হাওর থেকে বিদেশে যাচ্ছে হবিগঞ্জের বোতাম

হবিগঞ্জ প্রতিনিধি: প্রত্যন্ত হাওর অঞ্চলের নারীদের সুতা দিয়ে তৈরি বোতাম দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে সুদূর দুবাইসহ আরো অনেক দেশে। এখানে তৈরিকৃত বোতামের গুণগত মান ভালো ও দাম কম হওয়ায় দুবাইয়ে এর চাহিদা অনেক বেশি। বোতাম তৈরি করে সচ্ছল হয়েছেন এলাকার অন্তত ৬০০ পরিবার। তবে তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। সেগুলো দূর করলে আরও ভালো করতে পারবেন বলে দাবি উদ্যোক্তাদের। জানা […]

» Read more

সবধরনের ক্রিকেটকে বিদায় বললেন ইরফান পাঠান

স্পোর্টস ডেস্ক: সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। বাঁহাতি পেস অলরাউন্ডার ভারতের জার্সিতে ২৯টি টেস্ট, ১২০টি ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি খেলে মোট ৩০১টি উইকেট নিয়েছেন। ২০০৩ সালের ডিসেম্বরে মাত্র ১৯ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইরফানের। ওই ম্যাচে ১৬০ রান খরচ করে সাবেক অজি ওপেনার ম্যাথু হেইডেনের উইকেট নিয়েছিলেন তিনি। […]

» Read more

সরিষাফুল থেকে মধু আহরণের ব্যস্ত চাষিরা, মধু যাচ্ছে বিদেশে

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাতটি উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন হলুদের সমারোহ। সরিষাক্ষেতগুলোর পাশে বসানো হয়েছে মৌ-চাষের বক্স। অস্ট্রেলিয়ান জাতের অ্যাপিস মেলিফেরা মৌমাছি সরিষাফুল থেকে পরাগায়নে সহায়তা করছে। অন্যদিকে সেই ফুল থেকে মধু আহরণ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় ৩৬ হাজার ৫৫৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। তার মধ্যে ২২৫ হেক্টর জমিতে ১৭০০টি মধু আহরণের জন্য চাষিরা বক্স বসিয়েছেন। […]

» Read more

ভারপ্রাপ্ত থেকে ছাত্রলীগের পূর্ণাঙ্গ দায়িত্বে জয়-লেখক

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্যকে পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত সংগঠনের সাবেক নেতাকর্মীদের পুনর্মিলনী থেকে তাদের ভারমুক্ত করে পূর্ণাঙ্গ দায়িত্ব দেন ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের শুরুতে ফ্লোর নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের […]

» Read more

নীলফামারীতে লাউয়ের বাম্পার ফলনে লাভবান কৃষক

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে লাউয়ের বাম্পার ফলন হয়েছে। গ্রাম-গঞ্জে লাউয়ের চাষ করে ব্যাপক লাভবান হচ্ছে কৃষকেরা। মাচায়-মাচায় ঝুলছে নানা রঙের লাউ। অল্প জমিতে অধিক হারে লাউয়ের চাষ করতে পেরে খুশি চাষিরাও। জেলা সদরের খোকশাবাড়ী ইউনিয়নের পূর্ব খোকশাবাড়ী সরকার পাড়া গ্রামের জিতেন্দ্র নাথ রায় (৪৫) জানান, সবজি চাষ করে দূর করেছেন পরিবারের অভাব। এই মৌসুমে এক বিঘা জমিতে লাউয়ের চাষ করে প্রথমবার […]

» Read more

পরীক্ষার খাতায় ফেসবুকের ভাষা লিখছে শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ: শিক্ষার্থীদের পরীক্ষায় খারাপ ফলাফলের জন্য ফেসবুক ও ইন্টারনেটকে দায়ী করেছেন মাল্টার শিক্ষকরা। দেশটির সেকেন্ডারি এডুকেশন সার্টিফিকেট পরীক্ষায় তরুণ শিক্ষার্থীরা নম্বর কম পাওয়ায় সেখানে উদ্বেগের তৈরি হয়েছে। মাল্টার পরীক্ষকরা বলছেন, ফেসবুকের চ্যাটিংয়ে ব্যবহৃত শব্দ পরীক্ষার খাতায় লিখছেন সে দেশের শিক্ষার্থীরা। ফলে বানান ভুলের কারণে নম্বর কমছে শিক্ষার্থীদের। বিশেষ করে কথ্য ভাষা নিজের মতো করে বানান করে পরীক্ষার খাতায় লেখা […]

» Read more

‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন ৫৯৫ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ৫৯৫ জন সদস্য এ বছর ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পাচ্ছেন। ৬টি বিশেষ ক্যাটাগরিতে পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কারে ভূষিত করা হচ্ছে। কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বেড়েছে এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেয়া হয়। আগামী ১০ জানুয়ারি পুলিশ সপ্তাহের শেষদিন মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন পুলিশের মহাপরিদর্শক […]

» Read more

প্রথম গোলরক্ষক হিসেবে সাম্বা ডি’অর জিতলেন আলিসন

স্পোর্টস ডেস্ক: প্রথম গোলরক্ষক হিসেবে ব্রাজিলের সাম্বা ডি’অর জিতলেন আলিসন। এই পুরস্কার জয়ের পথে ক্লাব সতীর্থ রবার্তো ফিরমিনো এবং পিএসজি তারকা নেইমারকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছেন লিভারপুল গোলরক্ষক। ইউরোপীয় লিগে খেলেন এমন সেরা ব্রাজিলিয়ান ফুটবলারকে প্রতি বছর সাম্বা ডি’অর বা সাম্বা গোল্ড পুরস্কার দেওয়া হয়। এবার লিভারপুল গোলরক্ষক ৩৫.৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা ফিরমিনো পেয়েছেন ২৩.৪৮ […]

» Read more

নিজ উপজেলায় আরচার রোমান সানাকে সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন এবং সাউথ এশিয়ান গেমসে (এসএ) স্বর্ণ পদকজয়ী আরচার রোমান সানা সংবর্ধিত হয়েছেন তার নিজ উপজেলায়। আজ (বৃহস্পতিবার) বিকেলে খুলনা জেলার কয়রা উপজেলায় রোমান সানাকে সংবর্ধনা দিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। নতুন বছরের প্রথম দিনে ওয়ার্ল্ড আরচারির বর্ষসেরা আরচারের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম থাকার কথা জেনেছেন দেশসেরা এই তীরন্দাজ। সংসদ সদস্যের দেয়া […]

» Read more

বিশ্বসেরা অর্থমন্ত্রী হলেন মুস্তফা কামাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে বিশ্বের সেরা অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে যুক্তরাজ্যভিত্তিক বিজনেস পত্রিকা ‘দ্য ব্যাংকার’। আজ বৃহস্পতিবার মুস্তফা কামালকে ‘গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত করে পত্রিকাটি। এবারই প্রথম বাংলাদেশের কোনো অর্থমন্ত্রী এই পুরষ্কারে ভূষিত হয়েছেন। অর্থমন্ত্রীদের আর্থিক খাতে গতিশীলতা আনয়নসহ দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপসহ সার্বিক বিবেচনায় এ পুরস্কারে ভূষিত করা হয়ে […]

» Read more
1 265 266 267 268 269 811