মুক্তির আগেই রজনীকান্তের ‘কালা’র আয় ২৩০ কোটি!

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। আগামীকাল বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে এ অভিনেতার পরবর্তী সিনেমা কালা। মুক্তির আগেই ২০০ কোটি রুপির উপরে আয় করেছে সিনেমাটি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির সত্ত্ব বিক্রি করেই ২৩০ কোটি রুপি আয় করেছে রজনীকান্তের কালা। এর মধ্যে তামিলনাড়ুতে ৬০ কোটি রুপি, অন্ধ্রপ্রদেশ ও নিজাম অঞ্চলে ৩৩ কোটি রুপি, […]

» Read more

আচরণ বিধি ভঙ্গের দায়ে রুবেলকে আইসিসির শাস্তি

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে আচরণ বিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি পেসার রুবেল হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে আচরণ বিধি ভঙ্গের দায়ে আনুষ্ঠানিকভাবে তিরষ্কার করেছে। এছাড়া নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। এই পেসার আইসিসির আচরণ বিধির ২.১.৫ ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছে ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির ওই ধারা অনুযায়ী, ‘আন্তর্জাতিক ম্যাচে একজন […]

» Read more

শত্রুতার জেরে মাছের ঘেরে বিষ, ১৫ লক্ষ টাকার ক্ষতি

গোপালগঞ্জ প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে গোপালগঞ্জে ঘেরে বিষ দিয়ে ১৫ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ জুন) ভোরে সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাঘাজুড়ী গ্রামের শংকর বিশ্বাসের মাছের ঘেরে এ ঘটনা ঘটে। ঘের মালিক শংকর বিশ্বাস বলেন, রাতে কে বা কারা আমার মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে। সকালে প্রতিবেশিরা ঘেরে মাছ ভাসতে দেখে আমাকে খরব দেয়। পরে পুকুরে […]

» Read more

ম্যাচটা খেললেই ৪৫ লাখ ডলার পেতেন মেসি!

স্পোর্টস ডেস্ক: টাকা বড় না, আত্মসম্মান বড়? টাকা নয়, আত্মসম্মানকেই বড় করে দেখলেন মেসিরা। তাই কাড়ি কাড়ি টাকা প্রাপ্তির নিশ্চিত সুযোগ হাতছাড়া করে দেশের ফুটবল ফেডারেশনকে দিয়ে ম্যাচটা বাতিলই করালেন মেসি-মাচেরানোরা। পূর্ব ঘোষিত ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচটা খেলছে না আর্জেন্টিনা। মেসি-মাচেরানোদের চাপের মুখে ম্যাচটা বাতিল করে দিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। আগামী ৯ জুন ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচটি খেলার […]

» Read more

স্যাটেলাইট বঙ্গবন্ধু-২ তৈরির প্রস্তুতি চলছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর ধারাবাহিকতায় স্যাটেলাইট বঙ্গবন্ধু-২ এর প্রস্তুতি শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ আয়ুষ্কাল ১৫ বছর হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটি স্যাটেলাইট তৈরি করতে ৫/৬ বছর লাগে। সে জন্য আমরা বঙ্গবন্ধু-২ তৈরি করতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এক সম্পূরক প্রশ্নের জবাবে […]

» Read more

সমাজসেবা কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সমাজসেবা অফিসার্স এ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে (৫ জুন) জেলা শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্তর চৌরঙ্গি মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক ইমাম হাসিম। কর্মসূচিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, সদর উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল মান্নান, প্রবেশন কর্মকর্তা ফরহাদ […]

» Read more

নেইমারের সাথে রিয়ালে খেলবে না রোনালদো

স্পোর্টস ডেস্ক: একদিকে খবর নেইমার আসছেন। সামনের মৌসুমেই। আরেকদিকে খবর, ক্রিস্তিয়ানো রোনালদোকেই নাকি এই গ্রীষ্মে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে মাদ্রিদের ক্লাবটির শীর্ষকর্তারা। কোনটা সত্য, কোনটা মিথ্যা বোঝা ভার এখন। তবে খবর বেরিয়েছে, নেইমারকে রিয়াল মাদ্রিদে চান না ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় রোনালদো। জানা যাচ্ছে, নেইমার আসতে পারেন এই খবরেই ঈর্ষাকাতর পর্তুগিজ উইঙ্গার। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর গেল রোববার […]

» Read more

টাইগারদের প্রধান কোচ হচ্ছেন স্টিভ রোডস!

স্পোর্টস ডেস্ক: অবশেষে অপেক্ষা ফুরাচ্ছে। কোচ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান স্টিভ রোডস। এই সপ্তাহ শেষেই তিনি বাংলাদেশের দায়িত্ব নিতে পারেন বলে জানা গেছে। চান্দিকা হাতুরুসিংহের পদত্যাগের আট মাসের মাথায় প্রধান কোচ হিসেবে কাউকে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিসিবির পছন্দের তালিকায় আরও কয়েকজন কোচের নাম ছিল। অবশ্য স্টিভ […]

» Read more

বিমান বাহিনীর প্রধান হলেন মাসিহুজ্জামান সেরনিয়াবাত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য তাকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ আদেশ আগামী ১২ জুন বিকাল থেকে কার্যকর হবে। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, […]

» Read more

প্লাস্টিক দূষণ বন্ধের প্রত্যয়ে বাকৃবিতে পরিবেশ দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও শোভাযাত্রার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে শোভাযাত্রা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বর থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে সামনে […]

» Read more
1 369 370 371 372 373 811