাকৃবিতে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘মরণসাগর’ এর পাদদেশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এ ছাড়া জাতীয় দিবস উদযাপন কমিটি, শিক্ষক সমিতি, হল প্রভোস্টবৃন্দ, বাকৃবি সাংবাদিক সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক […]

» Read more

আমি থাকতে কাউকে বাংলা ছাড়তে হবে না: মমতা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে তীব্র বিরোধিতা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আমরা সবাই নাগরিক। বৈচিত্রের মধ্যে ঐক্য আমাদের আদর্শ। আমরা কাউকে বাংলা ছাড়তে দেব না। আমরা এনআরসি ও সিএবি-কে বাংলায় ঢুকতে দেব না। আমাদের শান্তি বজায় রাখতে হবে। সোমবার নাগরিকত্ব (সংশোধনী) আইন এবং এনআরসির প্রতিবাদে রেড রোড থেকে মমতার নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। ভারতীয় […]

» Read more

মুক্তিযুদ্ধের যে পাঁচ চলচ্চিত্র মনে করায় একাত্তরের সেই উত্তাল দিনগুলো

বিনোদন ডেস্ক: বাংলাদেশের সর্বোচ্চ অর্জনের দিন ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারের কাছ থেকে বাংলার দামাল ছেলে-মেয়েরা লাল-সবুজের পতাকা ছিনিয়ে নিয়ে আসেন। বাংলাদেশের বিজয়ের ৪৮ বছর হয়ে গেছে। তবে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত চলচ্চিত্রের মধ্য দিয়ে আমরা এখনো ফিরে যাই রণাঙ্গনের সেই উত্তাল সময়ে। স্বাধীন বাংলার ভূখণ্ডে যুদ্ধের চিত্র তুলে ধরেছেন অনেক গুণী নির্মাতা। মুক্তিযুদ্ধকেন্দ্রিক চলচ্চিত্রগুলো আজও […]

» Read more

লাকড়ি দিয়ে মেরে বাকৃবি শিক্ষার্থীর হাত ভেঙ্গে দিল ছাত্রলীগ নেতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মো. আনসার আলী নামের এক শিক্ষার্থীকে মেরে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। মেজাজ নিয়ন্ত্রণ করতে না পেরে দুর্ঘটনাবশত ওই ঘটনা ঘটেছে বলে জানান অভিযুক্ত ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মো শাহ আলম। ভেটেরিনারি অনুষদের ৪র্থ বর্ষের ও ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী আনসার আলী তার লিখিত অভিযোগে […]

» Read more

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ডিসেম্বরেই চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে প্রায় দেড় বছর ধরে। এরই মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অবশেষে চূড়ান্ত ফল প্রকাশিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) চলতি মাসের শেষ সপ্তাহে এই ফল প্রকাশ করবে বলে জানা গেছে। ডিপিই সূত্র জানায়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় ১২ হাজার পদের কথা বলা হলেও শূন্যপদের চাহিদা বিবেচনা […]

» Read more
1 271 272 273 274 275 811