জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন রাবাব ফাতেমা

নিউজ ডেস্ক: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতেমা। বর্তমানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন তিনি। বুধবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর রাবাব-ই প্রথম কোনো নারী কূটনীতিক, যিনি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে আগের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত […]

» Read more

‘ড. কালাম স্মৃতিপদক-২০১৯’ পেলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলায় অসামান্য অবদান, জনকল্যাণ ও আন্তর্জাতিক শান্তি-সহযোগিতায় বিশেষ অবদান রাখায় ‘ড. কালাম স্মৃতিপদক-২০১৯’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার হাতে পদকটি তুলে দেন ড. কালাম আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের পৃষ্ঠপোষক এবং চেয়ারম্যান রাষ্ট্রদূত শ্রী টি. ড. শ্রীনিবাসন ও সংস্থাটির চেয়ারপারসন দীনা দাস। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট […]

» Read more

নীতি-আদর্শ পরিপন্থি কোনো গর্হিত অপরাধ করিনি: রাব্বানী

ক্যাম্পাস প্রতিবেদক: সংগঠনের কোনো নীতি ও আদর্শ পরিপন্থি কাজ করেননি বলে দাবি করেছেন চাঁদা দাবিসহ নানা অনিয়মের অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ হারানো গোলাম রাব্বানী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার (১৬ সেপ্টেম্বর) এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন। গোলাম রাব্বানী ফেসবুক টাইমলাইনে লিখেছেন, ‘মমতাময়ী নেত্রী, আপনার মনে কষ্ট দিয়েছি, আমি অনুতপ্ত, ক্ষমাপ্রার্থী। প্রিয় অগ্রজ ও অনুজ, আপনাদের প্রত্যাশা-প্রাপ্তির পুরো মেলবন্ধন […]

» Read more

ঢাবি সিনেট থেকে অব্যাহতি নিচ্ছেন শোভন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য থেকে পদত্যাগ চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট সভাপতি বরাবর আবেদন করেছেন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সোমবার বিকেল ৪টায় শোভনের পক্ষে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন ছাত্রলীগের দফতর সম্পাদক আহসান হাবিব ও ডাকসু সদস্য রফিকুল ইসলাম সবুজ। আবেদনপত্রে শোভন উল্লেখ করেন, যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক উপর্যুক্ত বিষয়ের বরাতে আপনাকে জানাচ্ছি যে, […]

» Read more

ঝাল বেশি খেলে স্মৃতিশক্তি কমে!

নিউজ ডেস্ক: অনেকেরই পছন্দের তালিকার এক নম্বরে রয়েছে ঝাল জাতীয় খাবার। বাঙালির পাতে ঝাল খাবার না হলে তো একবেলাও চলে না। কেউ কেউ আবার একটু বেশিই ঝালপ্রেমী। খাবারের পাতা আলাদা করে ঝাল আচার বা কাঁচা মরিচ খেতেও ভালোবাসেন অনেকে। কিন্তু গবেষণা বলছে, অত্যন্ত ঝাল খাবার বা অতিরিক্ত মরিচ খাওয়ার অভ্যেস স্মৃতিলোপ ঘটাতে পারে। প্রায় সাড়ে চার হাজার মানুষকে নিয়ে একটি […]

» Read more

রাজশাহীতে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল

রাজশাহী সংবাদদাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরাল নির্মিত হতে যাচ্ছে রাজশাহীতে। বিভাগীয় এই শহরের সিঅ্যান্ডবি মোড়ে জেলা পরিষদের জমিতে ম্যুরালটি নির্মাণ করা হবে। শনিবার বেলা ১১টায় সিঅ্যান্ডবি মোড়ে ফলক উন্মোচনের মাধ্যমে ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেয়র। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ম্যুরাল বাংলাদেশে […]

» Read more

জাবির ভর্তি পরীক্ষা ২২সেপ্টেম্বর, প্রতি আসনে লড়বে ১৯১ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ইউনিট-ভিত্তিক সময়সূচী প্রকাশ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর গাণিতিক ও পদার্থ-বিষয়ক অনুষদের (এ ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। শনিবার ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২২ সেপ্টেম্বর (এ ইউনিট) […]

» Read more

মীরাক্কেল উপস্থাপক মীরের আত্মহননের চেষ্টা!

বিনোদন ডেস্ক: জনপ্রিয় টিভি শো ‘মীরাক্কেল’ উপস্থাপক মীর আফসার আলী ৮৭টি ঘুমের ওষুধ খেয়েছেন এক রাতেই। নিজেই পৃথিবীর আলো ছেড়ে হারিয়ে যাওয়ার জন্য তার এই আত্মহত্যার প্রচেষ্টা। মীর নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গত দুই বছরে চারবার আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। বারবারই মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন। মীর বলেন, ‘গত দুই বছরে আমি চারবার সুইসাইড অ্যাটেম্পট করেছি। চারবারের মধ্যে তিনবার আমাকে […]

» Read more

অসময়ের তরমুজ চাষে সফল চাঁপাইনবাবগঞ্জের আফতাব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসময়ে তরমুজ চাষ করে সফল হয়েছেন এক কৃষক। উপজেলার চাড়ালডাংগা গ্রামের চাষি আফতাব আলী ৫ কাঠা (৮ শতক) জমিতে তরমুজের চাষ করে এ সফলতা পেয়েছেন। অসময়ে উৎপাদন হওয়ায় এ তরমুজ বিক্রি করে ভাল দামও পেয়েছেন তিনি। ৫০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করে এ পর্যন্ত আফতাব আলী ৫০ হাজার টাকা আয় করেছেন। এদিকে সফল এ কৃষককে […]

» Read more

বাকৃবিতে প্যাথলজি বিভাগ কর্তৃক ‘পোল্ট্রি ডিজিজ ইনভেস্টিগেশন’ শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে প্যাথলজি বিভাগ কর্তৃক “পোল্ট্রি প্যাথলজি ফিল্ড ট্রিপঃ হ্যান্ডস অন প্রাক্টিসেস এন্ড ডিজিজ ইনভেস্টিগেশন” শীর্ষক সিম্পোজিয়াম এর আয়োজন করা হয়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ঐ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. নাজিম আহমাদ, প্রধান আলোচক […]

» Read more
1 300 301 302 303 304 811