বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি

স্পোর্টস ডেস্ক: ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ডে। জমজমাট ওই আসর শুরুর আগেই বিশ্বভ্রমণে বের হচ্ছে আইসিসির বিশ্বকাপ ট্রফিটি। ২৭ আগস্ট থেকে শুরু করে এই ট্রফির প্রথম গন্তব্য ওমানের রাজধানী মাসকাট। দুবাইয়ে আইসিসির প্রধান কার্যালয় থেকে ট্রফির এই ভ্রমণ শুরু হবে। ২১টি দেশের ৬০ শহরে ঘুরবে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। এর মধ্যে রয়েছে ফুটবলের জনপ্রিয় দেশ জার্মানি, বেলজিয়াম আর […]

» Read more

মন্ত্রী-এমপিদের বিমানের প্রথম শ্রেণিতে ভ্রমণে নিষেধাজ্ঞা ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রীয় তহবিলের অবাধ ব্যবহার এবং আইনপ্রণেতা ও সরকারি কর্মকর্তাদের বিমানের প্রথম শ্রেণিতে ভ্রমণ নিষিদ্ধ করেছে পাকিস্তান। এই নিষেধাজ্ঞার মধ্যে খোদ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীও রয়েছেন। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। ফাওয়াদ বলেছেন, ‘প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সিনেট চেয়ারম্যান, স্পিকার ও মুখ্যমন্ত্রীরাসহ সকল শীর্ষ সরকারি কর্মকর্তা সাধারণ শ্রেণিতে ভ্রমণ […]

» Read more

ফেদেরারকে দাঁড়াতেই দিলেন না জকোভিচ

স্পোর্টস ডেস্ক: সিনসিনাটি ওপেনের শিরোপা জিতেছেন নোভাক জকোভিচ। ফাইনালে রজার ফেদেরারকে ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন জকোভিচ। এ শিরোপার মধ্য দিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে মাস্টার্স ১০০০-এর সবগুলো শিরোপা জয়ের অনন্য রেকর্ড গড়েছেন জকোভিচ। ১৯৯০ সাল থেকে চলছে এটিপির এ টুর্নামেন্টটি। এদিকে রজার ফেদেরারকে শিরোপার তিন অঙ্কে পৌঁছতে আরেকটু অপেক্ষা করতে হচ্ছে। ৩৭ বছর বয়সি ফেদেরার ৯৯টি শিরোপা জিতেছেন। জকোভিচকে হারিয়ে […]

» Read more

ফুটবলে বাংলাদেশ গড়লো নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক: ফুটবলের আকাশে আশার একটা সুবাতাস ভাসছিল কয়েকদিন ধরে। এশিয়ান গেমসে প্রথমবারের মতো বাংলাদেশের গ্রুপ পর্ব টপকানোর সম্ভাবনা জাগে দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে ড্র করায়; কিন্তু বিশ্ব ফুটবলে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকা কাতারকে হারাতে পারবেন কিনা জামাল ভুইয়ারা, সে শংকাও ছিল। বাংলাদেশে পেরেছে। পেরেছে অধিনায়ক জামাল ভুইয়ার ইনজুরি সময়ের দেয়া গোলে। শক্তিশালী কাতারকে ১-০ ব্যবধানে হারিয়ে জাকার্তা-পালেমবাং এশিয়ান […]

» Read more

কফি আনান আর নেই

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনান আর নেই। শনিবার জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। শান্তিতে নোবেল পদক বিজয়ী কফি আনানের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। এক বিবৃতিতে কফি আনান ফাউন্ডেশন জানিয়েছে, ‘হঠাৎ অসুস্থ হওয়ার পর শনিবার তিনি শান্তির সঙ্গে বিদায় নিয়েছেন।’ শনিবার টু্ইটারবার্তায় জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা লিখেছে, ‘আজ আমরা একজন মহৎ মানুষ, একজন নেতা ও […]

» Read more

৭ বছর পর রানী হামিদ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক: জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে ৩৮ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। চ্যাম্পিয়নশিপে এটি তার ১৯তম শিরোপা। ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জিতেছেন তিনি। ২০১১ সালে শেষবার জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন রানী হামিদ। শিরোপা পুনরুদ্ধারে ৭ বছর লাগলো দেশ সেরা দাবার এ রাণীর। এবার ৯ রাউন্ডে রানী হামিদ ৮টিতে জয়ী হয়ে হেরেছেন শুধু প্রতিভা […]

» Read more

টাঙ্গাইলে আখের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

নিউজ ডেস্ক: রোগবালাই ও পোকা মাকড়ের আক্রমণ না থাকায় টাঙ্গাইলে এবার আখের আশানুরূপ উৎপাদন হয়েছে। ফলন ভালো হওয়ায় ক্ষেত থেকে আগাম আখ কেটে বাজারে বিক্রি করছেন চাষিরা। বাজারমূল্য কিছুটা চড়া হলেও সরবরাহ পর্যাপ্ত থাকায় ক্রেতা-বিক্রেতা উভয়ই খুশি। তাই ধুম পড়ে গেছে আখ কাটা ও বিক্রিতে। উৎপাদিত আখের আশানুরূপ দাম পেয়ে খুশি চাষিরা। তবে সরকারি কোনো উদ্যোগ না থাকায় ব্যক্তিগত উদ্যোগে […]

» Read more

আর্জেন্টিনা স্কোয়াডে নেই মেসি-আগুয়েরো-হিগুয়াইন

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে স্বেচ্ছা বিরতি নিয়েছেন লিওনেল মেসি। তাই আর্জেন্টিনার স্কোয়াডে থাকবে না তার নাম, এমনটা আগেই জানা। কিন্তু আলবিসেলেস্তেদের নতুন কোচ লিওনেল কালোনি আসন্ন প্রীতি ম্যাচগুলোর জন্য ঘোষিত স্কোয়াডে চমক রেখেছেন আরো। লিওনেল মেসি ছাড়াও সেপ্টেম্বরে হতে যাওয়া দুটি প্রীতি ম্যাচের স্কোয়াডে রাখেননি দুই অভিজ্ঞ ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো ও গঞ্জালো হিগুয়াইনকেও। এমনকি ২৯ সদস্যের স্কোয়াডে জায়গা মেলেনি […]

» Read more

সৈকতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে পানিতে ডুবে ইফতেখারুল আলম আবিদ (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবিদ ফেনী জেলার ধুলসরদা এলাকার মো. ইউনুছ আলীর ছেলে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল আলম জানান, বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন আবিদ। শনিবার সকাল ৭টার […]

» Read more

এশিয়া কাপের জন্য টাইগারদের প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরের কয়েকদিন আগেই নিয়োগ পেয়েছিলেন। বাংলাদেশ দলকে ভালো করে দেখার সুযোগই মেলেনি নতুন কোচ স্টিভ রোডসের। যাদেরকে পেয়েছেন, তাদের নিয়েই শেষ করে এলেন একটা সফল সফর। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে ফিরে আসার পরই স্টিভ রোডস খুব দ্রুত বিসিবির কাছে অন্তত ৩০ সদস্যের একটি দল চেয়েছেন। যাদেরকে নিয়ে বেশ কিছু সেশন করার পর তিনি বুঝতে পারবে […]

» Read more
1 341 342 343 344 345 811