আলুর কেজি ১ টাকা; কৃষকের মাথায় হাত!

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় আলুর বাজারে ব্যাপক ধস নেমেছে। ৮৪ কেজির এক বস্তা আলুর দাম ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতেও মিলছে না গ্রাহক। এ অবস্থায় মজুদ করা আলু হিমাগার থেকে তুলছেন ব্যবসায়ীরা। আলু নিয়ে বিপাকে তারা। বগুড়ার ৩৩ হিমাগারে থাকা আলুতে ১০০ কোটি টাকার লোকসানের আশঙ্কা করছেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৬-১৭ মৌসুমে বগুড়া অঞ্চলে আলুর […]

» Read more

টাইগারদের কোচ হতে যাচ্ছেন রিচার্ড পাইবাস!

স্পোর্টস ডেস্ক: হাথুরুসিংহে যাওয়ার পর কে হবেন টাইগারদের কোচ। এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ দলের কোচ হওয়ার আগ্রহে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আসছেন রিচার্ড পাইবাস। বুধবার দুপুরে সাক্ষাৎকার দেয়ার কথা রয়েছে ইংলিশ বংশোদ্ভূত এই দক্ষিণ আফ্রিকান পাইবাসের। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘হ্যাঁ, তিনি মঙ্গলবার সন্ধ্যায় আসছেন। তবে সাক্ষাৎকারের সময়টা […]

» Read more

আলু রোপণে ব্যস্ত তানোরের কৃষকরা

মিজানুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে আগাম আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আগাম ধান চাষের মতো আলুরও ফলন ভালো হলে বেশ লাভবান হবার আশা তাদের। আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে চাষিদের সব ধরণের পরামর্শ ও সহায়তা দিচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। জমিতে পুরোপুরি আলু লাগানো শুরু হতে প্রায় সপ্তাহ খানেক বাকি। তবে বরেন্দ্র অঞ্চলের অন্যান্য উপজেলায় প্রাকৃতিক […]

» Read more

সুস্বাদু ও পুষ্টিকর শৈবাল স্পিরুলিনা এর চাষের উদ্যোগ বাকৃবির একোয়াকালচার বিভাগের

বাকৃবি প্রতিনিধিঃ মাছসহ মানুষ ও অন্যান্য জীবের জন্য খাদ্য হিসাবে স্পিরুলিনা বানিজ্যিকভাবে চাষ করার পদক্ষেপ গ্রহন করেছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের একোয়াকালচার বিভাগ। এ উপলক্ষে থাইল্যান্ডের ইনারগাইয়্যা কোম্পানীর সাথে বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ফলে ওই কোম্পানীর কারিগরি ও আর্থিক সহায়তায় বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বানিজ্যিকভাবে স্পিরুলিনা চাষের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। গবেষকরা আশা করেন স্পিরুলিনা […]

» Read more

ধানের শরীরতাত্ত্বিক পরিবর্তনে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ

নিউজ ডেস্কঃ ইরি ধানের উৎপাদনশীলতা বহুগুণ বাড়ানোর লক্ষ্যে চলছে নতুন নতুন গবেষণা। এ ফসলের শরীরতাত্ত্বিক পরিবর্তন বিষয়ে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গবেষণায় ধানের জিনের গুণগত পরিবর্তনের মাধ্যমে এর সালোকসংশ্লেষণের প্রক্রিয়ার দক্ষতা বাড়ানো হবে। ফলে এ ধরনের মৌলিক গবেষণা আগামী প্রজন্মের জন্য আশির্বাদ বয়ে আনবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গবেষকরা জানান, ধান গাছ একটি সি৩ ভুক্ত উদ্ভিদ, অন্যদিকে ভুট্টা […]

» Read more

বিভিএ নির্বাচন : ডা. নজরুল ইসলাম সভাপতি এবং ড. হাবিবুর রহমান মোল্লা মহাসচিব

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের (বিভিএ) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি ডা. এস এম নজরুল ইসলাম এবং মহাসচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা  নতুনভাবে নির্বাচিত হয়েছেন। গত শনিবার মধ্যরাতে নজরুল-মোল্লা প্যানেলের জয়ের ফল জানিয়েছে নির্বাচন কমিশন। শনিবার সকাল থেকে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গনে শুরু হয়ে তা বিকাল ৪ টা পর্যন্ত চলে। নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করে। প্যানেল দুটি হলো, ডা. এস এম নজরুল ইসলাম- […]

» Read more

শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধন ১০ ডিসেম্বর

যশোর সংবাদদাতা: যশোরে নবনির্মিত ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে’র সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ১০ ডিসেম্বর এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাইটেক পার্ক কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১২ ডিসেম্বর সারাদেশে প্রথমবারের মতো পালন করা হবে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ জানায় হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য ছুটির দিনগুলোতে যোগাযোগ ও […]

» Read more

সফর শেষে ঢাকা ছাড়লেন পোপ ফ্রান্সিস

নিজস্ব প্রতিবেদক: তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চড়ে ঢাকা ত্যাগ করেছেন পোপ ফ্রান্সিস। শনিবার বিকেল ৫টা ৫ মিনিটে পোপকে বহনকারী বিমানের বোয়িং ৭৭৭-৩০০ ইআর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে ঢাকা ছাড়ে। গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অভ্যর্থনা […]

» Read more

ছেলের কবরে শায়িত হলেন মেয়র আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক: সবাইকে কাঁদিয়ে চিরঘুমের দেশে পাড়ি দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। শনিবার বিকেল সোয়া ৫টায় বনানী কবরস্থানে ছোট ছেলে শারাফুল হকের কবরে দাফন সম্পন্ন হয় আনিসুল হকের। এর আগে বিকেল ৪টা ১৯ মিনিটে বনানীর আর্মি স্টেডিয়ামে মরহুমের জানাজা সম্পন্ন হয়। জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। মন্ত্রী, এমপিসহ রাজনৈতিক, ব্যবসায়িক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন […]

» Read more

দুঃখ নিয়ে ক্রিকেটকে বিদায় জানালেন সাঈদ আজমল

স্পোর্টস ডেস্ক: জাতীয় দল থেকে বাদ পরার আগেও তিনিই ছিলেন পাকিস্তানের স্পিনের বড় ভরসা। ৪০ বছর ব্য়সী সাঈদ আজমল অনেক চেষ্টা করেও জাতীয় দলে ফিরতে পারেননি। শেষ পর্যন্ত অবহেলা-অন্যায়ের অভিযোগের তীর পাকিস্তান বোর্ডের দিকে ছুড়ে দিয়ে দুঃখ নিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন এই বোলার। ২০১৫ বাংলাদেশ সফরে পাকিস্তান দলের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। শেষ টেস্টটি […]

» Read more
1 449 450 451 452 453 811