গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘিনীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তিনপেয়ে এক বাঘিনী মারা গেছে। রোববার (০১ এপ্রিল) সকালে পার্কে ভেতরে বাঘিনীটি মারা গেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব হোসেন। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভুগছিলো বাঘিনীটি। মোতালেব হোসেন জানান, ২০১২ সালের ১৪ জানুয়ারি সন্ধ্যায় এক পা কাটা অবস্থায় খুলনা জেলার কয়রা উপজেলার লোকালয়ে ঢুকে […]

» Read more

একজন কিডনী রোগীকে বাঁচাতে সাহায্যের আবেদন

নিউজ ডেস্কঃ রমযান আলী দূরারোগ্য কিডনি রোগে আক্রান্ত। ২৫ বছর বয়সী এ যুবকের বাড়ী টাংগাইল জেলার মধুপুর উপজেলার, ইদিলপুর গ্রামে।তার দুইটি কিডনি সম্পূর্ণরূপে অকেজো। রমযান আলী ঢাকায় একটি পোশাক কারখানায় সামান্য বেতনে চাকরি করে সংসার চালাতেন এবং বৃদ্ধ বাবা মাকে সাহায্য করতেন। তার তিন বছরের একটি ছেলে আছে। রমযান আলী ও তার পরিবার একেবারেই দরিদ্র। এলাকার কতিপয় লোকের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা […]

» Read more

দ্বিতীয় মেয়াদে মিশরের প্রেসিডেন্ট হলেন আবদেল ফাত্তাহ

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় মেয়াদে মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবদেল ফাত্তাহ এল-সিসি। সোমবার (২ এপ্রিল) প্রেসিডেন্ট নির্বাচনে ৯৭ শতাংশ ভোটে সিসির বিজয়ের খবর প্রচার করে মিশরের সংবাদ মাধ্যমগুলো। জানা যায়, দেশটির ছয় কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে ৪১ শতাংশ ভোট জমা পড়ে। সিসির পক্ষে জমা পড়ে ২ কোটি ১০ লাখেরও বেশি ভোট। নির্বাচনে সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই সমর্থক মুসা মোস্তফা মুসা। […]

» Read more

একজোড়া টার্কি পাল্টে দিয়েছে সাজিদার জীবন

সাতক্ষীরা সংবাদদাতা: বছর তিনেক আগে পাশের গ্রাম থেকে একজোড়া টার্কি মুরগি কিনেছিলেন পুরাতন সাতক্ষীরা এলাকার গৃহিনী সাজিদা খাতুন। সেই একজোড়া এখন হয়ে উঠেছে একটি টার্কির খামার। প্রতি মাসে ডিম ও টার্কি মুরগি বিক্রির অর্থে সংসার চলছে তার। এক সময়ের অভাবের সংসারে ফিরে এসেছে সচ্ছলতা। সাজিদা খাতুন জানান, এক জোড়া টার্কি এনে পালন শুরু করার কয়েক মাস যেতেই ডিম দেওয়া শুরু […]

» Read more

প্রাথমিকে ৮২ হাজার ৪৭৩ শিক্ষার্থীর বৃত্তি লাভ

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী। এরমধ্যে মেধা কোটায় বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৯৮ জন। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৪৭৫ জন। মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে এই বৃত্তির ফল ঘোষণা করেন। গণশিক্ষা মন্ত্রী বলেন, বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অর্থের পরিমাণও বেড়েছে। তিনি বলেন, আগে […]

» Read more

নরসিংদীতে ২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন

নরসিংদী প্রতিনিধি: বেগুনের অতিরিক্ত ফলন এখন নরসিংদীর কৃষকের বোঝা হয়েছে দাঁড়িয়েছে। কৃষকের মুখে হাসির বদলে, কান্নার কারণ হচ্ছে । বেগুনের বাজার দরে ধস নামায় কৃষকেরে এখন দিশেহারা। নরসিংদীর পাইকারী বাজারগুলোতে এখন প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ২ টাকা দরে। মন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১১০ টাকায়। লাভতো দূরের কথা, বাজারে নেয়ার পরিবহন খরচও তুলতে পাড়ছেনা কৃষকরা। তার উপর ঋনের টাকার […]

» Read more

পুতিনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: গত মাসের এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হোয়াইট হাউসে সম্ভাব্য বৈঠকের বিষয়ে আলোচনা করেছেন। সোমবার হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর সিএনএন। গত মাসের ২০ তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবারও পুতিন জয়লাভ করায় তাকে ফোন করে অভিনন্দন জানান ট্রাম্প। সে সময়ই তাকে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানানো […]

» Read more

রাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অগ্নিকান্ড, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ল্যাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহরিয়ার জামান। বিভাগের শিক্ষার্থীরা জানান, সন্ধ্যার দিকে ল্যাবে কাজ করছিলেন কয়েকজন শিক্ষার্থী। তখন […]

» Read more

মারা গেলেন ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা মারা গেছেন। উইনি ম্যান্ডেলা নিজেও সারাজীবন বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন। তার ব্যক্তিগত সহকারীর বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পরিবারের মুখপাত্র ভিক্টর দ্লামিনি এক বিবৃতিতে বলেন, ‘দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন উইনি। অসুস্থতার কারণে চলতি বছরের শুরু থেকেই তাকে বারবার হাসপাতালে […]

» Read more

চেক জালিয়াতি দায়ে অভিনেতা আহমেদ শরীফের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: চেক জালিয়াতির মামলায় ঢাকাই চলচ্চিত্রের প্রভাবশালী খল অভিনেতা আহমেদ শরীফকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. ইমান আলী শেখ এ রায় দেন। মামলার বাদী মোশারফ হোসেন সুমন জানান, প্রায় ১ লাখ ৬৭ হাজার টাকা চেক প্রতারণার অভিযোগে ২০১৫ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করা হয়। ওই সময় […]

» Read more
1 397 398 399 400 401 811