নেপালকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক: থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৪৯ মিনিটে একমাত্র গোলটি করেন মাসুরা পারভীন। দুই মাস আগে ভুটানের থিম্পুতে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব হারিয়ে কেঁদেছিলেন বাংলাদেশের মেয়েরা। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ট্রফি ভারতের কাছে হারিয়ে এলেও দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে বিজয়ের পতাকা উড়ালেন মৌসুমী, স্বপ্না, কৃষ্ণা, মারিয়া, সানজিদা ও তহুরারা। তবে […]

» Read more

৮০ কোটি টাকার প্রণোদনা পাবেন সোয়া ৭ লাখ কৃষক

নিজস্ব প্রতিবেদক: উৎপাদন বাড়াতে ১২টি ফসলে দেশের সাত লাখ ২২ হাজার ৪৭০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৭৯ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকার প্রণোদনা দেবে সরকার। প্রণোদনা হিসেবে কৃষকরা চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাষকলাই ও রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চীনাবাদাম, ফেলন, খেসারি, বিটি বেগুন, বোরো, শীতকালীন মুগ এবং পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল উৎপাদনে বীজ […]

» Read more

ড্রাগন ফল চাষে আগ্রহী হচ্ছে পঞ্চগড়ের চাষিরা

পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ের চাষিরা এখন পুরনো গতানুগতিক কৃষির ওপর নির্ভরশীল না থেকে সময়ের প্রয়োজনে এবং চাহিদার কথা বিবেচনা করে ড্রাগন ফল উৎপাদনে আগ্রহী হয়ে উঠছেন। পঞ্চগড়ের মাটি ড্রাগন ফল চাষের জন্য উপযোগী। ভালো ফলন পাওয়ায় ও লাভজনক কৃষিপণ্য হওয়ায় বাণিজ্যিকভাবে পঞ্চগড়ের সমতল ভূমিতে চাষ করা হচ্ছে ড্রাগন ফল। এখনও স্থানীয় লোকজন ও আশপাশের জেলা থেকে আসা কিছু মানুষের মধ্যেই এর […]

» Read more

বাকৃবিতে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড’ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে জাতীয় দিবস উদযাপন কমিটি। শনিবার (০৬ অক্টোবর) সকাল ১০টায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের প্লেকার্ড, ফেস্টুন নিয়ে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা […]

» Read more

রাসিকের দায়িত্ব নিলেন নতুন মেয়র লিটন

রাজশাহী প্রিতিনিধি: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নব-নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার বিকালে রাসিকের প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আযবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে নগর ভবনের গ্রিন প্লাজায় এক রাজসিক অনুষ্ঠানের আয়োজন করে সিটি করপোরেশন। সেখানেই দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে মেয়র হিসেবে দ্বিতীয়বারের মতো নগর ভবনে অভিষিক্ত হলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি […]

» Read more

ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সেমিফাইনালে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের। বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। গোল করেছেন সানজিদা, মৌসুমী, কৃষ্ণা ও শামসুন্নাহার। রবিবার বাংলাদেশ ফাইনাল খেলবে নেপালের বিরুদ্ধে। দিনের প্রথম সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে হিমালয়ের দেশটি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ […]

» Read more

আইএসের যৌনদাসী থেকে শান্তিতে নোবেল পেলেন নাদিয়া মুরাদ

আন্তর্জাতিক ডেস্ক: নোবেল জয় করে গোটা বিশ্বকে তাক লাগিযে দিয়েছেন ইরাকের ইয়াজিদি মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদ। বাস্তবতার কঠিন নির্যাতনের জাল থেকে বেরিয়ে এসে ঘুরে দাঁড়িয়ে কীভাবে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কারটি অর্জন করলেন তিনি, তা নিয়ে অবাক এখন বিশ্ব মহল। কেননা, নাদিয়া ছিলেন জঙ্গি সংগঠন আইএসের যৌনদাসী। বন্দি থেকে পাশবিক লালসার শিকার হয়ছেন বহু। ক্ষান্ত হননি তবুও। পালিয়ে এসে কঠিনভাবে ঘুরে […]

» Read more

বাকৃবিতে গবেষণা: বিলুপ্তপ্রায় ভাগনা মাছের কৃত্রিম প্রজননে সফলতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ থেকে বিলুপ্তপ্রায় মাছগুলোর মধ্যে ভাগনা (Labeo ariza) অন্যতম। প্রাকৃতিক বিপর্যয়, মানবসৃষ্ট কারণে ভাগনা মাছের প্রাকৃতিক আবাসস্থল দিনের পর দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তবে বাংলাদেশের আত্রাই, যমুনা, কংস ও ব্রহ্মপুত্র নদীগুলোতে এটি অল্প পরিমাণে পাওয়া যায়। মাছটি আকারে ৩০ সে.মি. এবং ওজনে প্রায় ৫০০ গ্রাম পর্যন্ত হয়। মাছটি পুকুরের শেষ স্তরের খাদক। কম বয়সে এরা […]

» Read more

‘মাল্টি কালার টেবিল চিকেন’ জাতের মুরগি উদ্ভাবন করল বিএলআরআই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) দেশি মুরগির মতো দেখতে এবং একই স্বাদের মাংস উৎপাদনকারী ‘মাল্টি কালার টেবিল চিকেন’ (এমসিটিসি) নামের নতুন জাতের মুরগি উদ্ভাবন করেছে। এই মুরগি ছয় সপ্তাহ বয়স থেকেই বাজারজাতকরণের উপযোগী হয়। বিএলআরআইয়ের গবেষণা খামারে এ নতুন জাত নিয়ে আট থেকে নয় বছর ধরে বিভিন্ন পর্যায়ে গবেষণা চলছে। বর্তমানে এ মুরগির উৎপাদন দক্ষতা, বয়সভেদে পুষ্টির চাহিদা, […]

» Read more

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ: শিক্ষার মানোন্নয়নে অভিন্ন নীতিমালা

ড. মোঃ সহিদুজ্জামান: পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়নের লক্ষে শিক্ষক নিয়োগে অভিন্ন নীতিমালা করার জন্য ইউজিসি তথা সরকার নড়ে চড়ে বসেছে। এটিকে গুরুত্ব দিয়ে শিক্ষার মানোন্নয়নের কথা ভাবছে কর্তৃপক্ষ। অভিন্ন নীতিমালাটির খসড়া পড়ে মনে হয়েছে নীতিমালার শিরোনামটি ”পাবলিক বিশ্ববিদ্যালয়সমুহের শিক্ষক নিয়োগ, পদোন্নতি/পদোন্নয়ন” এর সাথে ”সুযোগ-সুবিধাসমুহ” কথাগুলো সংযুক্ত করলে ভাল হত। বিষয়গুলো গ্রহনযোগ্য ও বাস্তবতার আলোকে বিশ্লেষণ করা সহজ হত শিক্ষকদের […]

» Read more
1 331 332 333 334 335 811