ফিসারিজ সোসাইটির প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ২৭ ও ২৮ ডিসেম্বর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফিসারিজ সোসাইটি অব বাংলাদেশের (এফএসবি) দু’দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক দ্বিবার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হবে। বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদ এবং এফএসবিয়ের যৌথ আয়োজনে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ সম্মেলনটির আয়োজন করা হবে। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ওই […]

» Read more

বাকৃবি শিক্ষক সমিতি নির্বাচন ৩০ ডিসেম্বর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২০ এর নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর ২০১৯ রোজ সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৮:০০ ঘটিকা থেকে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে শিক্ষক কমপ্লেক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ […]

» Read more

জামাল খাশোগি হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: সাংবাদিক জামাল খাশোগি হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও তিনজনকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। সোমবার (২৩ ডিসেম্বর) সৌদির পাবলিক প্রসিকিউটর হত্যাকাণ্ডে জড়িতদের এই সাজার কথা জানিয়েছেন। এ ঘটনায় সৌদি রাজপরিবারের উপদেষ্টা সৌদ আল-কাহতানির বিরুদ্ধে তদন্ত হলেও কোনো সাজা হয়নি তার। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসিত জামাল খাশোগি ছিলেন বাদশাহ-যুবরাজসহ সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক। ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি […]

» Read more

নতুন ‘মাদরাসা শিক্ষা বোর্ড আইন ২০১৯’ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: নতুন ‘মাদরাসা শিক্ষা বোর্ড আইন ২০১৯’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান। ‘দ্য মাদরাসা এডুকেশন অর্ডিন্যান্স-১৯৭৮’ অনুযায়ী মাদরাসা শিক্ষা বোর্ডের সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রিত হয় জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব […]

» Read more

ডাকসু কার্যালয়ে হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যালয়ে হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে ‘সন্ত্রাস ও নিপীড়ণ বিরোধী মঞ্চে’র শিক্ষক শিক্ষার্থীরা। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যা মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষুন্ন করছে। ডাকসুর কার্যালয়ে […]

» Read more

উইজডেন সাময়িকীর দশক সেরা সাকিব

স্পোর্টস ডেস্ক: উইজডেন ক্রিকেট সাময়িকী গত এক দশকের (১০ বছর) ওয়ানডে সেরা একাদশ ঘোষণা করেছে। ক্রিকেটের বাইবেল খ্যাত এই উইজডেনের প্রকাশিত একাদশটিতে নাম আছে সাকিব আল হাসানের। উইজডেনের সব ক্রিকেট লেখক ও প্রতিনিধিদের রায়ে এবং গত ১০ বছরের পারফরম্যান্সের বিচারে তাদের দৃষ্টিতে বাংলাদেশের তথা বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিবকে ওয়ানডের দশক সেরা ক্রিকেটার নির্বাচিত করেছে। সাকিব ছাড়াও বিরাট কোহলি, এবি ডি […]

» Read more

ভিপি নুরের ওপর হামলা: সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সোমবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। রোববার এক সংবাদ সম্মেলনে ডেকে সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। কর্মসূচির ঘোষণা দিয়ে ডাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা আখতার হোসেন বলেন, ভিন্নমত দমনের জন্য সরকার তাদের […]

» Read more

কিউবার নতুন প্রধানমন্ত্রী মারেরো ক্রুজ

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ৪০ বছর পর প্রধানমন্ত্রী পেল লাতিন আমেরিকার দেশ কিউবা। শনিবার (২১ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল দেশটির পর্যটক মন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। এর আগে দেশটির পার্লামেন্টে মারেরোর নিয়োগ অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট মারেরোর প্রশংসা করে বলেন, সে আমাদের পর্যটন শিল্পকে অনেক এগিয়ে নিয়েছে। আমি আশা করি ভবিষ্যতে […]

» Read more

তিন একর জমিতে গাঁজা চাষ, অত:পর সেনা বাহিনীর হানা

খাগড়াছড়ি প্রতিনিধি: দুর্গম পাহাড়ে কৃষি চাষের বদলে জায়গা করে নিয়েছে গাঁজা চাষ। প্রশাসন ও সাধারণ মানুষের চোখের আড়ালে গাঁজা চাষের অভয়ারণ্য হিসেবে পরিণত হয়েছে পার্বত্য খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কালাবুনিয়ার পাহাড়। একটি, দুটি কিংবা ১০টি গাঁজা গাছ নয়- তিন একর জমিতে গাঁজা চাষ করেছেন দুই ভাই। দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে রোববার (২২ ডিসেম্বর) দুপুরে মহালছড়ির বিজিতলা সাবজোন […]

» Read more

লিভারপুল বিশ্ব চ্যাম্পিয়ন, নায়ক ফিরমিনো

স্পোর্টস ডেস্কঃ ইংলিশ লিগে ১৮ বার সেরা। ছয়বার ইউরোপ জয়। প্রথমবারের মতো এবার বিশ্বসেরার শিরোপার স্বাদ গ্রহণ করল লিভারপুল। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোকে ১-০ গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো অল রেডরা।শনিবার রাতে কাতারের রাজধানী দোহায় খলিফা স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ফাইনালে জয়সূচক গোলটি করেন রর্বাতো ফিরমিনো। স্বদেশী দলের বিপক্ষে ম্যাচের ৯৯তম মিনিটে গোল তুলে ইংলিশ দলটিকে জয় এনে দেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। […]

» Read more
1 269 270 271 272 273 811