সারা দেশে ধান সংগ্রহ হবে অ্যাপসের মাধ্যমেঃ খাদ্যমন্ত্রী
নিউজ ডেস্কঃ
১৬টি উপজেলায় অ্যাপসের মাধ্যমে পাইলট স্কিম চালু করেছি। কৃষকদের উপস্থিতিতে ধান কেনা হচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে। সারা দেশে লটারি না করে আস্তে আস্তে ডিজিটাল অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহের চিন্তা-ভাবনা রয়েছে। বললেন খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার।
শুক্রবার সকালে নওগাঁ সদর খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে আমন চাল সংগ্রহ এবং ডিজিটাল খাদ্যশষ্য ব্যবস্থাপনার আওতায় ‘কৃষকের অ্যাপসের’ মাধ্যমে আমন ধান সংগ্রহের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথাগুলো বলেন।
সদর উপজেলায় এক হাজার মেট্রিক টন ধান ও সাত হাজার মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগখাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভবিষ্যতে কৃষক অ্যাপসের মাধ্যমে সারা দেশে ধান সংগ্রহ করা হবে। তিনি বলেন, ‘সারা দেশে লটারি না করে ধীরে ধীরে কৃষি অ্যাপসের মাধ্যমে আগামীতে ধান সংগ্রহ করার ইচ্ছা আমাদের আছে। আগামী বোরো মৌসুমে অ্যাপসের মাধ্যমে ধান কেনা আরও বৃদ্ধি করা হবে এবং সামনে আমন মৌসুম আসতে আসতে শতভাগ অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ নিশ্চিত করা হবে।’

