ইয়েমেনে সৌদির বিমান হামলা: ৫ শিশুসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: দারিদ্র পীড়িত ইয়েমেনের সা’দা প্রদেশে সৌদি বিমান হামলায় পাঁচ শিশুসহ অন্তত সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত পাঁচজন। ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল সোমবার এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ আহতদের অবস্থা সংকটাপন্ন এবং উদ্ধার অভিযান এখনও শেষ হয়নি। এছাড়া সৌদি জঙ্গিবিমানগুলো সা’দার অদূরে মাহদাহ এলাকায় অন্তত সাত দফা হামলা […]

» Read more

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২২ জানুয়ারি) দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান, আলোচনা অনুষ্ঠান, প্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির কমিটি ও সনাতন সংঘ। পুষ্পাঞ্জলি শেষে আলোচনা সভায় মন্দির কমিটির সভাপতি অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাসের সভাপতিত্বে […]

» Read more

পার্বতীপুরে চাকুরী জাতীয়করণের দাবীতে সিএইচসিপির অবস্থান কর্মসূচি

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর প্রতিনিধি: বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনেরে ডাকে সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে চাকুরী জাতীয়করণের দাবীতে ২০ থেকে ২২ জানূয়ারী ৩দিন ব্যাপি অবস্থান কর্মসূচি পালন করছে পার্বতীপুর শাখার সদস্যরা। ২১ জানুয়ারী রোববার দুপুরে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূসিতে বক্তব্য রাখেন সংগঠনের সভপাতি আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক মনছার অলী, প্রকাশনা সম্পাদক সুজন রায় চৌধুরীসহ আরো অনেকে। ইতোমধ্যে পার্বতীপুর […]

» Read more

বাকৃবিতে ছাত্রফ্রন্টের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২১ জানুয়ারি) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় ৭১’ পাদদেশে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. জয়দীপ ভট্টাচার্য্য। এরপর জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীত পরিবেশন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাকৃবি শাখা। এসময় জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর বাকসু […]

» Read more

দেশে ফিরে যাচ্ছেন ম্যাথিউজ

স্পোর্টস ডেস্ক: হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর আবারও লঙ্কানদের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তবে অধিনায়কত্ব ফিরে পাওয়ার সিরিজে নিজেই ছিটকে গেলেন। হ্যামস্ট্রিং ইনজুরিতে প্রথমে দুই ম্যাচ খেলতে পারবে না, জানা গেলেও পড়ে পুরো সিরিজেই খেলা অনিশ্চিত হয়ে যায় এই অধিনায়কের। পরবর্তীতে ডাক্তারের পরামর্শে দেশে ফিরে যাচ্ছেন সীমিত ওভারের ক্রিকেটে লঙ্কানদের দলপতি। জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই হারের স্বাদ পায় […]

» Read more

আফগান শরণার্থীদের পাকিস্তান ছাড়তে হবে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে থাকা সব আফগান শরণার্থীদের একমাসের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান। পাকিস্তান বলছে, শরণার্থীদের খরচ বহন করে যাওয়া তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তা ছাড়া কূটনৈতিক ক্ষেত্রেও কিছু সমস্যার কথা সামনে দাঁড় করাচ্ছে দেশটি। পাকিস্তান অবশ্য এর আগেও বেশ কয়েকবার এমন নির্দেশনা জারি করেছিল। ওই নির্দেশনার বাস্তাবায়ন শেষ পর্যন্ত হয়নি। পাকিস্তানে অবস্থিত জাতিসংঘের মানবাধিকর সংগঠনের হিসাব […]

» Read more

নিদাহাস ট্রফির সময়সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক: স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ ‘নিদাহাস ট্রফি’ খেলবে শ্রীলঙ্কা। বাকি দুই দল ভারত ও বাংলাদেশ। এবার ত্রিদেশীয় এই সিরিজের সময়সূচী প্রকাশ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা-ভারত ম্যাচ দিয়ে আগামী ৬ মার্চ মাঠে গড়াবে নিদাহাস ট্রফি। নিজেদের প্রথম ম্যাচে ৮ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। একদিন বিরতি দিয়ে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে আসরের ম্যাচগুলো। […]

» Read more

মাভাবিপ্রবিতে অর্ডিন্যান্স পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের আন্দোলন

টাঙ্গাইল প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সেমিস্টার পরীক্ষার অর্ডিন্যান্স পরিবর্তনের জন্য আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার সামনে থেকে একটি মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এত কঠিন অর্ডিন্যান্স নেই। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা […]

» Read more

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ২২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে উগান্ডার ইসলামি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২২ সেনা নিহত হয়েছে। শুক্রবার কঙ্গোর নিরাপত্তা বাহিনী ও কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। গত ৮ ডিসেম্বর কঙ্গোতে জাতিসংঘের ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় তাঞ্জানিয়ার ১৫ শান্তিরক্ষী নিহত হয়। এরপরই কঙ্গো ও উগান্ডার সেনাবাহিনী যৌথভাবে অ্যালায়েড ডেমোক্র্যাটিক ফোর্স নামের ওই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করে। এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা […]

» Read more

রেডিওতে ‘বাংরেজি’ বন্ধের নির্দেশ দিলেন তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক: শুদ্ধ বাংলা ব্যবহার করে অনুষ্ঠান উপস্থাপনার জন্য দেশের রেডিও স্টেশনগুলোকে নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম স্বাক্ষরিত এক চিঠিতে বাংলা ও ইংরেজির ভুল এবং বিকৃত উপস্থাপন না করতে শুক্রবার এ নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছে, দেশের রেডিও স্টেশনের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার সময় বাংলা ও ইংরেজি মিলে বিকৃতভাবে ব্যবহার করা হয়, যেটি প্রতিমন্ত্রী তারানা হালিমের দৃষ্টিতে […]

» Read more
1 430 431 432 433 434 811