খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন ড. শহীদুর রহমান খান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী, বিশিষ্ট শিক্ষাবিদ, দক্ষ ভেটেরিনারিয়ান প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেছেন। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়-সমূহের চ্যান্সেলর জনাব আব্দুল হামিদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খানকে আগামী চার বছরের জন্য নিয়োগ  প্রদান করেছেন। প্রফেসর ড. মোঃ শহীদুর […]

» Read more

‘ইউজিসি স্বর্নপদক’ পেলেন বাকৃবি প্রফেসর ড. সিদ্দিকুর রহমান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) স্বর্ণপদক ২০১৬ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান। উচ্চ শিক্ষাক্ষেত্রে মৌলিক গবেষণা ও প্রকাশনায় অনবদ্য অবদানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন তাকে ওই সম্মাননা প্রদান করেন। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করলেন। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও […]

» Read more

এপিএলে তামিম-মুশফিক এক দলে

স্পোর্টস ডেস্ক: আগামী ৫ থেকে ২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে বসবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসর। পাঁচটি ফ্রাঞ্চাইজি-  কাবুল, নানগারহার, কান্দাহার, বালখ আর পাকটিয়ার অংশগ্রহণে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে এপিএল। সোমবার হাবতুরের হিলটন হোটেলে এপিএলের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হয়। খেলোয়াড় ড্রাফট থেকে বাংলাদেশের দুই তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে নানগারহার। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তামিমের পারিশ্রমিক ৭৫০০০ […]

» Read more

এশিয়া কাপ: চান্দিমালের জায়গায় শ্রীলঙ্কা দলে ডিকভেলা

স্পোর্টস ডেস্ক: আঙুলের চোটে এশিয়া কাপ শেষ হয়ে গেছে দিনেশ চান্দিমালের। তার জায়গায় দলে এসেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সময় আঙুলে চোট পান চান্দিমাল। সেই চোট নিয়েই ডাক পেয়েছিলেন ১৬ সদস্যের দলে। সেরে না উঠায় স্ট্যান্ডবাই থেকে দলে এসেছেন ডিকভেলা। দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো করা ডিকভেলার এশিয়া কাপের দল থেকে বাদ পড়াটাই ছিল বিস্ময়কর। ঘরোয়া টি-টোয়েন্টিতে […]

» Read more

আবারও আলোচনার জন্য ট্রাম্পকে চিঠি দিয়েছেন কিম

আন্তর্জাতিক ডেস্ক: আবারো আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। গত ১২ জুন দু’দেশের ঐতিহাসিক বৈঠকের পর আবারও আলোচনায় বসতে চান কিম। আর চিঠি পাওয়ার পর আলোচনার জন্য দিনক্ষন ঠিক করার কাজে লেগে পড়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, […]

» Read more

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর আহ্বান

নিউজ ডেস্ক: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেয়ার লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপ (আইএসডিবিজি)-র প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ জোরপূর্বক বাস্তুচ্যুত বিপুল রোহিঙ্গা জনস্রোতের নজিরবিহীন এক মানবিক সংকটে অত্যন্ত সক্রিয়ভাবে সাড়া দিয়ে সীমান্ত উন্মুক্ত রেখে এবং তাদের প্রবেশ করতে দিয়েছে। তিনি আরো বলেন, এখন আমরা তাদের নিজ […]

» Read more

ইউএস ওপেন জিতলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেন টেনিসের নারী এককের ফাইনালে ফেবারিট সেরেনা উইলিয়ামসকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন জাপানের নাওমি ওসাকা। পুরুষ এককে আর তেমনটি হতে দেননি সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। ফেবারিটের মতো খেলেই ফাইনাল ম্যাচে দেল পোত্রোকে হারিয়েছেন জকোভিচ। জিতে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ইউএস ওপেন শিরোপা। সবমিলিয়ে ‘দ্য জোকার’ খ্যাত এ টেনিস তারকার এটি ১৪তম গ্র্যান্ড স্লাম শিরোপা। ফ্লাশিং মিডোতে রোববার রাতের […]

» Read more

অশোভন আচরণে জরিমানা জেমস অ্যান্ডারসনের

স্পোর্টস ডেস্ক: গ্লেন ম্যাকগ্রাকে স্পর্শ করতে আর মাত্র দুই উইকেট প্রয়োজন জেমস অ্যান্ডারসনের। তিন উইকেট হলে তো ইতিহাসের পাতায় নাম লিখে ফেলবেন ইংলিশ পেসার। টেস্ট ইতিহাসে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যাবেন তিনি। রোববার ২ উইকেট নিয়ে ম্যাকগ্রার সঙ্গে ব্যবধান কমিয়েছেন শুধু। এমনকি অসি কিংবদন্তীকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারীও হয়ে যেতে পারেন ওভাল টেস্টেই; কিন্তু রেকর্ড গড়ার প্রাক্কালে কিছুটা […]

» Read more

শেকৃবির তিন শিক্ষকসহ চারজনের বিরুদ্ধে থিসিস জালিয়াতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) তিন শিক্ষকসহ চারজনের বিরুদ্ধে থিসিস জালিয়াতির অভিযোগ উঠেছে। আর অভিযোগটি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক (বর্তমানে ইংল্যান্ডের নটিংহাম ইউনিভার্সিটিতে পিএইচডিরত) পূর্বা ইসলাম ও সরকারি চাকুরিতে কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সেলিম জাহান। থিসিসের দুই স্বত্বাধিকারীর পক্ষ থেকে থিসিস চুরির এমন অভিযোগ লিখিতভাবে আসার পর তোলপাড় শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। অভিযোগ করা হয়েছে বিজ্ঞান এবং […]

» Read more

২০ বছর ধরে স্বেচ্ছায় ট্রাফিক পুলিশের দায়িত্বে আজাহার

নওগাঁ জেলা প্রতিনিধি: পরনে ট্রাফিক পুলিশের রঙচটা পুরনো পোশাক। মাথায় সেলাই করা ছেড়া ক্যাপ ও পায়ে ছেড়া জুতা। আর বগলে পল্লী বিদ্যুতের দুই হাত লম্বা মোটা তার। লিক লিকে গড়নের ৫৫ বছর বয়সী এ মানুষটির নাম আজাহার আলী মন্ডল। বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষ্মীরামপুর গ্রামে। কথা বলে জানা যায়, আজাহার আলী মন্ডলের টানা-পোড়নের সংসারে এক ছেলে ও এক […]

» Read more
1 337 338 339 340 341 811