শাবিপ্রবিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের ১৫২তম একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষা বিষয়ক গৃহীত সিদ্ধান্ত গত ৪ আগস্ট অনুষ্ঠিত ২০৯তম সিন্ডিকেটে অনুমোদিত হয়। এসব সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এদিকে, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে […]

» Read more

বাকৃবিতে বিদায়ী ও নবনিযুক্ত ডীনদের সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স হলে বিদায়ী ডীন প্রফেসর মো: আব্দুল কুদ্দুছ এবং নবুনিযুক্ত ডীন প্রফেসর ড. মো. জহির উদ্দিন এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (০৮ আগস্ট)  বিকাল ৫টায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর […]

» Read more

এমবিবিএসে আসন সংখ্যা বাড়লো ৫০০

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট ৫০০ আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। বুধবার (৮ আগস্ট) সচিবালয়ে আসন্ন শিক্ষাবর্ষের জন্য মেডিকেল কলেজে আসন সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব জি […]

» Read more

হিরো আলম এবার বলিউড চলচ্চিত্রে

বিনোদন প্রতিবেদক: সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ করেই আলোচনায় আসা হিরো আলম একটা সাক্ষাৎকারে সানি লিওনের নায়ক হওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন। তার মিউজিক ভিডিও দেখার মতো এই সংবাদেও মানুষ ব্যাপক বিনোদন পেয়েছেন। মজার ব্যাপার হলো বগুড়া থেকে ঢাকায় সমান তালে ওয়েভ নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। ‘মার ছক্কা’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হন। […]

» Read more

মিম-রাজিবকে ইচ্ছাকৃতভাবে বাসচাপা দেয় চালক মাসুম বিল্লাহ

নিজস্ব প্রতিবেদক: শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের ইচ্ছাকৃতভাবে বাসচাপা দিয়েছিলেন জাবালে নূল পরিবহনের চালক মাসুম বিল্লাহ। এতে ঘটনাস্থলেই এ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব নিহত হয়। বুধবার (৮ আগস্ট) ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মাসুম বিল্লাহ। জবানবন্দিতে তিনি হত্যার দায় স্বীকার করেন। জবানবন্দি শেষে […]

» Read more

ময়মনসিংহে শুরু হয়েছে স্মার্টকার্ড বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ভোটারদের স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। বুধবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ময়মনসিংহ পৌর সভার মেয়র ইকরামুল হক টিটুসহ বিশিষ্ট ব্যক্তিদের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়ার মাধ্যমে পৌর এলাকার ১ লাখ ৮১ […]

» Read more

শপথ নিলেন কলম্বিয়ার নয়া প্রেসিডেন্ট ইভান দুকে

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকান দেশ কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইভান দুকে শপথ নিয়েছেন। মঙ্গলবার (০৭ আগস্ট) দেশকে একত্রিত করার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ানোর অঙ্গীকার নিয়ে তিনি শপথ গ্রহণ করেন। দেশটির রক্ষণশীল রাজনীতিতে নতুন আগমন ইভান দুকে’র। চলতি বছরের জুনে কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি বিজয়ী হয়েছিলেন। শপথ অনুষ্ঠানে ইভান দুকে বক্তৃতায় বলেন, সকল দুর্নীতি মোকাবেল করে দেশের অর্থনীতির […]

» Read more

শতাধিক সাপের কামড়েও বেঁচে আছেন ‘ভেনম ম্যান’

ডেস্ক নিউজ: একশ একটি সাপের বিষ শরীরে নিলেই মিলবে অমরত্ব। তার নেশায় সাপের দংশনে শরীর নীল করছেন সাপুরে। রুপালি পর্দায় এ ধরনের দৃশ্য হয়তো অনেকেই দেখেছেন। কিন্তু বাস্তবে কি এরকম ঘটনা কখনো শুনেছেন? নর্দান ফিলিপাইন কোবরা। ভয়ংকর বিষাক্ত এই সাপ কাউকে কামড়ালে কয়েক মিনিটের মধ্যে তার মৃত্যু হওয়ার কথা। অথচ জো কুইলিলান প্রতি সপ্তাহে অন্তত একবার এই সাপের কামড় খেয়েও […]

» Read more

আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী মনোনীত ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক ই ইনসাফের সংসদীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দলটির নেতা ইমরান খানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। ফলে সাবেক এই ক্রিকেটারই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। সোমবার (৬ আগস্ট) ইমরান খানের সভাপতিত্বে বৈঠকে বসে পিটিআইয়ের সংসদীয় কমিটি। গত ২৫ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পিটিআই পেয়েছে ১১৫টি আসন। পিএমএল-এন ৬৪টি ও পিপিপি ৪৩টি আসনে জয় পেয়েছে। পাকিস্তানে একক সংখ্যাগরিষ্ঠতা […]

» Read more

পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় ৩ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক নিশ্চিতকরণ সহ নয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় রাজধানীর ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাসফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গল ও বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়। এতে আরও বলা হয়, আগামী ৯ […]

» Read more
1 345 346 347 348 349 811