কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনফরমেশন এবং টেকনোলজি (আইটি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইন্সটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির যৌথ উদ্যোগে ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং এবং অনলাইন ক্যারিয়ার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এ সময় বিশেষ […]

» Read more

হাওরে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরগুলোতে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে শুরু হয়ে গেছে নতুন ধান কাটা। এ বছর তুলনামূলক ধানের ফলন অনেক বেশি হওয়ায় গত বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। তবে সব ধান ঘরে তুলতে আরও কয়েকটা দিন অনুকূল আবহাওয়ার প্রত্যাশা করছেন তারা। একই সঙ্গে ধানের ন্যায্য দাম পেতে চান কৃষক। গত বছর অকাল বন্যা ভাসিয়ে নিয়েছিল […]

» Read more

রাশিয়াকে রাসায়নিক অস্ত্রের হুমকি দিয়ে ট্রাম্পের টুইট

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, রাসায়নিক অস্ত্র ব্যবহার করার জন্য সিরিয়াকে কড়া জবাব দেয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ এক টুইটে বলেছেন, রাশিয়া প্রস্তুত হও- কারণ যে মিসাইল আসবে আসবে তা হবে সুন্দর, নতুন ও বুদ্ধিমান। এদিকে রাশিয়া ওই গ্যাস হামলাকে কেন্দ্র করে […]

» Read more

বৈসাবি উৎসবে মেতেছেন পাহাড়ি জনপদ

বান্দরবান সংবাদদাতা: বৈসাবি উৎসবে মেতেছেন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনপদের চার সম্প্রদায়ের লোকজন। নতুন বাংলা বছরকে বরণ ও পুরাতন বছরকে বিদায়ের উৎসবকে তারা ভিন্ন নামে পালন করে আসছেন বহুকাল ধরে। মারমা ভাষায় সাংগ্রাই, ত্রিপুরা ভাষায় বৈসু, তঞ্চঙ্গ্যা ভাষায় বিষু এবং চাকমাদের ভাষায় বিজু’র সংক্ষেপিত রূপ হচ্ছে বৈসাবি। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর এ চার সম্প্রদায়ের এই প্রধান সামাজিক উৎসবকে সমষ্টিগতভাবে বলা হয় […]

» Read more

ইবিতে ২২ কর্মীকে হলছাড়া করে আবার ফিরিয়ে আনলো ছাত্রলীগ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দলীয় নির্দেশ উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতারা ২২ কর্মীকে হলছাড়া করে আবার ফিরিয়ে এনেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল লালন শাহ থেকে তাদের বের করে দেওয়া হয়। পরে দুপুর ১টার দিকে তাদের আবার ফিরিয়ে আনা হয়। ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি […]

» Read more

শেখ হাসিনাকে ‘মাদার অব এডুকেশন’ উপাধি দিল কোটা সংস্কার আন্দোলনকারীরা

নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনের নেতারা এই ঘোষণা দেন। নেতারা জানান, আন্দোলন প্রত্যাহার বা বাতিল নয়, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোটা ব্যবস্থা বাতিলের প্রজ্ঞাপন জারি পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন তারা। একইসঙ্গে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলা ও ভাঙচুরসহ বিশ্ববিদ্যালয় এলাকায় সহিংসতার ঘটনায় […]

» Read more

ঢাবি ভিসির বাড়িতে হামলাসহ সহিংসতায় ৪ মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলাসহ বিশ্ববিদ্যালয় এলাকায় সহিংসতার ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ এপ্রিল) রাতে শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ বাদী হয়ে মামলা চারটি দায়ের করেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ভিসির বাড়িতে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে […]

» Read more

‘সরকারি চাকরিতে কোনো কোটা পদ্ধতি থাকবে না’

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। নিচে তাদের সেই স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো। `বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যা বলেন তা করেন। বিগত দিনে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আজ সকালে আমরা (সভাপতি, […]

» Read more

শাটল ট্রেন অবরোধ করে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কোটা সংস্কারের দাবিতে শাটল ট্রেন অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১১ এপ্রিল) নগরীর ষোলশহর স্টেশনে এই ঘটনা ঘটে। এসময় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে শাটল ট্রেন ছেড়ে আসার কথা থাকলেও শিক্ষার্থীদের বাধার মুখে তা বন্ধ করে দিতে হয়। এ ব্যাপারে ষোলশহর স্টেশন মাস্টার সাহাবুদ্দিন বলেন, ‘সকালে দুটি ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে গেলেও পরের ট্রেনগুলো […]

» Read more

বিক্ষোভ শ্লোগানে ফের উত্তাল রাবি, অতিরিক্ত পুলিশ মোতায়েন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফের তিন ইস্যুতে আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে এসে মিলিত হন। পরে মেইন গেটের তালা খুলে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান করতে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধা দেয়। তবে শিক্ষার্থীদের ক্রমাগত চাপে পড়ে তালা খুলে দিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। […]

» Read more
1 392 393 394 395 396 811