ওমরাহ হজ পালন করতে যাচ্ছেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক: পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা। সোমবার (৩০ ডিসেম্বর) তিনি মক্কার উদ্দেশে ঢাকা ছাড়ছেন। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে পূর্ণিমা জানান, প্রথমবারের মতো হজ পালনের উদ্দেশে মক্কা যাচ্ছেন তিনি।সোমবার বিকেলের ফ্লাইটে ঢাকা ছাড়বেন। সবার কাছে দোয়া চেয়ে পূর্ণিমা বলেন, যেন সহি সালামতে হজ পালন করে আবার ফিরে আসতে পারি। পূর্ণিমা বলেন, এর আগে অনেকবার যাব […]

» Read more

দুবাইয়ে ষষ্ঠতম গ্লোব সকার অ্যাওয়ার্ড রোনালদোর

স্পোর্টস ডেস্ক: এ বছর রেকর্ড ষষ্ঠবার ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন লিওনেল মেসি। রেকর্ড ছয়বার ব্যালন ডি’অরও হাতে তোলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বার্সেলোনা অধিনায়কের সাফল্য শুধু চেয়ে চেয়ে দেখে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বছর শেষ হওয়ার ঠিক আগে তার মুখেও হাসি ফুটেছে। দুবাইয়ে ষষ্ঠ গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতেছেন জুভেন্টাস উইঙ্গার। গত মৌসুমেই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে গেছেন এবং নিজের নতুন দলের সিরি […]

» Read more

‘সামুদ্রিক মৎস্য আইন- ২০১৯’ খসড়ার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: মৎস্য আহরণ আইন ভঙ্গ করলে বিদেশি মৎস্য নৌযানকে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানার বিধান রেখে সামুদ্রিক মৎস্য আইন খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩০ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘সামুদ্রিক মৎস্য আইন- ২০১৯’ শীর্ষক প্রস্তাবের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রী বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ […]

» Read more

বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি ড. ফরিদা বারী, সম্পাদক ড. এনামুল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। সোমবার ৩০ ডিসেম্বর ১০১৯ সকাল ৮টা থেকে দুপুর ২:৩০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত শিক্ষক কমপ্লেক্সে চলে ভোট গ্রহণ। সভাপতি পদে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম এর প্রার্থী সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রফেসর ড. ফরিদা ইয়াসমীন বারি (প্রাপ্ত ভোট ২৫০) ও […]

» Read more

ফিশারিজ সোসাইটির সভাপতি ড. শহীদুল, সম্পাদক ড. হারুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফিশারিজ সোসাইটি অফ বাংলাদেশের (এফএসবি) ২০২০-২১ সালের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আংশিক ওই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল হক ও সাধারণ সম্পাদক একই বিভাগের প্রফেসর ড. হারুনুর রশীদ। শনিবার (২৯ ডিসেম্বর) এফএসবির দ্বিবার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে ২ বছর মেয়াদী ওই কমিটি গঠন […]

» Read more

কম্পিউটারাইজড পদ্ধতিতে বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচন আগামীকাল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাত পোহালেই সোমবার (৩০ ডিসেম্বর) শুরু হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সম্পূর্ন নতুন কম্পিউটারাইজড পদ্ধতিতে। দেশ যখন তথ্য ও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে এমন সময়ে বাকৃবি শিক্ষক সমাজ ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ করে নির্বাচনের আয়োজন করেছে। সোমবার (৩০ ডিসেম্বর) শিক্ষক-কমপ্লেক্সে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। […]

» Read more

রাবিতে বাংলাদেশ-চীন যৌথ গবেষণা ইনস্টিটিউটের যাত্রা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে চীনের হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘সিনো-বাংলাদেশ বায়োইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট’ নামে একটি যৌথ গবেষণা ইনস্টিটিউট চালু করা হয়েছে। শনিবার দুপুরে ড. এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে এ গবেষণা ইনস্টিটিউটের উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট ইয়াও জিয়াংলিন। এর আগে, সফরকারী হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের ছয় সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল […]

» Read more

শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি নেই দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে

মো. আব্দুর রহমান: সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি থাকলেও ছুটি থাকে না বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে। এক সপ্তাহের সেমিস্টার সমাপণী ছুটি থাকলেও বিভিন্ন লেভেলের স্নাতক ও স্নাতকোত্তর এর ক্লাস-পরীক্ষা চলমান থাকে। ফলে পরীক্ষা না থাকায় শিক্ষার্থীরা ছুটি পেলেও শিক্ষকদের ছুটি মেলে না। খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ শিক্ষকরা এসময়টিতে ব্যস্ত থাকেন পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও […]

» Read more

ভিপি নুরের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক অর্ণব হোড়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করে ধানমন্ডি থানা পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অর্ণব হোড় গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নুরের বিরুদ্ধে আমাদের […]

» Read more

সারা দেশে ধান সংগ্রহ হবে অ্যাপসের মাধ্যমেঃ খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ ১৬টি উপজেলায় অ্যাপসের মাধ্যমে পাইলট স্কিম চালু করেছি। কৃষকদের উপস্থিতিতে ধান কেনা হচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে। সারা দেশে লটারি না করে আস্তে আস্তে  ডিজিটাল অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহের চিন্তা-ভাবনা রয়েছে। বললেন খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার। শুক্রবার সকালে নওগাঁ সদর খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে আমন চাল সংগ্রহ এবং ডিজিটাল খাদ্যশষ্য ব্যবস্থাপনার আওতায় ‘কৃষকের অ্যাপসের’ মাধ্যমে […]

» Read more
1 267 268 269 270 271 811