বন্যার্তদের জন্য বিশ্বব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রস্তাব

নিউজ ডেস্কঃ দেশব্যাপী বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে দুই হাজার কোটি টাকার সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কাছে এ প্রস্তাব দিয়েছে সংস্থাটি। ইআরডিতে এ প্রস্তাব নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সূত্রে জানা গেছে, প্রস্তাবনা অনুযায়ী বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডা) মাধ্যমে সর্বোচ্চ ২৫ কোটি ডলার অথবা বাংলাদেশের জিডিপির আকারের শূন্য দশমিক ৫ ভাগের […]

» Read more

ইরি-বোরো ধানের বাম্পার ফলনের সম্ভবনা শেরপুর জেলায়

নিউজ ডেস্ক: শেরপুর জেলায় এবার রেকর্ড পরিমাণ ইরি-বোরো ধানের আবাদ হয়েছে। শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, জেলায় এবছর ইরি-বোরো ধান চাষের লক্ষ মাত্রা ধরা হয়েছিল ৮৯ হাজার ৫শত ৯৮ হেক্টর জমি। তা পুরোটাই অর্জিত হয়েছে। ফলন হিসেবে ৫ লক্ষ ৪৫ হাজার ৪শ ৫৪ মেট্রিকটন ধান উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। চাল হিসেবে এর পরিমাণ হবে ৩ লক্ষ […]

» Read more

কিশোরগঞ্জে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন পালিত

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সমাজ মানববন্ধন কর্মসুচী পালন করেছে। শনিবার দুপুরে জেলা শহরের কালিবাড়িস্থ মোড়ে মানববন্ধন কর্মসুচির আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ। দুপুর ১২ টা হতে ১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক সমকালের কিশোরগঞ্জ অফিস প্রধান ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল হক মোল্লা দুলু। সাংবাদিক হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে বক্তৃতা করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের […]

» Read more

দিনাজপুরে পানির তোড়ে ভেঙ্গে গেছে শহর রক্ষা বাঁধ পানি বন্দি মানুষঃ একজনের মৃত্যুঃ রেল চলাচল বন্ধ

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার: তিন দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের পানিতে দিনাজপুরে বন্যা দেখা দিয়েছে। পূণর্ভবা নদী ৮০ সেন্টিমিটার এবং আত্রাই নদী ৮৫ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে ভেঙ্গে গেছে দিনাজপুরের শহর রক্ষা বাঁধ। পূণর্ভবা নদীর পানির তোড়ে আজ রোববার ভোরে মাহুতপাড়া তুত বাগানের কাছে শহর রক্ষা বাঁধ ভেঙ্গে যায়। প্রথমে বিজিবি […]

» Read more

বাকৃবিতে ক্ষুদ্র খামারীদের ডেইরি প্রোডাকশন এ হেলথ সার্ভিস বিষয়ক কর্মশালা

মো: আবুল কালাম আজাদ, বাকৃবি: ক্ষুদ্র খামারীদের ডেইরি প্রোডাকশন এ হেলথ সার্ভিস প্রদানের লক্ষ্যে টিচিং মডিউল এর উন্নয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে। ১৩ থেকে ১৭ আগষ্ট, ৫ দিন ব্যাপি এ কর্মশালায় দেশের প্রাণীসম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীগন অংশগ্রহন করেন। বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের আয়োজনে ও আন্তর্জাতিক পরমানু গবেষনা সংস্থা (আইএইএ) এর অর্থায়নে […]

» Read more

তামিমের পেটে চার সেলাই

অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন আহত হয়েছেন তামিম ইকবাল। মাঠ থেকে এসে ড্রেসিংরুম ঢোকার জন্য কাচের দরজায় হাত দিয়ে ধাক্কা দিতেই সেটি ভেঙে পড়ে। ভারসাম্য হারিয়ে তামিম পড়ে যান সেই কাচের ওপর। মাথায় হেলমেট আর পায়ে প্যাড ছিল। তাই মাথা ও পায়ে আঘাত পাননি। ভাঙা কাচের টুকরো তামিমের পেটে ঢুকে যায়। এজন্য […]

» Read more

ভারতের উত্তর প্রদেশের হাসপাতালে ৬০ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের বাবা রাঘব হাসপাতালে কমপক্ষে ৬০ শিশু মৃত্যু বরণ করেছে। অভিযোগ রয়েছে, বিল বকেয়া থাকায় হাসপাতালটির অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছিল। উত্তর প্রদেশের কর্মকর্তারা স্বীকার করেছেন অক্সিজেন সরবরাহে সমস্যা হয়েছিল তবে এই কারণে শিশুদের মৃত্যু হয়নি বলে দাবি করেছেন। মৃত শিশুদের বেশিরভাগই নবজাতক অথবা এনসেফালাটিসের রোগী। গোরক্ষপুরের বাবা রাঘব দাস হাসপাতালে গত সোমবার থেকে ৫ […]

» Read more

সৌদি আরবে নারীসহ আরো ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক: এক নারীসহ মৃত এ তিনজনকে নিয়ে এবারের হজে গিয়ে মৃত বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। মক্কা ও মদিনায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকে শনিবার ভোর রাতের মধ্যে এই তিন জন মারা যান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে শনিবার ভোর রাতে মদিনার আল মুনাওয়ারায় মারা যাওয়া মো. আবু জাফরের (৬১) বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। মদিনা আল মুনাওয়ারায় মৌসুমী হজ […]

» Read more

বোরো বীজ উৎপাদনে সাফল্য মাগুরায়

নিউজ ডেস্ক : বোরো ধানের ভালো বীজ তৈরি করে কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন মাগুরার ২৪০ জন আদর্শ কৃষক। নিজেরা আর্থিক লাভবান হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বীজ সরবরাহ করে ধান উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  সহযোগিতায় চলতি বোরো মৌসুমে চাষি পর্যায়ে উন্নত মানের ৭২০ মেট্রিক টন বীজ উৎপাদন করেছেন এসব কৃষক। কৃষি বিভাগের দাবি, কৃষকের ঘরে বীজ […]

» Read more

ভারতে হাসপাতালে ৪৮ ঘণ্টায় ৩০ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে গোরখপুরে সরকারি বাবা রাঘবদাস (বিআরডি) মেডিক্যাল কলেজে হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ৩০ শিশুর মৃত্যু হয়েছে । এ ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃত্যুর প্রকৃত কারণ বের করতে তদন্তের এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে উত্তর প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং এবং চিকিৎসা শিক্ষাবিষয়ক মন্ত্রী আশুতোষ ট্যান্ডনকে বিআরডি মেডিক্যাল কলেজ পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। […]

» Read more
1 473 474 475 476 477 811